Blog

বাড়ানো হলো দাম

বাড়ানো হলো দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় আবারও বেড়ে গেল ডিমের দাম। গত এক সপ্তাহে প্রায় ডিমের ট্রের দাম প্রায় ২০ টাকা বেড়ে গেল। প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৭০ পয়সা করে। পাইকারি বাজারে তো দাম বেড়েইছে, সেই সঙ্গে খুচরো বাজারেও দেখা গিয়েছে ডিমের দামের উর্দ্ধগতি। তথ্য অনুযায়ী, আজ শহর কলকাতায় ডিমের ট্রের পাইকারি রেট ১৭৪ টাকা। অর্থাৎ প্রতি পিসের দাম রয়েছে ৫ টাকা ৮০ পয়সা। খুচরো বাজারে এই ডিমের প্রতিটি ট্রের দাম হতে পারে ১৮৫ টাকা থেকে ১৯০ টাকা। অর্থাৎ প্রতি পিস ডিমের দাম হবে ৬ থেকে সাড়ে…
Read More
এক্সিট পোল নয় – বাস্তব ফলাফলের অপেক্ষায় গোলাম রব্বানী

এক্সিট পোল নয় – বাস্তব ফলাফলের অপেক্ষায় গোলাম রব্বানী

ভোট শেষ হলেও স্বস্তি নেই গোয়ালপোখরের মানুষের। ঝড়-বৃষ্টিতে ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে চাষিদের মাথায় হাত। এই পরিস্থিতিতেই রাজনৈতিক মন্তব্যে ভিন্ন সুর শোনা গেল গোয়ালপোখর বিধানসভার বিদায়ী বিধায়ক গোলাম রব্বানীর গলায়। তিনি জানান, ভোট মিটতেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। ফলে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়েছে। তবে রাজনৈতিক ফলাফল নিয়ে এখনই কোনো অনুমানে যেতে নারাজ তিনি। এক্সিট পোল প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, “আগেও এক্সিট পোল ভিন্ন ছবি দেখিয়েছিল, কিন্তু বাস্তব ফল আলাদা হয়েছে।” তাই এসব পূর্বাভাসে গুরুত্ব না দিয়ে চূড়ান্ত ফলাফলের দিকেই নজর রাখছেন তিনি। তাঁর দাবি, রাজ্যে আবারও সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস ও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা…
Read More
আকাশ ভেঙে বৃষ্টির পূর্বাভাস! রাতে শহর কলকাতায় ৭০-৮০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা

আকাশ ভেঙে বৃষ্টির পূর্বাভাস! রাতে শহর কলকাতায় ৭০-৮০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা

দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের প্রবল আশঙ্কা। বুধবার রাতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কলকাতা-সহ মোট পাঁচটি জেলায় লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই দুর্যোগের প্রভাব সবথেকে বেশি পড়বে। বুধবার সন্ধ্যার পর থেকেই শহরের বিস্তীর্ণ অংশে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে চলছে ঘনঘন বজ্রপাত। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা এতটাই বেশি যে দৃশ্যমানতা কমে এসেছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে…
Read More
স্ট্রং রুম ঘিরে ভুয়ো জলমগ্নতার দাবি, নির্বাচন কমিশনের খণ্ডন

স্ট্রং রুম ঘিরে ভুয়ো জলমগ্নতার দাবি, নির্বাচন কমিশনের খণ্ডন

ভোট মিটতেই এখন সবার নজর স্ট্রং রুমের দিকে। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিআরসি (DCRC) কেন্দ্র তথা স্ট্রং রুম হলো নেতাজি ইনডোর স্টেডিয়াম। তবে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল— দাবি করা হয়েছিল, বৃষ্টির জেরে নাকি জলমগ্ন হয়ে পড়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুম। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। স্ট্রং রুমের ভেতর জল ঢোকার কোনো ঘটনাই ঘটেনি। সাধারণ মানুষকে এই ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল ভোট শেষ হওয়ার পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিরাপত্তার বহর কয়েক গুণ…
Read More
আইআরসিটিসি-এর সঙ্গে ক্লিয়ারট্রিপের অংশীদারিত্বে ট্রেন বুকিং পরিষেবা শুরু

আইআরসিটিসি-এর সঙ্গে ক্লিয়ারট্রিপের অংশীদারিত্বে ট্রেন বুকিং পরিষেবা শুরু

ভারতের অন্যতম অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম এবং ফ্লিপকার্টের অন্তর্ভুক্ত সংস্থা ক্লিয়ারট্রিপ আজ ভারতীয় রেলের অফিশিয়াল টিকেটিং সংস্থা আইআরসিটিসি-র সঙ্গে যৌথভাবে ট্রেন টিকিট বুকিং পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে। আইআরসিটিসি-র শক্তিশালী পরিকাঠামোকে কাজে লাগিয়ে এই নতুন সংযোজন গ্রাহকদের একটি নির্ভরযোগ্য এবং সহজ অভিজ্ঞতা দেবে। এখন থেকে ক্লিয়ারট্রিপ অ্যাপের মাধ্যমেই যাত্রীরা খুব সহজে ট্রেনের খোঁজ করা এবং টিকিট বুকিং ও ম্যানেজ করতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা ভারতের যেকোনও রুটের ট্রেনের টিকিট সাধারণ বা তৎকাল কোটায় বুক করতে পারবেন। এছাড়া রিয়েল-টাইম সিট অ্যাভেইলিবিলিটি, ভাড়ার বিবরণ, পিএনআর স্টেটাস দেখা এবং পছন্দের বার্থ বেছে নেওয়ার মতো প্রয়োজনীয় সুবিধাও এখানে পাওয়া যাবে। মঞ্জরি সিংঘল, ক্লিয়ারট্রিপের…
Read More
“জয় নিশ্চিত” দাবি বিজেপির, পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতার আশা ঘিরে চাঞ্চল্য

