আবহাওয়া

জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, তিস্তা অববাহিকায় হলুদ সতর্কতা

জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, তিস্তা অববাহিকায় হলুদ সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জেলার বেশ কিছু এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় তিস্তার মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত নদী তীরবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল সূত্রে খবর। পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা নাগাদ গজলডোবা ব্যারেজ থেকে ১,৪১৮.২৯ কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে ১,২৭৮ কিউসেক জল ছাড়া হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর…
Read More
রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির আ*শঙ্কা! রইল চার দিনের পূর্বাভাস

রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির আ*শঙ্কা! রইল চার দিনের পূর্বাভাস

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ ছিল। বেলা বাড়তেই শহরের বিভিন্ন প্রান্তে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি চলতে থাকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। একই সঙ্গে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণে সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই সমস্ত…
Read More
রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, সোমবার পর্যন্ত দু*র্যোগের পূর্বাভাস

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, সোমবার পর্যন্ত দু*র্যোগের পূর্বাভাস

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ…
Read More
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, দক্ষিণেও ঝড়বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, দক্ষিণেও ঝড়বৃষ্টির সতর্কতা

পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ—উভয় অংশেই মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দুই দিনাজপুর ও মালদহ বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় কমলা সতর্কতা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং পাহাড়ি এলাকায় ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বুধবার দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াসহ পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই…
Read More
নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এর জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায়ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অঞ্চল…
Read More
নিম্নচাপ সক্রিয়, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

নিম্নচাপ সক্রিয়, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে, যার প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই ধরনের পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া…
Read More
দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ইঙ্গিত, হাওয়া বদলের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ইঙ্গিত, হাওয়া বদলের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও

দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া…
Read More
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও বজায় থাকবে বর্ষার দাপট

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও বজায় থাকবে বর্ষার দাপট

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—উভয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলার জন্য হলুদ…
Read More
উত্তরবঙ্গে প্রবল বর্ষণ অব্যাহত, দক্ষিণেও বাড়ছে বৃষ্টির দাপট

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ অব্যাহত, দক্ষিণেও বাড়ছে বৃষ্টির দাপট

উত্তরবঙ্গে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত। এরই মধ্যে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার ও রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। সোমবার থেকে সপ্তাহজুড়ে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোমবারও লাল…
Read More
সক্রিয় মৌসুমি অক্ষরেখা, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সক্রিয় মৌসুমি অক্ষরেখা, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে দার্জিলিং-সহ একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার থেকেই লাল সতর্কতা কার্যকর রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহজুড়েই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির…
Read More