14
Oct
সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলায়নি পারিবারিক দুর্গাপুজোর প্রাচীন রীতি ও ঐতিহ্য। হাওড়ার আন্দুলের দুইল্যা গ্রামের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো এ বছর ৪২২ বছরে পদার্পণ করেছে। এই পুজোর অন্যতম বিশেষত্ব, সপ্তমী থেকে সকালে দেবীকে দাঁত মাজার জন্য বেলগাছের ডাল ও এক ঘটি জল দেওয়া হয়। আবার দশমীতে পান্তা খাইয়ে দেবীকে বিদায় জানানোর রীতিও আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য জানান, তাঁদের পূর্বপুরুষেরা বর্ধমানের রাজাদের পুরোহিত ছিলেন। সেই সূত্রেই তাঁদের পূর্বপুরুষদের এই গ্রামে আগমন। তারপর থেকেই শুরু হয় ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। দীর্ঘ চার শতাব্দীরও বেশি সময় ধরে বংশপরম্পরায় পুজোর আচার-অনুষ্ঠান ও নিয়মকানুন মেনে চলেছেন পরিবারের সদস্যরা।…
