Blog

বন-বন্যপ্রাণ রক্ষা করেই পর্যটনের বিকাশ, লাটাগুড়িতে কড়া বার্তা পর্যটনমন্ত্রীর

বন-বন্যপ্রাণ রক্ষা করেই পর্যটনের বিকাশ, লাটাগুড়িতে কড়া বার্তা পর্যটনমন্ত্রীর

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করে পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বন দপ্তরের আইন লঙ্ঘন করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে লাটাগুড়িতে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার লাটাগুড়িতে আয়োজিত হয় এই সচেতনতামূলক অনুষ্ঠান। পরিবেশ রক্ষা, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী বাপি গোস্বামী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক,…
Read More
বর্ধমানে এলো হোমলেন, বাড়ছে ইন্টেরিয়র চাহিদা

বর্ধমানে এলো হোমলেন, বাড়ছে ইন্টেরিয়র চাহিদা

প্রযুক্তি ও এ আই-নির্ভর হোম ইন্টেরিয়র ব্র্যান্ড হোমলেন(HomeLane) বর্ধমানে জিটি রোড -এ তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে সংস্থার উপস্থিতি আরও বাড়ল এবং টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জোরদার হল।১,৫০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই সেন্টারে মডিউলার কিচেন, ওয়ারড্রোব এবং সম্পূর্ণ হোম ইন্টেরিয়র সলিউশন পাওয়া যাবে। এখানে রয়েছে আধুনিক ডিসপ্লে, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন, প্রযুক্তিনির্ভর পরামর্শ এবং স্বচ্ছ দাম। হোমলেন(HomeLane)-এর এআই-নির্ভর ডিজাইন প্ল্যাটফর্ম স্পেসক্রাফট-এর মাধ্যমে গ্রাহকরা 3D ডিজাইনে ঘরের লে-আউট ও ফিনিশিং দেখতে পারবেন এবং দ্রুত দামের হিসাবও জানতে পারবেন। বড় শহরের বাইরে সংগঠিত হোম ইন্টেরিয়র পরিষেবার চাহিদা বাড়ছে। গ্রাহকরা এখন স্বচ্ছতা, ভালো…
Read More
পরিবেশ রক্ষা করেই পর্যটনের প্রসার, লাটাগুড়িতে বার্তা শংকর ঘোষের

পরিবেশ রক্ষা করেই পর্যটনের প্রসার, লাটাগুড়িতে বার্তা শংকর ঘোষের

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে জলে নেমে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের

রাস্তা সংস্কারের দাবিতে জলে নেমে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের

বর্ষা এলেই হাঁটুসমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। জল-কাদায় নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠলেও দীর্ঘ তিন বছর ধরে রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামের। রাস্তার বেহাল দশার প্রতিবাদে শনিবার অভিনব কর্মসূচিতে শামিল হন স্থানীয় বাসিন্দারা। জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি রাস্তার মধ্যেই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে দীর্ঘদিন জল জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতেও। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন জায়গায়…
Read More
কর্ণাটক সরকারের সহযোগিতায় টিসিএস আয়োজন করছে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’

কর্ণাটক সরকারের সহযোগিতায় টিসিএস আয়োজন করছে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’

আইটি পরিষেবা, পরামর্শ ও ব্যবসায়িক সমাধানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং কর্ণাটক সরকারের ইলেকট্রনিক্স, আইটি ও বিটি বিভাগ যৌথভাবে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’-এর জন্য নাম রেজিস্ট্রেশন শুরু করার কথা ঘোষণা করেছে। বেঙ্গালুরু টেক সামিট ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজিত এই ক্যুইজটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল রাউন্ড এবং অফলাইন প্রতিযোগিতার সমন্বয়ে হবে। ভারতের ছোট শহর ও জেলাস্তরের স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে। তবে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বড় শহরের সীমানার ভেতরের স্কুলগুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ভারতের প্রথম আইটি ক্যুইজ হিসেবে লিমকা বুক অব রেকর্ডসে…
Read More
কলেজে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

