Business Bureau

2164 Posts
টাটা মোটরস অক্টোবর ২০২৬ থেকে বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে

টাটা মোটরস অক্টোবর ২০২৬ থেকে বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে

ভারতের বৃহত্তম বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক টাটা মোটরস আজ তাদের বাণিজ্যিক গাড়ির সম্পূর্ণ রেঞ্জের দাম সর্বোচ্চ ১% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে, যা ১লা অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।পণ্যসামগ্রী এবং অন্যান্য উৎপাদন উপকরণের খরচ বৃদ্ধির প্রভাব সামাল দিতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মডেল এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্যবৃদ্ধির পরিমাণ ভিন্ন হবে।
Read More
স্টাভ্রোউলা সোলাকিডু হাতে উঠল জাওয়া অল স্টারস ৪২ সিলভার নাইট

স্টাভ্রোউলা সোলাকিডু হাতে উঠল জাওয়া অল স্টারস ৪২ সিলভার নাইট

এফআইডিই খেতাবপ্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার এবং উইম্যান গ্র্যান্ডমাস্টার গ্রিক দাবা চ্যাম্পিয়ন স্টাভ্রোউলা সোলাকিডু চতুর্থ এডিশনের গ্লোবাল চেস লিগ ২০২৬-এ 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হয়ে জিতে নিয়েছেন 'জাওয়া অল স্টারস ৪২ ববার - সিলভার নাইট' মোটরসাইকেল। 'গ্যাঞ্জেস গ্র্যান্ডমাস্টার্স'-এর প্রতিনিধিত্ব করে স্টাভ্রোউলা সোলাকিডু তাঁর দলের প্রথম গ্লোবাল চেস লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং প্রতিযোগিতার অন্যতম সেরা পারফর্মার হিসেবে আত্মপ্রকাশ করেছেন।নিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে 'গ্রিক দেবী' নামে পরিচিত স্টাভ্রোউলা সোলাকিডু এই সম্মান এবং মোটরসাইকেলটি অর্জন করেছেন এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে। শুরুর দিকে কঠিন চ্যালেঞ্জের মুখে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিযোগিতায় নিজের জায়গা ফিরে পেয়েছিলেন, তা তাঁর…
Read More
মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সিমেন্সের স্কলারশিপ

মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সিমেন্সের স্কলারশিপ

সিমেন্স লিমিটেড ‘সিমেন্স স্কলারশিপ প্রোগ্রাম’-এর ১৪তম সংস্করণ চালু করেছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহায়তা করাই এই কর্মসূচির লক্ষ্য। জার্মানির ‘ডুয়াল এডুকেশন’ মডেলের ভিত্তিতে পড়ুয়াদের শিল্পক্ষেত্রের উপযোগী করে তোলার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন ক্ষেত্রে কেরিয়ারের সুযোগ তৈরি করা হয়। চার বছরের স্নাতক পড়াশোনার জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। মোট স্কলারশিপের ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত। ২০২৬ সাল পর্যন্ত দেশের ২৮টি রাজ্যের ১৭৬টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২,৩০০-র বেশি পড়ুয়া এই কর্মসূচির আওতায় এসেছেন। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের মেকানিক্যাল/প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার/আইটি বিভাগের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২০ বছর…
Read More
বাজাজ লাইফ ইনশিওরেন্স ও আইসিআইসিআই লোম্বার্ড তার ৮ম SLIC সভায় ত্রিপুরা জুড়ে বিমার আরও বেশি প্রবেশের জন্য উদ্যোগ নিয়েছে

বাজাজ লাইফ ইনশিওরেন্স ও আইসিআইসিআই লোম্বার্ড তার ৮ম SLIC সভায় ত্রিপুরা জুড়ে বিমার আরও বেশি প্রবেশের জন্য উদ্যোগ নিয়েছে

ভারতের অন্যতম অগ্রগণ্য বেসরকারি জীবন বিমাকারী বাজাজ লাইফ ইনশিওরেন্স, এবং ভারতের অগ্রগণ্য সাধারণ বিমাকারী আইসিআইসিআই লোম্বার্ড, ত্রিপুরায় অষ্টম স্টেট লেভেল ইনশিওরেন্স কমিটি (SLIC) সভার আয়োজন করেছিল। এই সভা হয় আগরতলায় ১০ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে। ত্রিপুরা সরকারের সেক্রেটারি (ফাইন্যান্স) ডঃ প্রশান্ত কুমার গোয়েলের (IAS) সভাপতিত্বে হওয়া এই সভায় রাজ্য সরকার, IRDAI, বিমাকারী, ব্যাংক ও অন্যান্য অংশীদাররা একত্রে উপস্থিত ছিলেন। তাঁরা অগ্রগতির হিসাব নেন এবং রাজ্যের জন্যে পরবর্তী অগ্রাধিকারগুলি নিয়ে আলোচনা করেন। বাজাজ লাইফ ইনশিওরেন্স আর আইসিআইসিআই লোম্বার্ডকে IRDAI ত্রিপুরার শীর্ষস্থানীয় জীবন বিমাকারী এবং শীর্ষস্থানীয় সাধারণ বিমাকারীর স্বীকৃতি দিয়েছে। এই ভূমিকায় তারা ত্রিপুরা সরকার, IRDAI এবং রাজ্যের সমস্ত বিমাকারীর সঙ্গে কো-অর্ডিনেট করেছে…
Read More
ইমক্যাব নিবার্হী কমিটির সভায় সেমিনার, ফ্যামিলি ট্যুরসহ ৪ মাসের কর্মসূচি গ্রহণ