“জয় নিশ্চিত” দাবি বিজেপির, পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতার আশা ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি,ভোটের ফলাফল ঘোষণার আগেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে আগাম উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তারা। এদিন একে অপরকে আবির মেখে আনন্দ উদযাপন করতে দেখা যায় কর্মী-সমর্থকদের।  তাদের দাবি, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ হয়েছে এবং তাতেই বিজেপির জয় নিশ্চিত। ফলাফল প্রকাশের আগেই এমন আগাম উদযাপন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীদের মতে, এবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে তাদের দল।
Read More
পুরনিগমের বোর্ড মিটিংয়ে উ*ত্তেজনা, সভা ছাড়লেন বিজেপি কাউন্সিলররা

পুরনিগমের বোর্ড মিটিংয়ে উ*ত্তেজনা, সভা ছাড়লেন বিজেপি কাউন্সিলররা

শিলিগুড়ি পুরনিগমের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ৫০তম বোর্ড মিটিং। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বৈঠক চলাকালীন এসআইআর সংক্রান্ত প্রশ্ন উঠতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিজেপি কাউন্সিলররা সভাকক্ষ ত্যাগ করে। যদিও তাঁদের দাবি, এটি কোনো ওয়াকআউট নয়। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় অনুমতি নিয়েই তাঁরা সভা ছেড়েছেন বলে জানান। এদিনের বৈঠকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে জলনিকাশি, রাস্তাঘাটের পরিস্থিতি সহ নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব…
Read More
ভুট্টার জমি থেকে র*ক্তাক্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগে চাঞ্চল্য

ভুট্টার জমি থেকে র*ক্তাক্ত দে*হ উদ্ধার, খু*নের অভিযোগে চাঞ্চল্য

ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক (৬৫)। তিনি হাট ডুবকল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এলাকার বাসিন্দারা ভুট্টার জমির মধ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে মৃতকে।   যদিও ঠিক কী কারণে এই খুন, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, বুধবার রাতেও তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।…
Read More
রাজনীতির রঙ এবার ক্ষীরের কড়াপাকে, হাওড়ায় দেদার বিকোচ্ছে ‘ভোটের মিষ্টি’

রাজনীতির রঙ এবার ক্ষীরের কড়াপাকে, হাওড়ায় দেদার বিকোচ্ছে ‘ভোটের মিষ্টি’

নির্বাচনের উত্তাপের মাঝে হাওড়ার শিবপুরে এক অভিনব চিত্র। রাজনীতির উত্তপ্ত ময়দানের পাশাপাশি এখন বাঙালির হেঁশেলেও পৌঁছে গিয়েছে নির্বাচনী আবহাওয়া। হাওড়ার শিবপুরের ব্যাতাইতলার একটি প্রখ্যাত মিষ্টির দোকানে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন আঁকা সন্দেশ। ক্ষীরের ওপর নিখুঁত হাতে আঁকা জোড়াফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি-তারা কিংবা হাতচিহ্ন—ভোটের মরশুমে এই মিষ্টিগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দোকানের মালিক সৈকত পাল জানান, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাঁরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রতিবারই নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সৈকতবাবুর কথায়, “সাধারণ মানুষ এই ধরনের মিষ্টি খুব পছন্দ করছেন। সব দলের প্রতীকেরই চাহিদা রয়েছে। গত ১৫ দিন আগে থেকেই…
Read More
বন্ধন ব্যাংকের ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক ফলাফল

বন্ধন ব্যাংকের ২০২৫-২৬ অর্থবর্ষের বার্ষিক ফলাফল

বন্ধন ব্যাংক ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাংকের মোট ব্যবসা ১১%-এর বেশি বৃদ্ধি পেয়ে ৩.২ লক্ষ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে। মোট আমানতের মধ্যে ব্যাংকের রিটেইল আমানতের পরিমাণ এখন প্রায় ৭৪%। ২০২৫-২৬ অর্থবর্ষে ব্যবসার এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত কার্যক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের অভিমুখে নিরন্তর প্রচেষ্টা চালানোর মাধ্যমে। ২০২৫-২৬ অর্থবর্ষে অর্জিত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১,২২৪ কোটি টাকা। ব্যাংক বর্তমানে ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই ৬,৩৫০টিরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। বন্ধন ব্যাংকে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা ৭৫,০০০-এরও বেশি। ২০২৬ অর্থবর্ষে, ব্যাংক তার আমানতের ভিত্তিতে বার্ষিক ১০% প্রবৃদ্ধি নথিভুক্ত…
Read More