সিকিম

পশ্চিম সিকিমে ফের ধসের তা*ণ্ডব!

পশ্চিম সিকিমে ফের ধসের তা*ণ্ডব!

টানা বৃষ্টির মধ্যেই ফের বড়সড় ধসের আতঙ্ক পশ্চিম সিকিমে। ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রামে নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ কাদা, পাথর, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ নেমে আসছে। পরিস্থিতির সবচেয়ে উদ্বেগের বিষয়, ধসের গতিপথ ক্রমশ রিম্বি গ্রামের দিকে ঘুরে যাওয়ায় একাধিক বসতবাড়ি এখন বিপদসীমার মধ্যে চলে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ২৪ সেপ্টেম্বরের এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ধসের একটি নতুন অংশে পাহাড়ের উপর থেকে মাটি, বড় পাথর এবং ধ্বংসাবশেষ নিচের দিকে গড়িয়ে আসতে দেখা গিয়েছে। পাহাড়ের ঢালে মাটির নড়াচড়া এখনও অব্যাহত থাকায় যেকোনও সময় আরও বড় ধস নামতে পারে বলে…
Read More
সিকিমে মিথেন বিস্ফোরণের ট্র্যাজেডি: ২৫ জনের মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সিকিমে মিথেন বিস্ফোরণের ট্র্যাজেডি: ২৫ জনের মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সিকিমের নামচির সমরদুঙ এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।বৃহস্পতিবার নর্থ বেঙ্গলের আইজি সুকেশ জৈন জানান,উদ্ধারকারী দল মোট ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ১১জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সকলের পরিচয় শনাক্ত করা হয়েছে।ইতিমধ্যেই ৭জনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাঁদের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।আইজি সুকেশ জৈন বলেন,গত দু'দিন ধরে উদ্ধারকারী দল শুধুমাত্র উদ্ধারকাজ নয়,নিহতদের পরিবারের সদস্যদের ঘটনাস্থলে নিয়ে আসা,মৃতদেহ শনাক্তকরণ,ময়নাতদন্ত সহ মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার মতো সমস্ত দায়িত্ব সমন্বিতভাবে সম্পন্ন করেছে।তাঁর কথায়,"আজ পুরো অপারেশন সম্পূর্ণ হয়েছে।"এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)।তিনি উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন…
Read More
উদ্বোধন হতে চলেছে নয়া মেট্রো রুট

উদ্বোধন হতে চলেছে নয়া মেট্রো রুট

মাঝে বাকি আর একদিন, তারপরেই আগামী সপ্তাহেই ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারত। তার আগেই এল বড় খবর। দারুণ উপহার পেতে চলেছে শহর কলকাতা, অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই রুটের। এ বিষয়ে এখনও সরকারি ঘোষণা না হলেও জল্পনা তুঙ্গে উঠেছে ইতিমধ্যেই। কলকাতা মেট্রোয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি সক্রিয় রয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্তও চলছে মেট্রো। উল্লেখ্য, বউবাজার অংশের উদ্বোধন হলে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভকে সংযুক্ত করবে মেট্রো। পাশাপাশি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের যাত্রীদের জন্যও রয়েছে নতুন আপডেট। তিনটি রুটে প্রথম…
Read More
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম

শুক্রবার রাতভর বৃষ্টিতে প্লাবিত তিস্তা। এই আবহে আবার বন্যা পরিস্থিতি উত্তর সিকিমে। স্থানীয় সূত্রে খবর, ধসের কবলে উত্তর সিকিমের একের পর এক এলাকা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। টুং চেকপোস্টের কাছে ধস নামার ফলে সেখানকার রাস্তা বন্ধ। অতি ভারী বৃষ্টিতে সিকিমের সাত মাইলের মধ্যে নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধস নেমেছিল। সেখানে একটি তেলবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিদাং গ্রাম প্রায় বন্যাকবলিত। তিস্তার নিম্নস্তরে জল ক্রমশ বাড়ছে। সিকিম সরকারের তরফে, উত্তর সিকিমের মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা প্লাবিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ডিকচু, সিংথামের মতো এলাকা। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য…
Read More
অবশেষে চালু হলো বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক

অবশেষে চালু হলো বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক

সিকিম:-অবশেষে চালু হলো বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। তবে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট যান, যাত্রী বোঝাই ছোট গাড়ি এবং বাস। ভারী মালবোঝাই গাড়িকে আগের মতোই বিকল্প পথ ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্ত দপ্তরের তরফে জেলা প্রশাসনকে জাতীয় সড়কটি ছোট যান চলাচলের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। সেইমতো কালিম্পং জেলা প্রশাসন শুক্রবার থেকে জাতীয় সড়ক দিয়ে ছোট যান চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে। এরপর এদিন সকাল থেকে ওই সড়ক দিয়ে শুরু হয় ছোট যান চলাচল। আর জাতীয় সড়ক খুলতেই স্বস্তিতে পর্যটনমহল থেকে সাধারণ মানুষ।
Read More
বন্ধ হলো কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

