শেঠ শ্রীলাল মার্কেটে পুলিশের হানা, রাস্তা দখলমুক্ত করতে সরানো হল দোকানের সামগ্রী

রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বুধবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে আচমকাই অভিযান চালালো পানিট্যাংকি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। পুলিশের এই অভিযানে অবৈধভাবে পার্কিং এবং রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

শিলিগুড়ির বিধান মার্কেট এবং শেঠ শ্রীলাল মার্কেট এমনিতেই ভিড়ে ঠাসা থাকে। শুধু স্থানীয়রাই নয় উত্তরবঙ্গে বেড়াতে আসার পর্যটকরও এই মার্কেটে আসেন। তবে ক্রমশাই মার্কেটে বাড়ছে যানজট। এই অভিযোগ পেয়ে এদিন ট্রাফিক পুলিশ কর্মী না মার্কেটে অভিযান চালাতে গিয়ে দেখতে পান বেশ কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে নিজেদের পসরা সাজিয়ে দিব্যি ব্যবসা চালাচ্ছেন। এদিন পুলিশকর্মী অভিযানে গিয়ে সেই সমস্ত সামগ্রী সেখান থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, এদিন বিধান মার্কেটে এবং শেঠ শ্রীলাল মার্কেটের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাড়ি পার্কিং করা ছিল। পুলিশ কর্মীরা গিয়ে সেই সমস্ত অবৈধ পার্কিং সেখান থেকে সরিয়ে দেয়। পুলিশের তফরে জানানো হয়েছে যানজটের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে