27
May
গরমের দিনে অনেকেই সুইমিং পুলে সাঁতার কেটে আনন্দ পান। এতে একদিকে যেমন আনন্দ রয়েছে তেমনি রয়েছে কিছু সমস্যাও। পুলের জলে থাকে ক্লোরিন। পাশাপাশি অন্য সাঁতারুদের ঘাম, প্রসাধনী ও বিভিন্ন অণুজীবও জলে মিশে গিয়ে চোখের ক্ষতি করতে পারে। ফলে সংক্রমণ, অ্যালার্জি, শুষ্কতা, জ্বালাভাব ইত্যাদি হওয়ার ঝুঁকি থাকে। তাই সাঁতার কাটতে নামার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত। সুইমিং গগল্স পরতে হবে চোখ সুরক্ষিত রাখতে ভালো মানের সুইমিং গগল্স পরতে হবে। এতে ক্লোরিনযুক্ত জল সরাসরি চোখে ঢুকতে পারে না এবং সংক্রমণের আশঙ্কাও কমে। খেয়াল রাখবেন, গগল্স যেন চোখের চারপাশে ঠিকভাবে ফিট করে, সে দিকে বিশেষ নজর দেওয়া উচিত। পাশাপাশি খোলা আকাশের…
