ব্যবসা

বর্ধমানে এলো হোমলেন, বাড়ছে ইন্টেরিয়র চাহিদা

বর্ধমানে এলো হোমলেন, বাড়ছে ইন্টেরিয়র চাহিদা

প্রযুক্তি ও এ আই-নির্ভর হোম ইন্টেরিয়র ব্র্যান্ড হোমলেন(HomeLane) বর্ধমানে জিটি রোড -এ তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে সংস্থার উপস্থিতি আরও বাড়ল এবং টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জোরদার হল।১,৫০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই সেন্টারে মডিউলার কিচেন, ওয়ারড্রোব এবং সম্পূর্ণ হোম ইন্টেরিয়র সলিউশন পাওয়া যাবে। এখানে রয়েছে আধুনিক ডিসপ্লে, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন, প্রযুক্তিনির্ভর পরামর্শ এবং স্বচ্ছ দাম। হোমলেন(HomeLane)-এর এআই-নির্ভর ডিজাইন প্ল্যাটফর্ম স্পেসক্রাফট-এর মাধ্যমে গ্রাহকরা 3D ডিজাইনে ঘরের লে-আউট ও ফিনিশিং দেখতে পারবেন এবং দ্রুত দামের হিসাবও জানতে পারবেন। বড় শহরের বাইরে সংগঠিত হোম ইন্টেরিয়র পরিষেবার চাহিদা বাড়ছে। গ্রাহকরা এখন স্বচ্ছতা, ভালো…
Read More
কর্ণাটক সরকারের সহযোগিতায় টিসিএস আয়োজন করছে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’

কর্ণাটক সরকারের সহযোগিতায় টিসিএস আয়োজন করছে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’

আইটি পরিষেবা, পরামর্শ ও ব্যবসায়িক সমাধানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং কর্ণাটক সরকারের ইলেকট্রনিক্স, আইটি ও বিটি বিভাগ যৌথভাবে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’-এর জন্য নাম রেজিস্ট্রেশন শুরু করার কথা ঘোষণা করেছে। বেঙ্গালুরু টেক সামিট ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজিত এই ক্যুইজটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল রাউন্ড এবং অফলাইন প্রতিযোগিতার সমন্বয়ে হবে। ভারতের ছোট শহর ও জেলাস্তরের স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে। তবে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বড় শহরের সীমানার ভেতরের স্কুলগুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ভারতের প্রথম আইটি ক্যুইজ হিসেবে লিমকা বুক অব রেকর্ডসে…
Read More
কৃষিতে লৌহ আকরিকের অবশিষ্টাংশ ব্যবহারে নতুন গবেষণা

কৃষিতে লৌহ আকরিকের অবশিষ্টাংশ ব্যবহারে নতুন গবেষণা

আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) এবং আইসিএআর-ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (আইসিএআর-আইএআরআই) কৃষিক্ষেত্রে আয়রন ওর টেলিংস (আইওটিএস)-এর টেকসই ব্যবহারের বিষয়ে গবেষণার জন্য মউ  স্বাক্ষর করেছে। এই উদ্যোগ সার্কুলার ইকোনমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এএম/এনএস ইন্ডিয়া-এর R&D বিভাগের প্রধান ড. বিশ্বনাথন এন. এবং আইসিএআর-আইএআরআই-এর জয়েন্ট ডিরেক্টর (রিসার্চ) ড. সি. বিশ্বনাথন মউ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন আইসিএআর-আইএআরআই-এর প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রকল্পের প্রধান তদন্তকারী ড. ভূপিন্দর সিং-সহ দুই প্রতিষ্ঠানের আধিকারিকরা। ২০২৪ সালে শুরু হওয়া প্রাথমিক গবেষণায় দেখা যায়, লৌহ আকরিকের বেনিফিকেশন প্রক্রিয়ায় উৎপন্ন আইওটিএস-এ সিলিকা, আয়রন অক্সাইড, অ্যালুমিনা, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন উপকারী খনিজ রয়েছে। নয়াদিল্লি ও ছত্তিশগড়ের কিরান্দুলে পরীক্ষায় ধান,…
Read More
অ্যামাজন ও ফ্লিপকার্ট-এ এবার ইয়েজদি রোডস্টার রেড উলফ

