12
Aug
পুরুষ গণ্ডারের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল মা গণ্ডার ও তার শাবক। চরম আতঙ্ক, ছোটাছুটি এবং ধকলের পর মৃত্যু হয় মা গণ্ডারটির। অন্য দিকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রায় এক থেকে দেড় বছরের গণ্ডার শাবককে দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দিল বন দফতর। বুধবারের এই ঘটনায় স্বস্তি ফিরেছে কুঞ্জনগর এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পশ্চিম রেঞ্জের কুঞ্জনগর বিট এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী গণ্ডার তার শাবককে সঙ্গে নিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। একটি পুরুষ গণ্ডারের তাড়া খেয়েই তারা জঙ্গলের বাইরে চলে এসেছিল বলে প্রাথমিক ভাবে জানতে পারে বন দফতর। লোকালয়ে ঢোকার পর মানুষের…
