07
Oct
সীমান্তের কাঁটাতারের এ পারে চলছে ১২১ বছরের দুর্গাপুজো। মালদহের কালিয়াচকের তিন নম্বর ব্লকের সীমান্তবর্তী ষষানি গ্রামের এই পুজো আশপাশের পাঁচটি গ্রামের একমাত্র দুর্গাপুজো। সীমান্তের কাছে হওয়ায় প্রতি বছর পুজোয় অংশ নেন বিএসএফ কর্মীরাও। স্থানীয় সূত্রে জানা যায়, অবিভক্ত ভারতের চাঁপাইনবাবগঞ্জের তাঁতি ভোলানাথ চৌধুরী দেশভাগের পর জমি বিনিময়ের মাধ্যমে ভারতে এসে এই পুজো শুরু করেন। আগে চাঁপাইনবাবগঞ্জেই তিনি পুজো করতেন। পরে এ পারে এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় ষষানি সর্বজনীন দুর্গাপুজো। মন্দির থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দূরত্ব প্রায় ১০০ মিটার। একসময় কাঁটাতারের বেড়া ছিল না। তখন ওপার বাংলার মানুষও এই পুজোয় যোগ দিতেন। বসত মেলাও। বর্তমানে সীমান্তের বেড়া সেই যোগাযোগে বাধা…
