ওড়িশায় অত্যাধুনিক কিডনি হাসপাতাল খুলল এআইএনইউ

নেফ্রোলজি এবং ইউরোলজি চিকিৎসার ক্ষেত্রে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্পেশালাইজড হাসপাতাল চেইন ‘এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি’ (এআইএনইউ) তাদের প্যান-ইন্ডিয়া নেটওয়ার্ক সম্প্রসারণ করে ওড়িশার ভুবনেশ্বরে একটি অত্যাধুনিক হাসপাতাল চালু করেছে। ১৩ বছরের উৎকর্ষের ঐতিহ্য এবং ৬ লক্ষেরও বেশি রোগীর পাল্টানোর ধারাবাহিকতা রক্ষার্থে এআইএনইউ এবার ওড়িশার জনগণের জন্য উন্নত চিকিৎসাকে আরও সহজলভ্য করে তুলতে উদ্যোগী। এই হাসপাতালে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি এবং ব্যাপক পরিসরে কিডনি ও ইউরোলজির কেয়ার পরিষেবা। ভারতের পাশাপাশি ওড়িশার উপজাতি সম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে কিডনি রোগের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলা এবং সঠিক সময়ে রোগ নির্ণয় নিশ্চিত করতে এই নতুন কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভুবনেশ্বরের এই নতুন হাসপাতালটি নেফ্রোলজি, ইউরোলজি, ইউরো-অনকোলজি, রোবটিক সার্জারি, কিডনি প্রতিস্থাপন, ডায়ালিসিস এবং পেডিয়াট্রিক ইউরোলজির মতো বিভিন্ন শাখায় উন্নত পরিষেবা দিতে প্রস্তুত। হাসপাতালের উন্নত পরিকাঠামোর মধ্যে রয়েছে রোবটিক-অ্যাসিস্টেড সার্জারি প্রযুক্তি, ১২-স্টেশনের হেমোডায়ালিসিস ইউনিট, তিনটি ডেডিকেটেড অপারেশন থিয়েটার, ১০০ ওয়াটের হোলমিয়াম লেজার ও থুলিয়াম ফাইবার লেজারের সুবিধা, এবং ইন-হাউস সিটি স্ক্যানার।

হাসপাতালের এই উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করে এআইএনইউ-এর ম্যানেজিং ডিরেক্টর, চিফ কনসালটেন্ট ইউরোলজিস্ট ও রোবটিক সার্জন ড. মল্লিকার্জুন সি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ কনসালটেন্ট ইউরোলজিস্ট ড. পূর্ণ চন্দ্র রেড্ডি উভয়েই বলেন যে, ওড়িশায় এই বিশেষায়িত পরিষেবা চালুর মাধ্যমে রোগীরা এখন তাঁদের পরিবারের আরও কাছাকাছি থেকেই বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসা লাভ করতে পারবেন। এছাড়া এআইএনইউ ভুবনেশ্বরের ইউরোলজি ও ক্লিনিক্যাল ডিরেক্টর ড. প্রশান্ত নায়েক উল্লেখ করেন যে, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে ওড়িশার মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই তাঁদের মূল লক্ষ্য। অন্যদিকে, AHH-এর চেয়ারম্যান মি. বিশাল বালি এবং এআইএনইউ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মি. সন্দীপ গুডুরু জানান যে, পূর্ব ভারতে স্পেশালাইজড স্বাস্থ্য পরিষেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে এই হাসপাতালটি এক মাইলফলক তৈরি করবে।