Paromita

85 Posts
নদীয়ায় প্রথমবার শিবোদুর্গা রূপে উমা, বাড়িতেই বিশাল প্রতিমা তৈরি করলেন শান্তিপুরের যুবক

নদীয়ায় প্রথমবার শিবোদুর্গা রূপে উমা, বাড়িতেই বিশাল প্রতিমা তৈরি করলেন শান্তিপুরের যুবক

শান্তিপুরের এক গৃহত্তের বাড়িতে এবার মা দুর্গা অবতীর্ণ হলেন স্নিগ্ধ দ্বিভুজা শিবোদুর্গা রূপে! নদীয়া তথা শান্তিপুরে এই প্রথমবার এমন অনন্য রূপে পূজিত হচ্ছেন উমা। প্রায় ৮ ফুট উচ্চতার এই অপরূপ দেবী প্রতিমা কোনো কুমোরটুলি থেকে আসেনি, নিজের হাতেই পরম যত্নে গড়ে তুলেছেন শান্তিপুরের যুবক অতনু বিশ্বাস। শুনলে অবাক হলেও এমনই বিস্ময়কর দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শারদোৎসবে চেনা রূপের বাইরে গিয়ে শান্তিপুরে এক অনন্য ও ঐতিহ্যবাহী ভাবনার সাক্ষী থাকলেন দর্শনার্থীরা। যেখানে দশহাতে অস্ত্র ধরে অসুর দলন নয়, শান্ত ও স্নেহময়ী রূপে শিবকে সাথে নিয়ে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নদীয়া শান্তিপুরের বাসিন্দা অতনু বিশ্বাসের বাড়িতে এই বছর আয়োজন করা হয়েছে সম্পূর্ণ…
Read More
দুর্গাপুজোয় ব্যতিক্রমী রীতি! দশমীতে পান্তা খাইয়ে দেবীকে বিদায় জানান ভট্টাচার্য বাড়ি

দুর্গাপুজোয় ব্যতিক্রমী রীতি! দশমীতে পান্তা খাইয়ে দেবীকে বিদায় জানান ভট্টাচার্য বাড়ি

সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলায়নি পারিবারিক দুর্গাপুজোর প্রাচীন রীতি ও ঐতিহ্য। হাওড়ার আন্দুলের দুইল্যা গ্রামের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো এ বছর ৪২২ বছরে পদার্পণ করেছে। এই পুজোর অন্যতম বিশেষত্ব, সপ্তমী থেকে সকালে দেবীকে দাঁত মাজার জন্য বেলগাছের ডাল ও এক ঘটি জল দেওয়া হয়। আবার দশমীতে পান্তা খাইয়ে দেবীকে বিদায় জানানোর রীতিও আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য জানান, তাঁদের পূর্বপুরুষেরা বর্ধমানের রাজাদের পুরোহিত ছিলেন। সেই সূত্রেই তাঁদের পূর্বপুরুষদের এই গ্রামে আগমন। তারপর থেকেই শুরু হয় ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। দীর্ঘ চার শতাব্দীরও বেশি সময় ধরে বংশপরম্পরায় পুজোর আচার-অনুষ্ঠান ও নিয়মকানুন মেনে চলেছেন পরিবারের সদস্যরা।…
Read More
দারিদ্র্যকে হারিয়ে শিল্পের ছোঁয়া, মাটির দুর্গা গড়ে নজর কাড়ল চন্দ্রকোণার দুই ভাই

দারিদ্র্যকে হারিয়ে শিল্পের ছোঁয়া, মাটির দুর্গা গড়ে নজর কাড়ল চন্দ্রকোণার দুই ভাই

চা দোকান চালিয়ে চলে সংসার। নতুন জামা না হলেও চলবে, কিন্তু দুর্গাপুজো করতেই হবে। আর সেই জেদ থেকেই দুটি দুর্গা প্রতিমা গড়ে ফেলল দুই ভাই। ক্লাস সিক্সের দুই ছাত্র গোপাল গুপ্তা ও কৃষাণ গুপ্তার হাতেই এবার পুজো পাবে মা দুর্গা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার। অভাব নিত্যসঙ্গী হলেও পড়াশোনা থামেনি দুই ছেলের। বর্তমানে দুই ভাই-ই ক্লাস সিক্সে পড়ে। স্কুলের পড়ার ফাঁকে বাবা-মাকে চায়ের…
Read More
বহরমপুরের হস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ বহু ছাত্রী, বিষ মেশানোর অভিযোগ অভিভাবকদের

বহরমপুরের হস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ বহু ছাত্রী, বিষ মেশানোর অভিযোগ অভিভাবকদের

