আসাম

বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করলেন জলপাইগুড়ি আবগারি দফতর

বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করলেন জলপাইগুড়ি আবগারি দফতর

আজ, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিক ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। অভিযান ঘিরে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Read More
ফুলিয়ার তাঁতশিল্পীদের অভিনব উদ্যোগ

ফুলিয়ার তাঁতশিল্পীদের অভিনব উদ্যোগ

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন ফুলিয়ার তাঁত শিল্পীরা। সচরাচর অন্যান্য ক্ষেত্রে কাপড়ে নকশা এঁকে, কেটে বা সেলাই করে কিংবা অশোক চক্র স্ট্যাম্পিং করে জাতীয় পতাকা তৈরি করা হলেও, এবার সরাসরি তাঁতে বুননের মাধ্যমেই তৈরি করা হচ্ছে জাতীয় পতাকা।এই বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের সাথে যৌথ উদ্যোগে এবং 'উইভার সার্ভিস সেন্টার' এর সহযোগিতায় এই অনন্য কাজটি সম্পন্ন করা হচ্ছে। সম্পূর্ণ ১০০% সুতি ৯২ কাউন্ট সুতা ব্যবহার করে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যান্ডলুম বা তাঁতের 'কাট-শাটল'  পদ্ধতিতে বস্ত্র বুননের পাশাপাশি বুননের সাথেই ফুটিয়ে তোলা…
Read More
বিক্রির আগেই উদ্ধার চো*রাই বাইক, গ্রে*প্তার অভিযুক্ত

বিক্রির আগেই উদ্ধার চো*রাই বাইক, গ্রে*প্তার অভিযুক্ত

পোরাঝার থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরি হওয়া বাইকসহ এমডি মকসদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পোরাঝার এলাকার নৌকাঘাট থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। অভিযোগ, ধৃত এমডি মকসদ বাইকটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
নিট-এ ৬১৮ পেয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের মাসিদূর

নিট-এ ৬১৮ পেয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের মাসিদূর

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ৬১৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিবারের উৎসাহ, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। নিজের সাফল্য সম্পর্কে মাসিদূর হোসেন বলেন, “আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।” ছেলের সাফল্যে আবেগপ্রবণ বাবা মানোয়ার হোসেন…
Read More
বসিরহাটে ‘রূপদর্পণ’, আয়নার কারুকাজে ফুটে উঠবে দেবী দুর্গার অনন্য রূপ

বসিরহাটে ‘রূপদর্পণ’, আয়নার কারুকাজে ফুটে উঠবে দেবী দুর্গার অনন্য রূপ

দূর থেকে দেখলে মনে হবে, বসিরহাটেই যেন গড়ে উঠেছে এক টুকরো ‘শীষ মহল’। আয়না ও দর্পণের নান্দনিক কারুকাজের মাধ্যমে দেবী দুর্গার অপরূপ রূপ দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোড সংলগ্ন প্রগতি সংঘ। এবারের দুর্গাপুজোয় তাদের থিমের নাম ‘রূপদর্পণ’। থিমের অভিনবত্বে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে শহরজুড়ে। গত কয়েক বছরে দুর্গাপুজোর থিম ভাবনা কলকাতার পাশাপাশি শহরতলি ও গ্রামাঞ্চলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শিল্পভাবনা, মণ্ডপসজ্জা ও দর্শক আকর্ষণের দিক থেকে কলকাতার বড় পুজোগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে বহু পুজো। সেই তালিকায় বরাবরই উল্লেখযোগ্য স্থান ধরে রেখেছে বসিরহাটের প্রগতি সংঘের পুজো। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। উদ্যোক্তাদের দাবি, প্রগতি সংঘের…
Read More
দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় বালাসন নদীর মাঝে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপাকে পড়লেন কয়েকজন যুবক-যুবতী। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গাড়িটি মাঝনদীতে আটকে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চর এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক-যুবতীরা। সেই সময় উজান থেকে জল নেমে আসায় আচমকাই বালাসন নদীর জল বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চারদিক থেকে জলে ঘিরে যায়। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে গাড়ি নিয়ে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় গাড়িতে থাকা সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে গাড়িটি নদীর মাঝেই আটকে থাকে। বর্ষাকালে বালাসন…
Read More
উন্নত যাত্রী পরিষেবায় পূর্ব রেলের নতুন এসি লোকাল চালু শিয়ালদহ-বারাসত রুটে

উন্নত যাত্রী পরিষেবায় পূর্ব রেলের নতুন এসি লোকাল চালু শিয়ালদহ-বারাসত রুটে

শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল।  সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলা শুরু করল এই রুটে। আজ সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ে বারাসাত শিয়ালদা গামী নতুন এসি ট্রেন। এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে। রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। যথারীতি এই নতুন এসি ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। যদিও ভাড়া একটু বেশি হলেও স্বস্তিতে সাধারণ মানুষ বারাসাত শিয়ালদা রুটের এই নতুন ট্রেনের চড়তে…
Read More
বাড়ানো হচ্ছে বিচারপতির সংখ্যা

বাড়ানো হচ্ছে বিচারপতির সংখ্যা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত! সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তে রবিবার আনুষ্ঠানিক অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ অনুযায়ী, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করা হচ্ছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকও অতিরিক্ত চার বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিচারব্যবস্থার উপর ক্রমবর্ধমান মামলার চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছ। এর আগে গত ৫ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছিল। প্রায় ছ’বছর পর আবার বিচারপতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত…
Read More
ধূপগুড়িতে ট্রাক দুর্ঘটনার সুযোগে হিমসাগর আম সংগ্রহে স্থানীয়দের ভিড়

ধূপগুড়িতে ট্রাক দুর্ঘটনার সুযোগে হিমসাগর আম সংগ্রহে স্থানীয়দের ভিড়

জামাইষষ্ঠীর ঠিক আগে হিমসাগর আম নিয়ে যেন হরির লুঠের ছবি ধরা পড়লো ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮ এর সড়কে। মঙ্গলবার একটি হিমসাগর আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তার উপর ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ আম। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ব্যাগ, ঝুড়ি ও বস্তা নিয়ে আম সংগ্রহে নেমে পড়েন। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই যতটা সম্ভব আম নিয়ে বাড়ি ফেরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকে থাকা আমের বড় একটি অংশ নিয়ে চলে যান স্থানীয়রা।…
Read More
গভীর রাতে গৌড়ীয় মঠে দুষ্কৃতীদের হানা, তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ

গভীর রাতে গৌড়ীয় মঠে দুষ্কৃতীদের হানা, তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ

শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সূত্র অনুযায়ী, বুধবার রাত প্রায় ২টা নাগাদ মঠে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রায় ৩০টি পিতলের গোপাল মূর্তি সহ পুজোর কাঁসার বাসন চুরি করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি জানান, এই মঠে এই প্রথম চুরির ঘটনা ঘটল। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুলিশের উপর আস্থা রয়েছে বলেও জানান কাউন্সিলর। তাঁর দাবি, এলাকায় মাদকাসক্তদের বাড়বাড়ন্ত রয়েছে, তাই এই ঘটনার পিছনে তাদের যোগ থাকতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।…
Read More