বন্ধ হলো কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

সোমবার সকাল থেকে ফের বন্ধ কালিম্পং–সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। গত বছরের প্রাকৃতিক বিপর্যয়ে পুরোপুরি নষ্ট হয়েছিল জাতীয় সড়ক। পুনরায় মাটি, বালি, পাথর ফেলে রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তাতেই এবার পিচের প্রলেপ দেওয়া হবে। রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। ৯ই মে সকাল ছ’টায় ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রক্ষ্মনিয়ান টি।এই পাহাড়িপথ বন্ধ হওয়ার জেরে কালিম্পং এবং সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। ঘুরপথে চিত্রে, কালিম্পং, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে কিছু যানবাহন…
Read More
সিকিম সরকারের তাঁক লাগানো মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং

সিকিম সরকারের তাঁক লাগানো মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং

মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং বানিয়ে তাঁক লাগালো সিকিম সরকার। নিমেষে মিটতে চলেছে গ্যাংটকের তীব্র যানজট সমস্যা। নিস্তার পাবে চালকরাও। স্মার্ট সিটির অধীনে প্রথম ধাপেই চমক সিকিম সরকারের। সিকিমের গ্যাংটকের এমজি মার্গের পাশে ৩.৭৫ লক্ষ বর্গ ফুট জায়গায় তৈরি করা হলো মাল্টিলেভের হাইড্রোলিক পার্কিং। এই প্রথম হিমালয়ের পর্বতশৃঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হলো এই ধরনের বহুতল।আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। মূলত স্টিল ব্যবহার করে প্যারাফেব্রিকেটেড প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হয়েছে ওই বহুতলটি। ওই প্রযুক্তির মাধ্যমে রিখটার স্কেলের তীব্রতাতেও অক্ষত থাকবে বহুতলটি।  ১৯৬ কোটি টাকায় ২৬ বছরের জন্য লিজে ওই পিপিপি প্রকল্পের অধীনে এক বেসরকারি সংস্থাকে…
Read More
দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

দার্জিলিংয়ে প্রবেশ নিষেধ করে দিলো বাংলাদেশি পর্যটকদের

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের একতরফা হারের পর উল্লাসে ফেটে পড়েছিলেন বাংলাদেশের বহু মানুষ। ভারতবিরোধী মিমেতে ছেয়ে গিয়েছিলো গোটা সোশ্যাল মিডিয়া। এমনকি ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকেও অপমান করতে ছাড়েননা বাংলাদেশিদের একাংশ মানুষ। এবার সেই সব কিছুরই মাসুল দিতে হবে ঐ দেশ থেকে এ দেশে বেড়াতে আসা পর্যটকদের। শোনা যাচ্ছে, সিকিম ও দার্জিলিং সহ একাধিক হোটেল বাংলাদেশের পর্যটকদের জন্য় দরজা বন্ধ করে দিয়েছে, তাঁদের বুকিং নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন। যদিও এ বিষয়ে দার্জিলিং বা সিকিমের হোটেল তরফ থেকে সংগঠিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি কিছু হোটেল মালিকের তরফ থেকে নেওয়া নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের দাবি…
Read More
সিকিমের বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ি পুরনিগম

সিকিমের বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ি পুরনিগম

সিকিমের বন্যা কবলিত মানুষদের পাশে শিলিগুড়ি পুরনিগম। সিকিমে বাঁধভাঙ্গা বন্যা, আর তারই মাঝে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। বন্যায় ঘরছাড়া মানুষদের ত্রাণ সামগ্রীর ব্যাবস্থা করলো শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে বন্যায় আটকে থাকা পরিবারের মানুষদের জন্য খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, নুন, বেবি ফুড, তেল, চাপাতি, দুধ, ওআরএস, কম্বল ছাড়াও দরকারি ওষুধ প্রদান করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ এবং বোরো চেয়ারপার্সনরা।
Read More
এখনও পর্যন্ত বন্যা বিধ্বস্ত কাণ্ডে সিকিমে মৃত্যুর সংখ্যা ৩৮ জন

এখনও পর্যন্ত বন্যা বিধ্বস্ত কাণ্ডে সিকিমে মৃত্যুর সংখ্যা ৩৮ জন

সময় যতো গড়াচ্ছে, ততোই স্পষ্ট হচ্ছে সিকিমের ধ্বংসের ছবি। বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে  আতঙ্ক। চারিদিকে শুধু হাহাকার। চারিদিকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। চরম পরিস্থিতিতে  উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়াও সেনাবাহিনীর ক্যাম্প ভেসে গিয়ে ২৩ জন সেনা নিখোঁজ হন। তাদের এখনো মৃত দেহ পাওয়া যায়নি। অন্যদিকে তিস্তার জল যত নেমে আসছে তত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভেসে উঠছে দেহ।  ময়নাগুড়ি, গাজলডোবা, কোটওয়ালি, মিলনপল্লি ও হলদিবাড়ি বিভিন্ন এলাকা থেকে একাধিক দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে এখনও পর্যন্ত সিকিমে ৭০০ থেকে ৮০০ গাড়িচালক আটকে রয়েছেন। তবে বিমানবাহিনীর হেলিকপ্টার সাহায্যে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়ার কাজ  চলছে।
Read More