কলেজে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন কলেজে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না। কলেজে কী হবে, তা ঠিক করবেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।” শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি, শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে এবং পড়াশোনাই যাতে কলেজের মূল লক্ষ্য হয়, সেই বার্তাও দেন শঙ্কর ঘোষ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান…
Read More
শিক্ষক দিবসে গাজোলে উপহারের দোকানে পড়ুয়া-অভিভাবকদের ভিড়

শিক্ষক দিবসে গাজোলে উপহারের দোকানে পড়ুয়া-অভিভাবকদের ভিড়

আজ ৫ সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। তাঁর জন্মদিনটি দেশজুড়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই গাজোলের বাজারে দেখা গেল বিশেষ প্রস্তুতি। বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি-সহ নানা ধরনের উপহার সামগ্রী। শিক্ষকদের শুভেচ্ছা জানাতে কলম, ডায়েরি, ফুল, শুভেচ্ছা কার্ড-সহ একাধিক উপহারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উপহার কিনতে বাজারে ভিড় করছেন পড়ুয়া ও অভিভাবকেরা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন হিসেবে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই দিনকে ঘিরে গাজোলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।
Read More
শুরু হতে পারে নতুন প্রকল্পের কাজ

শুরু হতে পারে নতুন প্রকল্পের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রথম রাজ্য বাজেটে বিজেপি সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের ঘোষণা করে দিয়েছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে পৌঁছেছে। এরই মধ্যে বড় খবর সামনে। পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র পোর্টাল। রাজ্য বাজেটেও জানানো হয়েছে, পুজোর মাসেই চালু হবে যুবসাথী। ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে মাসে তিন হাজার…
Read More
তৈরি হতে চলেছে নতুন ভাস্কর্য

তৈরি হতে চলেছে নতুন ভাস্কর্য

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশভাগের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শিয়ালদহ স্টেশন। ১৯৪৭-এর পর পূর্ব পাকিস্তান থেকে আসা অসংখ্য উদ্বাস্তু এই স্টেশন দিয়েই কলকাতায় পৌঁছেছিলেন। সেই স্মৃতিকে এবার স্থায়ী রূপ দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। শিয়ালদহ স্টেশন চত্বরে দেশভাগের সময় ঘরবাড়ি হারানো মানুষদের স্মরণে একটি বিশেষ স্মারক ভাস্কর্য তৈরি করা হবে। দেশজুড়ে স্বাধীনতা দিবসের আবহে এবারও পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, স্মারক তৈরির জন্য শিয়ালদহ স্টেশন প্রাঙ্গণে জায়গা নির্দিষ্ট করেছে ভারতীয় রেল। সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে তৈরি হতে চলা এই কাজ আগামী নভেম্বরের…
Read More
AIDSO সদস্যদের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

AIDSO সদস্যদের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

আবারো ABVP ও AIDSO সংঘর্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, AIDSO র দুজন সদস্য আহত বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রথম বর্ষের ভর্তি নিয়ে AIDSO এবং ABVP সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারো AIDSO এর সদস্যদের উপর হামলা। এমনটাই অভিযোগ র।বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ,AIDSO রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল ও AIDSO NBMC ইউনিটের সহ সভাপতি ডাঃ রামচন্দ্র শর্মাকে মেডিক্যাল চত্বরে BJP ও ABVP গুন্ডারা মারাত্বক ভাবে মারধর করে। ডাঃ অপূর্ব মণ্ডলের মাথা ফেটে গেছে। চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে শিলিগুড়ি সদর হাসপাতালে, এমনটাই জানালেন ডক্টর অপূর্ব মন্ডল।ডক্টর অপূর্ব মন্ডল এর কথায় তারা গতকালের আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করতে গেলে মেডিকেল কলেজের…
Read More