শিলিগুড়ি

জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবি, এসডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবি, এসডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

দুই দফা দাবিতে আন্দোলনে নামলেন সিপিআইএম। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসা তথ্যের পরও অবৈধ ভোটারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।পাশাপাশি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।মহানন্দা ব্রিজ থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল করে তারা এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়।সিপিআইএম এর দাবি, এটি সর্বভারতীয় আন্দোলনেরই একটি অংশ।
Read More
নার্সিংহোমের নার্সদের নজরে ধোঁয়া, তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নার্সিংহোমের নার্সদের নজরে ধোঁয়া, তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি ফাঁড়ির ঠিক পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় থাকা একটি নার্সিংহোমের কর্তব্যরত নার্সরা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন।বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পানিট্যাংকি ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এরপর পুলিশ দমকল বিভাগকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুনের জেরে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।…
Read More
গোপন চেম্বারে লুকিয়ে সোনা পা*চার, বাগডোগরায় ধৃ*ত দুই

গোপন চেম্বারে লুকিয়ে সোনা পা*চার, বাগডোগরায় ধৃ*ত দুই

চারচাকা গাড়ির ভিতরে গোপন চেম্বার তৈরি করে সোনা পাচারের অভিযোগ। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেল বাগডোগরায়। এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে প্রায় ৪৬৫ গ্রাম সোনা উদ্ধার করেছে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শবন কুমার ও রমন কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিলিগুড়ি থেকে বিহারে সোনা পাচারের উদ্দেশ্যেই ওই গাড়িতে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, পাচারকারীরা গাড়িটির ভিতরে একটি গোপন চেম্বার তৈরি করেছিল। সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল সোনার বিস্কুট। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এয়ারপোর্ট মোড় এলাকায় নজরদারি শুরু করে।…
Read More
দীর্ঘদিনের শরিকি বিবাদের জের, হাইকোর্টের নির্দেশে ভাঙা হল শিলিগুড়ির পুরনো বাড়ির একাংশ

দীর্ঘদিনের শরিকি বিবাদের জের, হাইকোর্টের নির্দেশে ভাঙা হল শিলিগুড়ির পুরনো বাড়ির একাংশ

শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়াতে ১৯৬৪ সালে নির্মিত একটি বাড়িকে ঘিরে দীর্ঘদিনের শরিকি বিবাদের জেরে শনিবার বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হল। অভিযোগ, বাড়িটির একটি অংশ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়। জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বাড়ির মালিককে এক মাসের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে বাড়ি ওই অবৈধ অংশ না ভাঙ্গায় শনিবার শিলিগুড়ি পুরনিগমের তরফে পদক্ষেপ করা হয়। পুরনিগমের কর্মীরা এসে বাড়িটির যে অংশটুকু অবৈধ বলে চিহ্নিত করা হয়েছিল, সেই অংশ ভেঙে দেন। বাড়ির মালিকের দাবি, বহু বছর আগে…
Read More
নাবালিকার অভিযোগ পেয়ে অভিযান, নিউ জলপাইগুড়িতে গ্রেফতার এক

নাবালিকার অভিযোগ পেয়ে অভিযান, নিউ জলপাইগুড়িতে গ্রেফতার এক

নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী: প্রতিবেশী নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায় (৪০)। তিনি শান্তিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই নাবালিকা অভিযুক্ত বিজয় রায়কে ‘দাদু’ বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি নাবালিকা পরিবারের সদস্যদের জানালে তাঁরা নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে বিজয় রায়কে গ্রেফতার করে। এরপর শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে চুরি, উদ্ধার পিতলের ও রুপোর সামগ্রী

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে চুরি, উদ্ধার পিতলের ও রুপোর সামগ্রী

মাটিগাড়া থানা এলাকার শিবমন্দির সংলগ্ন সারাদাপল্লীতে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই পর্দাফাঁস করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের  বিশেষ দল এই অভিযানে সাফল্যের মুখ দেখে। গ্রেফতার করা হয়েছে এই চুরির চক্রের মূল দুই অভিযুক্তকে। গত ২৬শে আগস্ট ২০২৬ তারিখে শিবমন্দিরের সারাদাপল্লী এলাকার এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বাড়ি থেকে তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে পিতলের আসবাবপত্র, ঠাকুর ঘরের মূল্যবান সরঞ্জাম, ঘর সাজানোর জিনিসপত্র এবং একাধিক রুপোর জিনিসপত্র চুরি হয়ে গেছে। ঘটনার পরই তিনি মাটিগাড়া থানার দারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই আসরে…
Read More
রুপোর গণেশ মূর্তিসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলেন মাটিগাড়া থানার পুলিশ

রুপোর গণেশ মূর্তিসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলেন মাটিগাড়া থানার পুলিশ

মাটিগাড়া থানা এলাকার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ফের একটি বড়সড় চুরির ঘটনার রহস্যভেদ হলো। গত ২৯শে সেপ্টেম্বর মাটিগাড়ার চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন বাড়ি থেকে একটি মূল্যবান রুপোর গণেশ ঠাকুরের মূর্তি সহ পুজোর ঘরের বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায়। বাড়ির মালিকের সন্দেহ গিয়ে পড়ে তাঁদেরই এক রং মিস্ত্রির ওপর, যে কিছুদিন আগেই ওই বাড়িতে রঙের কাজ করেছিল। সেই সময় চুরির ঘটনা ঘটে। যদিও সেই সময় কোনো প্রমাণ না থাকায় তাঁরা কিছু করতে পারেননি। এরপর সম্প্রতি ফের ওই মিস্ত্রির মাধ্যমেই বাড়ির কিছু অংশের রঙের কাজ করানো হয়, আর ফের …
Read More
হোমস্টে রেজিস্ট্রেশন এবার অনলাইনে, পাহাড়ের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ

হোমস্টে রেজিস্ট্রেশন এবার অনলাইনে, পাহাড়ের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ

পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী ছয় মাসের রূপরেখা তৈরি করতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। জিটিএ এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল নামা, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এলাকার প্রশাসনিক আধিকারিক, কার্শিয়াংয়ের বিধায়ক, দার্জিলিং ও কালিম্পংয়ের ডিএম-সহ জিটিএ-র কর্তারাও। বৈঠকে পাহাড়ের পর্যটন পরিকাঠামো, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, হোমস্টে এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরির মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা…
Read More
বচসা থেকে হাতাহাতি, সেভক রোডের ইয়ামাহা শোরুমে উত্তেজনা

বচসা থেকে হাতাহাতি, সেভক রোডের ইয়ামাহা শোরুমে উত্তেজনা

সেভক রোডের পিসিএম টাওয়ারে অবস্থিত ইয়ামাহা ন্যাশনাল মোটরসকে কেন্দ্র করে হইচইয়ের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে সংস্থার কর্মীদের সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসা হাতাহাতিতে গড়ায় এবং ওই ব্যক্তিকে কর্মীদের বিরুদ্ধে কথিতভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগকারী পক্ষের দাবি, কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির পর পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি নিয়ে ইয়ামাহা ন্যাশনাল মোটরসের সামনে হইচই শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কী নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে মারধরের ঘটনা…
Read More
জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে সরব দার্জিলিং জেলা কংগ্রেস

জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে সরব দার্জিলিং জেলা কংগ্রেস

জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন দার্জিলিং জেলা কংগ্রেস কর্মীরা। সোমবার দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে গ্রেপ্তার করতে হবে। এদিন শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
Read More