অ্যামাজন ও ফ্লিপকার্ট-এ এবার ইয়েজদি রোডস্টার রেড উলফ

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস তাদের ইয়েজদি রোডস্টার রেড উলফ এবার অ্যামাজন ডট ইন ও ফ্লিপকার্ট-এর মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ করেছে। এর ফলে শোরুমের পাশাপাশি ভারতের বিভিন্ন শহরের গ্রাহকরা অনলাইনেও বাইকটি কিনতে পারবেন, যেখানে অর্ডার ও ডেলিভারিতে অনুমোদিত ডিলাররা সহযোগিতা করবেন। ইয়েজদি-র ১৯৭০-এর দশকের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত রোডস্টার রেড উলফ-এ রয়েছে গাঢ় লাল ফিনিশ, ক্রোম ডিটেইলিং ও রোডস্টার ডিজাইন। এতে 350 আলফা 2 লিকুইড-কুলড ইঞ্জিন, ৬-স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সংস্থার দাবি, এর রেঞ্জ ৩৫০ কিলোমিটারের বেশি। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস -এর সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধতার ফলে রেড উলফ আরও বেশি…
Read More
জাওয়া অল স্টার্সের প্রথম প্রকাশ 42 এফজে-তে

জাওয়া অল স্টার্সের প্রথম প্রকাশ 42 এফজে-তে

জাওয়া ইয়েজদি মোটরসাইকেল নিয়ে এল ‘জাওয়া অল স্টার্স’—নিজস্বতা, আত্মবিশ্বাস, চারিত্রিক দৃঢ়তা, উন্নত আচরণ ও সাহসের প্রতীক এই নতুন ভাবধারা। এর প্রথম প্রকাশ ঘটেছে জাওয়া 42 এফজে-তে। নিও-ক্লাসিক ডিজাইনের সঙ্গে স্পোর্টি ও আধুনিক স্টাইলের মেলবন্ধনে তৈরি 42 এফজে। ব্রাশড অ্যালুমিনিয়াম ট্যাঙ্ক প্যানেল, স্পোর্টি স্টান্স ও শক্তিশালী রোড প্রেজেন্সের পাশাপাশি এতে রয়েছে 334-সিসি লিকুইড-কুল্ড DOHC সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি 7,500 আরপিএম-এ 29.17 পিএস পাওয়ার এবং 5,500 আরপিএম-এ 29.62 এনএম টর্ক দেয়। সংস্থার দাবি, এই সেগমেন্টের অধিকাংশ 350-সিসি মোটরসাইকেলের তুলনায় 42 এফজে 42 শতাংশ বেশি পাওয়ার দেয়। বাইকটিতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স, ডাবল-ক্র্যাডল ফ্রেম, 41 এমএম টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, গ্যাস-ফিল্ড টুইন রিয়ার শক অ্যাবজর্বার্স এবং…
Read More
এএমএনএস পারাদীপ লজিস্টিক্সকে অ্যাওয়ার্ড অফ কনসেসন ফর বার্থ মঞ্জুর করল পারাদীপ পোর্ট অথরিটি 30 বছর ধরে ক্যাপ্টিভ বেসিসে ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য

এএমএনএস পারাদীপ লজিস্টিক্সকে অ্যাওয়ার্ড অফ কনসেসন ফর বার্থ মঞ্জুর করল পারাদীপ পোর্ট অথরিটি 30 বছর ধরে ক্যাপ্টিভ বেসিসে ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য

ভারত সরকার কোস্টাল শিপমেন্টকে উত্সাহ দেয়। কেননা, এই ধরনের পরিবহনে জ্বালানির সাশ্রয় হয়, খরচ কম পড়ে এবং তা পরিবেশের পক্ষেও অনুকূল। সরকারের এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পারাদীপ পোর্ট অখরিটি (পিপিএ)-র পক্ষ থেকে এএম/এনএস ইন্ডিয়ার একটি এসপিভি এএমএনএস পারাদীপ লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড (এপিএলপিএল)-এর নামে আনুষ্ঠানিক ভাবে অ্যাওয়ার্ড অফ কনসেসন মঞ্জুর করা হল সিকিউ-থ্রি’র বার্থ মেকানাইজেশনের জন্য যাতে অভ্যন্তরীণ ভাবে 10 এমটিপিএ ক্ষমতা সম্পন্ন ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য। 21 অগস্ট, 2026 তারিখে ওড়িশার পারাদীপে অবস্থিত বিজু কনভেনশনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এএম/এনএস ইন্ডিয়ার কর্পোরেট বিষয়ক বিভাগের চিফ শ্রী দীপক আরোরার হাতে অ্যাওয়ার্ড অফ কনসেসন তুলে দিলেন বন্দর, জাহাজ ও জলপথ…
Read More
ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল অল নিউ ‘YZF-R2’

ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল অল নিউ ‘YZF-R2’