মুর্শিদাবাদের বহরমপুরের একটি সরকারি এসসি গার্লস হস্টেলে রাতের খাবার খেয়ে প্রায় ৫০ জন আবাসিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার মহালয়ার রাতে হস্টেলের ৬০ জনের মধ্যে ৫০ জন অসুস্থ বোধ করলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও পরে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটায় কয়েকজনকে আজকে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়।ছাত্রীদের মাথা ঘোরা ও মুখ দিয়ে ফেনা ওঠার মতো উপসর্গ দেখে খাবারে মাদক বা বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ তুলেছেন অভিভাবকরা। হস্টেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগে শেষমেশ ছাত্রীরা নিজেরাই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হস্টেলের রাঁধুনি বানি হাজরাকে আটক করে…
Read More
১০০ বছরে মিত্র সম্মিলনীর দুর্গাপুজো, শোভাযাত্রায় সামিল শহরের বিশিষ্টজনেরা

১০০ বছরে মিত্র সম্মিলনীর দুর্গাপুজো, শোভাযাত্রায় সামিল শহরের বিশিষ্টজনেরা

শিলিগুড়ির মিত্র সন্মিলনীর পূজো এবার ১০০ বছরে পা রাখলো। শতবর্ষ উপলক্ষ্যে এদিন একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় পা মেলান শহরের প্রাক্তন মেয়র গৌতম দেব এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য অসুস্থ থাকায় তিনি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন নি। এছাড়াও এদিনের এই শোভাযাত্রায় যোগ দেন শহরের বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ মানুষজন। এদিনের এই শোভাযাত্রা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে ভেনাস মোড় হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।
Read More
আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই, শিলিগুড়িতে বিএসএফের মহড়া

আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই, শিলিগুড়িতে বিএসএফের মহড়া

উত্তর- পূর্বাঞ্চলের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ শিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ির মহানন্দা সেতুর নিচে বিশেষ মহড়া চালাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মহড়ায় আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে উদ্ধারকার্য চালাতে হয় ও কীভাবে তল্লাশি অভিযান পরিচালনা করতে হয়, তার অনুশীলন করেন বিএসএফের জওয়ানেরা। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা, তল্লাশি চালানো সহ উদ্ধারকার্য পরিচালনার প্রস্তুতি যাচাই করাই এই ধরনের মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। শিলিগুড়ি করিডর ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি অংশের স্থলপথে যোগাযোগ বজায় রয়েছে। ফলে এই…
Read More
১১-১২ অক্টোবর কাওয়াখালী ময়দানে জমজমাট অনুষ্ঠান, গান শোনাবেন তীর্থ ভট্টাচার্য ও অন্তরা মিত্র

১১-১২ অক্টোবর কাওয়াখালী ময়দানে জমজমাট অনুষ্ঠান, গান শোনাবেন তীর্থ ভট্টাচার্য ও অন্তরা মিত্র

দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সাতটি জায়গায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার মধ্যে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে ১১ এবং ১২ তারিখ বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আজ রাজ্যের পর্যটন তথা পরিশোধীয় মন্ত্রী শংকর ঘোষ শিলিগুড়ির পিডাবলুডি ইনস্পেকশন বাংলোতে একটি বিশেষ বৈঠক করেন। এই বইটাকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক , তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে শংকর ঘোষ বলেন 11ই অক্টোবর তীর্থ ভট্টাচার্য তিনি সংগীত পরিবেশনা করবেন এই অনুষ্ঠানে এবং 12 অক্টোবর অন্তরা মিত্র সংগীত…
Read More
মোদির জনকল্যাণমূলক কাজের বার্তা মানুষের কাছে পৌঁছতে বিজেপির বিশেষ কর্মসূচি শিলিগুড়িতে

মোদির জনকল্যাণমূলক কাজের বার্তা মানুষের কাছে পৌঁছতে বিজেপির বিশেষ কর্মসূচি শিলিগুড়িতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও দেশবাসীর প্রতি তাঁর অবদানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে শুরু হল ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার বাঘাযতীন পার্ক থেকে এই বিশেষ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এবং রবিন্দ্র মঞ্চে নানা বর্ণাঢ্য অনুস্ঠানে মধ্যে দিয়ে এর সুচনা করা হয়। এই অনুষ্ঠানে নানান লোকজনের সমাগম লক্ষ করা গেছে। এই যাত্রা শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে। যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ, মানুষের সেবা এবং দেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা…
Read More
জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবি, এসডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবি, এসডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

দুই দফা দাবিতে আন্দোলনে নামলেন সিপিআইএম। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসা তথ্যের পরও অবৈধ ভোটারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।পাশাপাশি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।মহানন্দা ব্রিজ থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল করে তারা এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়।সিপিআইএম এর দাবি, এটি সর্বভারতীয় আন্দোলনেরই একটি অংশ।
Read More
নার্সিংহোমের নার্সদের নজরে ধোঁয়া, তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নার্সিংহোমের নার্সদের নজরে ধোঁয়া, তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি ফাঁড়ির ঠিক পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় থাকা একটি নার্সিংহোমের কর্তব্যরত নার্সরা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন।বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পানিট্যাংকি ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এরপর পুলিশ দমকল বিভাগকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুনের জেরে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।…
Read More