সাধারণ মানুষের সুবিধার্থে চালু হচ্ছে নয়া পরিষেবা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সাধারণ মানুষের সঙ্গে যেন আরও নিবিড় হয় পুলিশের সম্পর্ক। সেই লক্ষ্যে এবার চালু করা হল পুলিশ মিত্র অ্যাপ। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে তাঁদের এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সম্বন্ধে জানতে পারবেন।

রাজ্য পুলিশের আধুনিকীকরণে জোর দিয়েছে রাজ্য সরকার। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে মউ স্বাক্ষর করেছে রাজ্য। আগামী এক বছরের জন্য একটি বিশেষ অ্যাকশন প্ল্যান কার্যকর করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি পুলিশ মিত্র অ্যাপ সম্বন্ধে মুখ্যমন্ত্রী জানান, এলাকায় কোন পুলিশ আধিকারিক দায়িত্বে রয়েছেন, দরকারে তাঁদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তা সাধারণ মানুষকে জানাতে হবে। সংশ্লিষ্ট পুলিশের আধিকারিকের নাম থেকে শুরু করে ফোন নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্থানীয়দের কাছে পৌঁছে দিতে হবে।