Business Bureau

2225 Posts
দৃষ্টিহীন ভক্তদের জন্য মঙ্গলদীপের বিশেষ উদ্যোগ

দৃষ্টিহীন ভক্তদের জন্য মঙ্গলদীপের বিশেষ উদ্যোগ

অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে গিয়ে আইটিসি মঙ্গলদীপ চালু করেছে ‘হর ভক্ত শ্রী রাম তক’ নামে একটি বিশেষ উদ্যোগ। প্রযুক্তি ও সম্মিলিত বিশ্বাসের মেলবন্ধনে এই কর্মসূচির লক্ষ্য দৃষ্টিহীন ভক্তদের জন্য দর্শনের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। মঙ্গলদীপের ‘সিক্সথ সেন্স’ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে এর পরিকল্পনা করা হয়েছে।‘রাম সেতু’ দ্বারা অনুপ্রাণিত এই ডিজিটাল উদ্যোগে কনট্যুর ডিটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা নিজেদের আঞ্চলিক ভাষায় ‘রাম’ লিখে অংশ নিতে পারবেন। প্রতিটি অংশগ্রহণ অযোধ্যার রাম মন্দিরে দৃষ্টিহীন ভক্তদের জন্য একটি স্পর্শনির্ভর ও ব্রেইল-সক্ষম পথনির্দেশ ব্যবস্থা গড়ে তোলায় অবদান রাখবে। পাশাপাশি, প্রতিটি ডিজিটাল অংশগ্রহণের…
Read More
উৎসবের নেপথ্যে থাকা মানুষদের নিয়ে উদযাপনে রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

উৎসবের নেপথ্যে থাকা মানুষদের নিয়ে উদযাপনে রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

উৎসবের মরশুমে ‍"‍এই উৎসবের মরসুমে, আসুন আমরা প্রত্যেকের মধ্যে থাকা লার্জটির উদযাপন করি" শীর্ষক নতুন প্রচারাভিযান নিয়ে হাজির সিগ্রামস রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। প্রত্যেক মানুষের মধ্যে থাকা বিশেষ গুণ ও স্বতন্ত্র বৈশিষ্ট্যকে উদযাপন করাই এই প্রচারের মূল ভাবনা। যে বন্ধু সবাইকে একত্রিত করেন, যে কাজিন নাচের আসর মাতিয়ে তোলেন কিংবা যে সহকর্মী হাস্যরসের মাধ্যমে পরিবেশ প্রাণবন্ত করে রাখেন, তাঁদের উপস্থিতিই সাধারণ জমায়েতকে স্মরণীয় করে তোলে। ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা ও কমেডিয়ান রাহুল দুয়ো এবং অভিনেত্রী মানবি গাগ্রুকে নিয়ে তৈরি একটি বিশেষ থিম ফিল্মের মাধ্যমে প্রচারাভিযানটি তুলে ধরা হয়েছে। ফিল্মটি ইতিমধ্যেই ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘RoyalStagLiveItLarge’-এ প্রকাশিত হয়েছে। প্রচারের অন্যতম…
Read More
স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

ভারতীয় ক্রেতাদের পরিবর্তিত চাহিদা ও স্বাস্থ্যসচেতনতার কথা মাথায় রেখে খাদ্য ও পানীয়ের পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া। পছন্দের স্বাদ বজায় রেখে পণ্যের উপাদান ও প্রস্তুতপ্রণালীতে পরিবর্তন, নতুন পণ্য এবং বিভিন্ন উপাদানের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুষ্টিগুণ সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য দিচ্ছে সংস্থাটি। বর্তমানে পেপসিকো ইন্ডিয়ার পানীয়ের ৭০ শতাংশেরও বেশি শূন্য-চিনিযুক্ত অথবা মাঝারি ক্যালোরিযুক্ত। আগামী দিনে এই হার ধাপে ধাপে ৯০–১০০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগে রয়েছে পেপসি ব্ল্যাক, সেভেন আপ জিরো সুগার, গেটোরেড জিরো এবং নিম্বুজ। খাদ্যপণ্যের ক্ষেত্রে ২০২৬ সালে কোয়েকারকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে এর প্রোটিন, আঁশ ও গোটা শস্যের পুষ্টিগুণ আরও স্পষ্ট হয়। রেড রক ডেলির…
Read More
উত্তর-পূর্বের ইভি পরিকাঠামো উন্নয়নে নতুন ইভি চার্জার লঞ্চ

