04
Sep
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বসিরহাটের হাড়োয়ার একাধিক বেকারি কারখানায় হানা দিল প্রশাসন। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ, ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে বেকারিগুলিতে খাবার তৈরির পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযোগ, বেশ কয়েকটি কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, খাবার তৈরিতে দীর্ঘদিনের পুরনো তেল এবং পচা ডিম ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযানের সময় একটি বেকারি কারখানা থেকে পচা কেকও উদ্ধার করা হয় বলে জানা গেছে। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের এই অভিযানে…
