পশ্চিমবঙ্গ

অসুর বধ নয়, মহাদেবকে সাথে নিয়ে শান্তিপুরে এলেন দুর্গা! ৮ ফুটের শিবোদুর্গা রূপে পূজিত দেবী

অসুর বধ নয়, মহাদেবকে সাথে নিয়ে শান্তিপুরে এলেন দুর্গা! ৮ ফুটের শিবোদুর্গা রূপে পূজিত দেবী

দশভূজা রূপ নয়, অসুর বধের রুদ্র মূর্তিও নয়—শান্তিপুরের এক গৃহত্তের বাড়িতে এবার মা দুর্গা অবতীর্ণ হলেন স্নিগ্ধ দ্বিভুজা শিবোদুর্গা রূপে! নদীয়া তথা শান্তিপুরে এই প্রথমবার এমন অনন্য রূপে পূজিত হচ্ছেন উমা। প্রায় ৮ ফুট উচ্চতার এই অপরূপ দেবী প্রতিমা কোনো কুমোরটুলি থেকে আসেনি, নিজের হাতেই পরম যত্নে গড়ে তুলেছেন শান্তিপুরের যুবক অতনু বিশ্বাস। শুনলে অবাক হলেও এমনই বিস্ময়কর দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শারদোৎসবে চেনা রূপের বাইরে গিয়ে শান্তিপুরে এক অনন্য ও ঐতিহ্যবাহী ভাবনার সাক্ষী থাকলেন দর্শনার্থীরা। যেখানে দশহাতে অস্ত্র ধরে অসুর দলন নয়, শান্ত ও স্নেহময়ী রূপে শিবকে সাথে নিয়ে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নদীয়া শান্তিপুরের বাসিন্দা অতনু বিশ্বাসের…
Read More
হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন প্রকল্প!

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন প্রকল্প!

পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে হলদিয়ার ফেনল ও অ্যাসিটোন উৎপাদন প্রকল্প। প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই শিল্পপ্রকল্প দেশের পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। উৎপাদন ক্ষমতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং আমদানি নির্ভরতা কমানোর দিক থেকে প্রকল্পটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, প্ল্যান্টটিতে বছরে প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার টন ফেনল এবং ২ লক্ষ ১৫ হাজার টন অ্যাসিটোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই দুই রাসায়নিকই বিভিন্ন শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ওষুধ, রং, রেজিন, ল্যামিনেট, আঠা এবং ইলেকট্রনিক্স-সহ একাধিক শিল্পে ফেনল ও অ্যাসিটোনের চাহিদা রয়েছে। এই উৎপাদন কেন্দ্র চালু হলে দেশের অভ্যন্তরীণ বাজারে…
Read More
মেদিনীপুরে বিশেষ পরিষেবায় দুর্গাদর্শনের ব্যবস্থা

মেদিনীপুরে বিশেষ পরিষেবায় দুর্গাদর্শনের ব্যবস্থা

বাঙালির দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর মিলনের উৎসব। কিন্তু এই আলোর রোশনাই সবার জীবনে সমানভাবে পৌঁছায় না। অসুস্থতা, বার্ধক্য কিংবা শারীরিক অক্ষমতার কারণে বহু প্রবীণ মানুষ উৎসবের দিনগুলোতে ঘরের চার দেওয়ালেই বন্দি থাকেন। সেই অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। মেদিনীপুর বিধায়ক সেবা কার্যালয়ে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়কের মা গীতারানি গুছাইত। শারীরিক অসুস্থতা বা নিঃসঙ্গতা যেন কারও ঠাকুর দেখার পথে বাধা না হয়, সেই লক্ষ্যেই চতুর্থীর শুভ তিথি থেকে চালু হলো এই পরিষেবা। যাদের সন্তানরা কাজের সূত্রে দূরে থাকেন কিংবা যারা একা—তাদের নিরাপদে মণ্ডপে…
Read More
বাংলাদেশে পাচারের আগেই ফেনসিডিল উদ্ধার, ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে ধৃত

বাংলাদেশে পাচারের আগেই ফেনসিডিল উদ্ধার, ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে ধৃত

গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতেই মুর্শিদাবাদের ভগবানগোলা থানার খানকা মাঠ এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ আর সেই অভিধানেই বাইকে ঘোরাঘুরি করার সময় সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে থাকা প্রায় ৪৩০ বোতল ফেনসিডিল আর তারপরেই গ্রেফতার করে তাকে পুলিশ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ওই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ফেনসিডিল নিয়ে ঘোরাঘুরি করছিল পুলিশ সূত্রে জানা যায় দৃত ওই ব্যক্তির নাম সুমন শেখ তার বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা এলাকায় আর তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ আজ অর্থাৎ বুধবার 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে  লালবাগ মহাকুমা আদালতে পাঠাই ভগবানগোলা থানার…
Read More
বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার রুপোর গহনা, পলাতক পাচারকারীরা

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার রুপোর গহনা, পলাতক পাচারকারীরা

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ। নদিয়ার মহাখোলা সীমান্তে ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা পাচার হওয়া অবৈধ রূপ ও উদ্ধার করে।  সূত্রের খবর,তারকাটার এপার থেকে বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো এত সংখ্যক রুপোর গহনা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহাখোলা যেখানে কর্মরত সীমান্তরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় টহলদারি করছিল। হঠাৎই বিএসএফের নজর আসে কিছু দুষ্কৃতী তারকাটার এপার থেকে কিছু ছোড়ার চেষ্টা করছে বাংলাদেশের দিকে । তখনই তাদের পিছু ধাওয়া করে বিএসএফ। সেই সময় গহনার ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগ খুলতেই মেলে প্রচুর সংখ্যক রুপোর গহনা। রুপোর আংটি,চেইন বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা…
Read More
সুখবর, এবার বাড়তে পারে ডিএ

সুখবর, এবার বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে পে কমিশন গঠনের প্রক্রিয়া। এবার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন তরফে। বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতনবৃদ্ধি সহ ডিএ, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অন্যান্য ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। বিজ্ঞপ্তিতে, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে…
Read More
‘ঘাসফুল’ হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা

‘ঘাসফুল’ হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে হাতছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও ‘ঘাসফুল’ প্রতীক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। ২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দেয়। জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জন নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে বেরিয়ে যান। এরপর দলীয় নাম, প্রতীক ও তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দীর্ঘ শুনানির পর ১৮ সেপ্টেম্বর নির্বাচন…
Read More
রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে। কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম -কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করা হয়েছে। জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি…
Read More
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোকানে আসা ক্রেতাদের বাড়তি ঝালমুড়ি খাইয়ে দিনটি উদযাপন করলেন বিক্রম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোকানে আসা ক্রেতাদের বাড়তি ঝালমুড়ি খাইয়ে দিনটি উদযাপন করলেন বিক্রম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। কোথাও পুজো-অর্চনা,  কোথাও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।তবে এই উদযাপনের তালিকায় একটু অন্যরকম ছবি ঝাড়গ্রামের কলেজ মোড়ে। সেখানকার জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও ভুলে যাননি প্রধানমন্ত্রীর জন্মদিন। সকালেই নিজের বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন। শুধু তাই নয়, আজ তাঁর দোকানে যারা ঝালমুড়ি খেতে আসবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ চমক—অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই আজকের দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদে থাকছে বাড়তি…
Read More
মিটতে চলেছে সমস্যা

মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।…
Read More