শিলিগুড়ি

পরিবেশ রক্ষা করেই পর্যটনের প্রসার, লাটাগুড়িতে বার্তা শংকর ঘোষের

পরিবেশ রক্ষা করেই পর্যটনের প্রসার, লাটাগুড়িতে বার্তা শংকর ঘোষের

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট…
Read More
কলেজে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

কলেজে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপ নয়, কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন কলেজে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না। কলেজে কী হবে, তা ঠিক করবেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।” শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি, শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে এবং পড়াশোনাই যাতে কলেজের মূল লক্ষ্য হয়, সেই বার্তাও দেন শঙ্কর ঘোষ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান…
Read More
শিক্ষক দিবসে গাজোলে উপহারের দোকানে পড়ুয়া-অভিভাবকদের ভিড়

শিক্ষক দিবসে গাজোলে উপহারের দোকানে পড়ুয়া-অভিভাবকদের ভিড়

আজ ৫ সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। তাঁর জন্মদিনটি দেশজুড়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই গাজোলের বাজারে দেখা গেল বিশেষ প্রস্তুতি। বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি-সহ নানা ধরনের উপহার সামগ্রী। শিক্ষকদের শুভেচ্ছা জানাতে কলম, ডায়েরি, ফুল, শুভেচ্ছা কার্ড-সহ একাধিক উপহারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উপহার কিনতে বাজারে ভিড় করছেন পড়ুয়া ও অভিভাবকেরা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন হিসেবে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই দিনকে ঘিরে গাজোলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।
Read More
AIDSO সদস্যদের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

AIDSO সদস্যদের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

আবারো ABVP ও AIDSO সংঘর্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, AIDSO র দুজন সদস্য আহত বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রথম বর্ষের ভর্তি নিয়ে AIDSO এবং ABVP সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারো AIDSO এর সদস্যদের উপর হামলা। এমনটাই অভিযোগ র।বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ,AIDSO রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল ও AIDSO NBMC ইউনিটের সহ সভাপতি ডাঃ রামচন্দ্র শর্মাকে মেডিক্যাল চত্বরে BJP ও ABVP গুন্ডারা মারাত্বক ভাবে মারধর করে। ডাঃ অপূর্ব মণ্ডলের মাথা ফেটে গেছে। চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে শিলিগুড়ি সদর হাসপাতালে, এমনটাই জানালেন ডক্টর অপূর্ব মন্ডল।ডক্টর অপূর্ব মন্ডল এর কথায় তারা গতকালের আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করতে গেলে মেডিকেল কলেজের…
Read More
প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানাবে ‘পারিজাত সম্মান’ কমিটি

প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানাবে ‘পারিজাত সম্মান’ কমিটি

সাহিত্য, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে এবার থেকে চালু হচ্ছে ‘পারিজাত সম্মান’। আগামী ৬ সেপ্টেম্বর সেবক রোডের উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবার এই সম্মান প্রদান করা হবে।অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাহিত্যপ্রেমী, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কমিটির সদস্যদের নির্বাচনের ভিত্তিতেই এবছর একজন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ‘পারিজাত সম্মান’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর থেকেই এই সম্মাননা চালু করা হচ্ছে এবং আগামী দিনেও প্রতি বছর সাহিত্য ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মান প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গোপাল লামা, সম্পাদক রাজেস ছেত্রী এবং কৃষ্ণ…
Read More
গোড়ামোড়ে নতুন ট্রাফিক বুথ,উদ্বোধনে ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন

গোড়ামোড়ে নতুন ট্রাফিক বুথ,উদ্বোধনে ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন

যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে রাজগঞ্জ ব্লকের গোরা মোড়ে নতুন ট্রাফিক বুথ অফিস চালু করা হল।এনজেপি ট্রাফিক গার্ডের অধীনে এই নতুন ট্রাফিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার।এদিন ফিতা কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা,এসিপি ট্রাফিক চন্দন দাস,এনজেপি থানার আইসি রঞ্জন দাস,এনজেপি ট্রাফিক গার্ডের ওসি সুরান্দার সিং নেগী-সহ ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানের শুরুতে এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রাফিক বুথ অফিসের উদ্বোধন করা…
Read More
উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি

উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি

শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে একটি নাগরিক মঞ্চ। তাদের দাবি, উন্নয়নমূলক কাজের প্রয়োজনে উচ্ছেদ করতে হলে আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে রেলের জমির মালিকানা নিয়ে কোনও দাবি নেই বলেও জানানো হয়েছে। রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আশঙ্কা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। সেই পরিস্থিতিতে ‘শিলিগুড়ি রেলওয়ে ভূমি অধিবাসী পুনর্বাসন অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে সামনে এসেছে একাধিক দাবি। মঞ্চের বক্তব্য, উচ্ছেদের আগে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারি আবাসন প্রকল্প, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY-এর আওতায় উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।…
Read More
টাওয়ারের চূড়ায় যুবক, ৮ ঘণ্টার অভিযানে মিলল সাফল্য

টাওয়ারের চূড়ায় যুবক, ৮ ঘণ্টার অভিযানে মিলল সাফল্য

বিকেল থেকে গভীর রাত—প্রায় আট থেকে নয় ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে সফল হল শিলিগুড়ির হাসপাতাল মোড়ের হাইভোল্টেজ উদ্ধার অভিযান। মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে থাকা অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে বুধবার বিকেল থেকে শুরু হওয়া নাটকীয় পরিস্থিতির অবসান ঘটল রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। দীর্ঘ প্রচেষ্টার পর যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মোবাইল টাওয়ারে উঠে পড়া ওই যুবকের নাম বাদশা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং মেডিক্যাল পরীক্ষার পরই তাঁর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য মিলবে। বুধবার বিকেলের…
Read More
বিরিয়ানিতে পোকা থেকে মিষ্টির কারখানা সিল—শিলিগুড়িতে স্বাস্থ্যবিধি নিয়ে বড়সড় অভিযান

বিরিয়ানিতে পোকা থেকে মিষ্টির কারখানা সিল—শিলিগুড়িতে স্বাস্থ্যবিধি নিয়ে বড়সড় অভিযান

শিলিগুড়ি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌরনিগম, খাদ্য বিভাগ এবং পুলিশ প্রশাসন। খাবারের মান এবং রান্নাঘরের পরিবেশ ঠিক থাকছে কি না, তা খতিয়ে দেখতেই পৌরনিগমের খাদ্য বিভাগ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই যৌথ অভিযান চালাচ্ছে। কিছুদিন আগেই শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকানে খাবারে পোকা মেলার ঘটনা ঘটে। তার কিছুদিন পর আরও একটি বিরিয়ানির দোকানে একই রকম পচনশীল বা অস্বাস্থ্যকর খাবার ও পোকা পাওয়ার অভিযোগ ওঠে। পরপর এই দুটি ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ নিয়ে দোকানগুলি সিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন; শিলিগুড়ি শহরের হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানগুলির খাবারের মান ও পরিবেশ সুনিশ্চিত করতে মাঠে…
Read More
কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে কড়া নজরদারি, ব্যবসায়ীদের সহযোগিতা চাইল পুলিশ

কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে কড়া নজরদারি, ব্যবসায়ীদের সহযোগিতা চাইল পুলিশ

বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার শিলিগুড়ি গেস্ট হাউসে শহরের খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি, এসিপি রবিন থাপা, এসিপি ফারুক মোহাম্মাদ চৌধুরী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যাতে না ঘটে এবং সাধারণ মানুষ যাতে সঠিক ও নিয়ন্ত্রিত দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, সেই বিষয়েই ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, বাজারের দামের উপর কঠোর…
Read More