13
Nov
কানাডার বিনিয়োগকারী সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস ৫২,৮৭৮ কোটি টাকায় আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে। প্রেম ওয়াটসা-র নেতৃত্বাধীন সংস্থাটি শেয়ারপ্রতি ৮১ টাকা দর দিয়েছে, যা সরকারের নির্ধারিত মূল্যায়ন ৭৫.৯৯ টাকার তুলনায় বেশি। ব্যাঙ্কের বুক ভ্যালু ৫১.৮৫ টাকার তুলনায় প্রস্তাবিত দর প্রায় ৫৬ শতাংশ বেশি। ২০১৬-১৭ ও ২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ব্যাঙ্কটির বেসরকারিকরণের পরিকল্পনা ঘোষণা করা হয়। ২০২২ সালের অক্টোবর মাসে শুরু হয় বিক্রির প্রক্রিয়া। একসময় আর্থিক সংকটে থাকা আইডিবিআই ব্যাঙ্ক ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের পিসিএ কাঠামোর আওতায় ছিল। সেই সময় কেন্দ্রীয় সরকার ও এলআইসি মূলধন জুগিয়েছিল। বর্তমানে ব্যাঙ্কটির আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে এবং গত অর্থবর্ষে…
