Sonakshi Sarkar

1803 Posts
কলেজে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

কলেজে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন কলেজে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না। কলেজে কী হবে, তা ঠিক করবেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।” শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি, শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে এবং পড়াশোনাই যাতে কলেজের মূল লক্ষ্য হয়, সেই বার্তাও দেন শঙ্কর ঘোষ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান…
Read More
শিক্ষক দিবসে গাজোলে উপহারের দোকানে পড়ুয়া-অভিভাবকদের ভিড়

শিক্ষক দিবসে গাজোলে উপহারের দোকানে পড়ুয়া-অভিভাবকদের ভিড়

আজ ৫ সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। তাঁর জন্মদিনটি দেশজুড়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই গাজোলের বাজারে দেখা গেল বিশেষ প্রস্তুতি। বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি-সহ নানা ধরনের উপহার সামগ্রী। শিক্ষকদের শুভেচ্ছা জানাতে কলম, ডায়েরি, ফুল, শুভেচ্ছা কার্ড-সহ একাধিক উপহারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উপহার কিনতে বাজারে ভিড় করছেন পড়ুয়া ও অভিভাবকেরা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন হিসেবে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই দিনকে ঘিরে গাজোলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।
Read More
হাড়োয়ার বেকারিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, অভিযানে প্রশাসনের কড়া নজর

হাড়োয়ার বেকারিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ, অভিযানে প্রশাসনের কড়া নজর

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বসিরহাটের হাড়োয়ার একাধিক বেকারি কারখানায় হানা দিল প্রশাসন। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ, ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে বেকারিগুলিতে খাবার তৈরির পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযোগ, বেশ কয়েকটি কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, খাবার তৈরিতে দীর্ঘদিনের পুরনো তেল এবং পচা ডিম ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযানের সময় একটি বেকারি কারখানা থেকে পচা কেকও উদ্ধার করা হয় বলে জানা গেছে। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের এই অভিযানে…
Read More
বেহুলা ব্রিজ সংলগ্ন গোডাউনে পুলিশের হানা, অবৈধ ওষুধ মজুতের অভিযোগে গ্রেফতার সাইন খান

বেহুলা ব্রিজ সংলগ্ন গোডাউনে পুলিশের হানা, অবৈধ ওষুধ মজুতের অভিযোগে গ্রেফতার সাইন খান

পুরাতন মালদায় অবৈধভাবে মজুত রাখা পেইনকিলার ওষুধের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার বেহুলা ব্রিজ সংলগ্ন একটি কুরিয়ার পরিষেবার গোডাউনে হানা দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গোডাউনে ওষুধ মজুত রাখার ক্ষেত্রে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সাইন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ওষুধের বৈধতা, মজুতের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ…
Read More
গোড়ামোড়ে নতুন ট্রাফিক বুথ,উদ্বোধনে ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন

গোড়ামোড়ে নতুন ট্রাফিক বুথ,উদ্বোধনে ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন

যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে রাজগঞ্জ ব্লকের গোরা মোড়ে নতুন ট্রাফিক বুথ অফিস চালু করা হল।এনজেপি ট্রাফিক গার্ডের অধীনে এই নতুন ট্রাফিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার।এদিন ফিতা কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা,এসিপি ট্রাফিক চন্দন দাস,এনজেপি থানার আইসি রঞ্জন দাস,এনজেপি ট্রাফিক গার্ডের ওসি সুরান্দার সিং নেগী-সহ ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানের শুরুতে এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রাফিক বুথ অফিসের উদ্বোধন করা…
Read More
উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি

উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি

শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে একটি নাগরিক মঞ্চ। তাদের দাবি, উন্নয়নমূলক কাজের প্রয়োজনে উচ্ছেদ করতে হলে আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে রেলের জমির মালিকানা নিয়ে কোনও দাবি নেই বলেও জানানো হয়েছে। রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আশঙ্কা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। সেই পরিস্থিতিতে ‘শিলিগুড়ি রেলওয়ে ভূমি অধিবাসী পুনর্বাসন অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে সামনে এসেছে একাধিক দাবি। মঞ্চের বক্তব্য, উচ্ছেদের আগে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারি আবাসন প্রকল্প, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY-এর আওতায় উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।…
Read More
বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করলেন জলপাইগুড়ি আবগারি দফতর

বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করলেন জলপাইগুড়ি আবগারি দফতর

আজ, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিক ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। অভিযান ঘিরে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Read More
স্বাস্থ্য পরিষেবা নিয়ে জিমস হাসপাতালে বৈঠক লকেটের

স্বাস্থ্য পরিষেবা নিয়ে জিমস হাসপাতালে বৈঠক লকেটের

দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের জিমস হাসপাতালে পরিদর্শনে এলেন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উপর জোর দেন লকেট চট্টোপাধ্যায়। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা যাতে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য হয়, সেই বিষয়েও গুরুত্ব দেন তিনি।
Read More
ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, গেটবাজার থেকে ৩ যুবককে গ্রেফতার এনজেপি পুলিশের

ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, গেটবাজার থেকে ৩ যুবককে গ্রেফতার এনজেপি পুলিশের

ধমকানো, ভয় দেখানো, হুমকি দিয়ে টাকা দাবি এবং তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার গেটবাজার এলাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সূর্যসেন কলোনির বাসিন্দা পাপ্পু রায়, রাজা হোলির এমডি সাদ্দাম এবং অম্বিকানগরের অভিষেক হরিজন। পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজনের মধ্যে অভিষেক হরিজনই ছিল দলের মূল পান্ডা এবং তার নেতৃত্বেই এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত। অভিযোগ অনুযায়ী, লেকটাউনের বাসিন্দা অভিজিৎ মাহাতোকে নানাভাবে ভয় দেখানো ও হুমকি দিয়ে টাকা দাবি করছিল ওই তিন অভিযুক্ত। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে গেটবাজার…
Read More
শিলিগুড়িতে বড়সড় সাফল্য, চা পাতার প্যাকেটের আড়ালে পাচারের চেষ্টার সময় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

শিলিগুড়িতে বড়সড় সাফল্য, চা পাতার প্যাকেটের আড়ালে পাচারের চেষ্টার সময় ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় একটি মালবাহী গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সামিন আলী ও রিঙ্ক শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে এই বিপুল পরিমাণ গাঁজা অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ওই মালবাহী গাড়িতে অতর্কিত অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়ি তল্লাশি করে চা পাতার প্যাকেটের আড়াল থেকে লুকিয়ে রাখা ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজোপ্ত করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫…
Read More