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে নতুন বিপ্লব ঘটিয়ে ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল তাদের বহু প্রতীক্ষিত অল নিউ ‘YZF-R2’। প্রতিযোগিতায় ভরপুর ২০০সিসি সেগমেন্টে এটি ইয়ামাহার প্রথম বাইক, যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৩০ টাকা ৫০০ টাকা। বিশ্বখ্যাত আর-সিরিজের আদলে তৈরি এই মোটরসাইকেলটি জাপানি প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রকৌশলের যৌথ প্রয়াসে নির্মিত হয়েছে, যা তরুণ প্রজন্মকে খাঁটি সুপারস্পোর্টস পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা দিতে প্রস্তুত। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি এই বাইকটিতে রয়েছে ২০৪ সিসি, লিকুইড-কুলড, ৪-স্ট্রোক, DOHC ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৬.৫ পিএস শক্তি এবং ১৯.১ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটির ওজন মাত্র ১৪৯ কেজি, যা এর সেগমেন্টে…
Read More
অ্যাকোয়া ফিডে বাড়ছে গোদরেজের বিনিয়োগ

অ্যাকোয়া ফিডে বাড়ছে গোদরেজের বিনিয়োগ

ভারতে অন্যতম শীর্ষ মাছের খাদ্য উৎপাদক হয়ে ওঠতে অ্যাকোয়া ফিড ব্যবসায় আরও জোর দিচ্ছে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড। সংস্থার লক্ষ্য, এই ব্যবসায় দ্বি-অঙ্কের হারে বৃদ্ধি করা। উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নতমানের ফিড তৈরিতে উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করবে সংস্থা। বিশেষ করে ফিড কনভার্সন রেশিও উন্নত করে মাছ চাষিদের উৎপাদন খরচ কমানো, ফলন ও লাভ বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। গোদরেজ অ্যাগ্রোভেটের এমডি ও সিইও সুনীল কাটারিয়া জানান, অ্যাকোয়া ফিড ব্যবসা সংস্থার অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। একইসঙ্গে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক শক্তিশালী করতে সম্প্রতি দৃষ্টিকোণ অ্যাপের উন্নত সংস্করণ চালু করা হয়েছে। অ্যানিম্যাল নিউট্রিশন বিজনেসের সিইও ক্যাপ্টেন এ.ওয়াই. রাজেন্দ্র বলেন, গুণমান, পরিষেবা…
Read More
বন্ধন ব্যাঙ্কের ২,০০০তম শাখার মাইলফলক স্পর্শ

বন্ধন ব্যাঙ্কের ২,০০০তম শাখার মাইলফলক স্পর্শ

১১তম প্রতিষ্ঠা দিবসে বন্ধন ব্যাঙ্ক তাদের বিকাশের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। তামিলনাড়ুর চেন্নাইয়ের এগমোরে ব্যাঙ্কের ২,০০০তম শাখার উদ্বোধন করা হল। নতুন এই শাখা চালুর ফলে সারা দেশে বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা পৌঁছল ৬,৪০০-তে। এর ফলে শহর, মফস্বল এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের কাছে ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বন্ধন ব্যাঙ্ক এদিন mBandhan Lite-এরও সূচনা করেছে। ক্ষুদ্রঋণ গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই সহজ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ডিজিটাল ব্যাঙ্কিংকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে। অ্যাপটির মাধ্যমে আধার-ভিত্তিক রেজিস্ট্রেশন, অ্যাকাউন্টের তথ্য দেখা, ঋণের কিস্তি জমা দেওয়া, স্টেটমেন্ট ও বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড, চ্যাটবটের সাহায্য নেওয়া এবং ইংরেজি, হিন্দি…
Read More
ত্রিপুরায় এইচ.পি. ঘোষ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিপুরায় এইচ.পি. ঘোষ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্প্রতি ত্রিপুরার ধলাই জেলার আমবাসার লালছড়িতে 'এইচ.পি. ঘোষ মেডিকেল কলেজ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা এবং বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষের উপস্থিতিতে এইচ.পি. ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন এই উল্লেখযোগ্য প্রকল্পের সূচনা করে। এটি উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।একটি অ্যাস্পিরেশনাল জেলা হিসেবে ধলাইয়ে গড়ে ওঠা এই মেডিকেল কলেজটি আগামী শিক্ষাবর্ষ থেকেই ১০০ জন এমবিবিএস শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করবে। পরবর্তীতে এখানে পোস্ট-গ্র্যাজুয়েট মেডিকেল প্রোগ্রাম, নার্সিং এবং প্যারামেডিকেল সায়েন্সেস চালু হবে। এর ফলে গ্রামীণ ও উপজাতি জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশ্বমানের তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে এবং রোগীদের…
Read More