উত্তর-পূর্বের ইভি পরিকাঠামো উন্নয়নে নতুন ইভি চার্জার লঞ্চ

উত্তরপূর্ব ভারতের নিজস্ব ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জ পয়েন্ট অপারেটর (সিপিও) ‘এ প্লাস চার্জ’ এই অঞ্চলে দ্রুত গতির নতুন ইভি চার্জার চালু করার কথা ঘোষণা করেছে। প্রতিষ্ঠাতা সম্যক জৈনের নেতৃত্বে গুয়াহাটিতে গড়ে ওঠা এই স্টার্টআপটি গত কয়েক মাসে উত্তরপ্রান্ত জুড়ে ১০টি নতুন চার্জিং স্টেশন চালু করেছে এবং আরও ২৮টি স্টেশন তৈরির পথে রয়েছে। শিলিগুড়ি থেকে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলং এবং আগরতলা পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক খুব শীঘ্রই আইজল ও ইটানগরেও পরিসর বাড়াতে চলেছে।‘ইভি’র ব্যবহার সহজ করতে কোম্পানিটি ‘NEEV’ নামের একটি হাইওয়ে চার্জিং কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলে গুয়াহাটি থেকে জোরহাট এবং শিলং থেকে চেরাপুঞ্জি পর্যন্ত যাতায়াত ইভি চালকদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে।…
Read More
আইএইচসিএল এবং অম্বুজা নিওটিয়ার যৌথ উদ্যোগে কলকাতা ও শিলিগুড়িতে অলটায়ার হাউজ চালু

আইএইচসিএল এবং অম্বুজা নিওটিয়ার যৌথ উদ্যোগে কলকাতা ও শিলিগুড়িতে অলটায়ার হাউজ চালু

ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড’ এবং স্বনামধন্য কর্পোরেট গোষ্ঠী ‘অম্বুজা নিওটিয়া’ যৌথভাবে কলকাতা ও শিলিগুড়িতে ‘Alt Air House – IHCL Sele Qtions’ চালু করার কথা ঘোষণা করেছে। এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গে প্রায় ২,৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে অম্বুজা নিওটিয়া।উদ্বোধনী অনুষ্ঠানে আইএইচসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনিত ছত্রওয়াল জানান যে, এই ফ্র্যাঞ্চাইজি চুক্তির মাধ্যমে দুই সংস্থার দীর্ঘদিনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল। অন্যদিকে, অম্বুজা নিওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নিওটিয়া বলেন যে, এই বিনিয়োগ রাজ্যের পর্যটন সম্ভাবনা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের প্রতি তাদের আস্থার প্রতীক।এই বিশাল বিনিয়োগের আওতায় কলকাতা ও শিলিগুড়ি ছাড়াও রায়চক, দীঘা, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে…
Read More
চেক ডে ২০২৬-এ জাওয়া ইয়েজদির বিশেষ উদ্যাপন

চেক ডে ২০২৬-এ জাওয়া ইয়েজদির বিশেষ উদ্যাপন

নয়াদিল্লিতে চেক প্রজাতন্ত্রের দূতাবাসে চেক ডে ২০২৬ উপলক্ষে নিজেদের প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহ্য উদ্যাপন করল জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ১৯২৯ সালে প্রাগে যাত্রা শুরু করা সংস্থাটি আজও ভারতের বিভিন্ন প্রজন্মের বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। জাওয়ার প্রথম মোটরসাইকেল জাওয়া ৫০০ ওএইচভি -এর পর ১৯৩২ সালে বাজারে আসে হালকা ও জনপ্রিয় জাওয়া ১৭৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি জাওয়া পেরাক এবং স্বয়ংক্রিয় ক্লাচ ব্যবস্থার মতো উদ্ভাবন মোটরসাইকেলের ইতিহাসে সংস্থাটির পরিচিতি আরও মজবুত করে। ১৯৬০ সালে ইন্ডিয়াল জাওয়ার হাত ধরে ভারতে জাওয়ার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সংস্থার মোটরসাইকেল ভারতীয় বাইক সংস্কৃতি, মোটরস্পোর্টস ও চলচ্চিত্রের অংশ হয়ে ওঠে। ২০১৮ সালে প্রত্যাবর্তনের পর জাওয়া ৪২ ভারতে আধুনিক ক্লাসিক…
Read More
IOQM ২০২৬-এ নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের ১২ জন শিক্ষার্থীর সাফল্য

IOQM ২০২৬-এ নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের ১২ জন শিক্ষার্থীর সাফল্য

নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর  ১২ জন শিক্ষার্থী ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স (IOQM) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নারায়ণার সফল শিক্ষার্থীদের মধ্যে ৭০ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে শেখ মুনাহিদ হোসেন। এছাড়া সাগ্নিক রায় ৬৪ নম্বর, আরমান দত্ত ৫৬ নম্বর, সৌমিত মিস্ত্রি ৪৫ নম্বর এবং নৈতিক ডাঙ্গি ৪২ নম্বর পেয়েছে। অন্য সফল শিক্ষার্থীরা হল ভি চন্দ্র শাণ্ডিল্য, জিৎ ঘোষ, কুমার কৃষ, ঈশান ভরদ্বাজ, অনিকেত কুমার, রৌনক রাজ সিং ও আনমোল, এই সাফল্য নারায়ণা স্কুল-এর এক উজ্জ্বল দৃষ্টান্ত।শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বলেন, “IOQM 2026-এ আমাদের সকল কৃতী শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের আমরা অত্যন্ত গর্বিত।…
Read More
এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ

এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ

ভারতে অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম হিসাবে পথিকৃৎ সুইগি (সুইগি লিমিটেড, এনএসই: সুইগি/বিএসই: 544285) ঘোষণা করল যে তারা তাদের অ্যাপ-এ চালু করেছে মাল্টি রেস্তোরাঁ অর্ডার ফিচার। খাবার হল ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। এটা বিভিন্ন পরিবার ও বন্ধু-বান্ধব বা অন্যান্য নানা দলবলের ক্ষেত্রে আলাদা-আলাদা হতে পারে। মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং-কে এমন ভাবে তৈরি করা হয়েছে যে ইউজাররা নিজের রুচি ও পছন্দের সঙ্গে কোনও আপস না-করেই সেই সমস্ত খাবার অর্ডার করতে পারেন, যা তাঁরা খেতে ভালবাসেন। এই ফিচারের সাহায্যে ইউজাররা সর্বাধিক পাঁচটি রেস্তোরাঁর বিভিন্ন ধরনের ক্যুজিন, ডিশ ও সুস্বাদু খাবার বেছে নিয়ে একসঙ্গে অর্ডার করতে পারবেন। এ ছাড়াও এই মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং দিচ্ছে আরও…
Read More
বন্ধন ব্যাংকের মোট ব্যবসা দ্বিতীয় ত্রৈমাসিকে 11% বৃদ্ধি পেয়েছে

বন্ধন ব্যাংকের মোট ব্যবসা দ্বিতীয় ত্রৈমাসিকে 11% বৃদ্ধি পেয়েছে

বন্ধন ব্যাংক 2026-27 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (Q2) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই ত্রৈমাসিকে ব্যাংকের মোট ব্যবসা আগের বছরের একই সময়ের তুলনায় 11%-এরও বেশি বৃদ্ধি পেয়ে 3.3 লক্ষ কোটি টাকার গণ্ডি অতিক্রম করেছে। বর্তমানে ব্যাংকের মোট আমানতের প্রায় 73% এসেছে খুচরো গ্রাহকদের কাছ থেকে। 2026-27 অর্থবর্ষে এই ব্যবসায়িক প্রবৃদ্ধি এসেছে ব্যাংকের বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং উৎকর্ষতার প্রতি ধারাবাহিক প্রচেষ্টার ফলে। Q2 FY27-এ ব্যাংকের নিট মুনাফা (Net Profit) ছিল 622 কোটি টাকা।বর্তমানে বন্ধন ব্যাংক দেশের 36টির মধ্যে 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 6,400-এরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রায় 3.2 কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। ব্যাংকে কর্মরত কর্মীর সংখ্যা 75,000-এরও বেশি।2026-27…
Read More
দুটি নতুন সংস্করণ বাজারে আনল বিএসএ মোটরসাইকেলস

দুটি নতুন সংস্করণ বাজারে আনল বিএসএ মোটরসাইকেলস

উৎসবের মরসুমে ভারতীয় বাজারে নিজেদের জনপ্রিয় গোল্ড স্টার ৬৫০ রেঞ্জের পরিধি বাড়িয়ে দুটি নতুন সংস্করণ নিয়ে এল বিএসএ মোটরসাইকেলস। সংস্থাটি ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশন এবং বার্মিংহাম ব্লু নামের এই দুটি আকর্ষণীয় মডেল লঞ্চ করেছে। নয়াদিল্লি এক্স-শোরুম অনুযায়ী বার্মিংহাম ব্লু মডেলটির দাম রাখা হয়েছে ৩,৫৫,৯৫০ টাকা এবং ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনের দাম ৩,৬৪,৯৫০ টাকা। এই দুটি নতুন সংস্করণেই রয়েছে বিএসএ-র নির্ভরযোগ্য ৬৫২ সিসির লিকুইড-কুল্ড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৪৫ হর্সপাওয়ার শক্তি ও ৫৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। পাশাপাশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে রয়েছে ব্রেম্বো ব্রেক, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ক্লাসিক ওয়্যার-স্পোক হুইল। ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনে দেওয়া হয়েছে ১৯৩৭ সালের ঐতিহাসিক…
Read More