ইমক্যাব নিবার্হী কমিটির সভায় সেমিনার, ফ্যামিলি ট্যুরসহ ৪ মাসের কর্মসূচি গ্রহণ

ইনডিয়ান মিডিয়া করেসপনডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নবনির্বাচিত কমিটির এক সভায় আগামী আগামী ২৪ অক্টোবর ঢাকা ক্লাবে “বাংলাদেশ ভারতের সম্পর্ক গণমাধ্যমের ভূমিকা এবং বাস্তবতা” শীর্ষক একিট সেমিনার এবং ২০, ২১, ও ২২ নভেম্বর সুন্দরবনে তিনদিনের একটি  ফ্যামিলি ট্যুরসহ চার মাসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।    সংগঠনের সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি রাজিব খান, কোষাধ্যক্ষ আবু আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূইয়া, সিনিয়ির সদস্য বাসুদেব ধর ও কুদ্দুস আফ্রাদসহ ১২ জন সদস্যই উপস্থিত ছিলেন। সভায় চলতি সপ্তায়ই ভারতীয় হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত আয়োজনের জন্য সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহকে দায়িত্ব…
Read More
গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ আস্থার নতুন পরিকাঠামো

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ আস্থার নতুন পরিকাঠামো

আগামী দিনের আর্থিক পরিকাঠামোকে বুদ্ধিমান, প্রোগ্রামযোগ্য, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে বলে মন্তব্য করেছেনএনপিসিআই-এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্রী অজয় কুমার চৌধুরী। সপ্তম গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) ২০২৬-এ “দ্য আর্কিটেকচার অফ ট্রাস্ট: মুভিং বেয়ন্ড পেমেন্টস ইন্টু ইন্টেলিজেন্স এন্ড প্রোগ্রামেবিলিটি” শীর্ষক আলোচনায় তিনি প্রযুক্তির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি ঝুঁকি নিয়ন্ত্রণের উপর জোর দেন। ইউপিআই-এর ১০ বছর পূর্তি প্রসঙ্গে তিনি জানান, ২০২৬ সালের আগস্টে ইউপিআই-এর মাধ্যমে ২৪.৫ বিলিয়নেরও বেশি লেনদেন হয়েছে, যার মূল্য ২৯.৮ লক্ষ কোটি টাকা। ৭৫২টি ব্যাঙ্কের মাধ্যমে হওয়া এই লেনদেনের ফলে ইউপিআই এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ইউপিআই-কে জনপ্রিয় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…
Read More
প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘পেলিকন’ বাজারে নিয়ে এলো AM/NS India

প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘পেলিকন’ বাজারে নিয়ে এলো AM/NS India

ভারতের নির্মাণ, পরিকাঠামো, উৎপাদন এবং ইঞ্জিনিয়ারিং খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আর্সেলোমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া আজ বাজারে নিয়ে এল তাদের তৈরি প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘এএম/এনএস পেলিকন’। এই নতুন ব্র্যান্ডের সূচনা কোম্পানির ভ্যালু-অ্যাডেড স্টিল সলিউশনের পরিধিকে আরও শক্তিশালী করবে এবং নির্দিষ্ট গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষ পণ্য তৈরির ওপর তাদের ফোকাসকে ফুটিয়ে তোলে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ এবং নির্মাণ ও উৎপাদন ক্ষেত্রে টেকসই ও কম রক্ষণাবেক্ষণের উপকরণের ক্রমবর্ধমান চাহিদার ফলে জং-প্রতিরোধী স্টিল পণ্যের চাহিদা বাড়ার ফলে এই লঞ্চ করা হয়েছে। ভারতের গ্যালভানাইজড স্টিল বাজারের পরিমাণ ক্যালেন্ডার ইয়ার ২০২৫-এ অনুমান করা হয়েছে ৭.৬৫ মিলিয়ন টন এবং এটি ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক ৮% হারে…
Read More
মাস্টারকার্ড-এর হাত ধরে চার নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল বন্ধন ব্যাংক

মাস্টারকার্ড-এর হাত ধরে চার নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল বন্ধন ব্যাংক

মাস্টারকার্ড-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল বন্ধন ব্যাংক। ব্যাংকের লোগোর থেকে অনুপ্রাণিত হয়ে এই কার্ডটি স্পার্কস, ইগনাইট, ফ্লেয়ার এবং লুমিনা, এই চারটি ভিন্ন ভেরিয়েন্ট আনা হয়েছে।  পার্থ প্রতিম সেনগুপ্ত, গৌতম আগরওয়াল, রাজিন্দর কুমার বব্বার এবং পিয়ূষ ঝা সহ ব্যাংক ও মাস্টারকার্ডের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই কার্ডগুলি লঞ্চ করা হয়। বিভিন্ন গ্রাহকদের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই নতুন ক্রেডিট কার্ড পোর্টফোলিওটি তৈরি করা হয়েছে। বন্ধন ব্যাংকের এই নতুন চার ধরনের ক্রেডিট কার্ডে রয়েছে আলাদা আলাদা সুযোগ-সুবিধা। স্পার্কস কার্ডটি দৈনন্দিন কেনাকাটা যেমন গ্রোসারি ও জামাকাপড়ের জন্য রিওয়ার্ড, লাউঞ্জ অ্যাক্সেস এবং ইএমআই ক্যাশব্যাক দেয়। ইগনাইট কার্ডটিতে গ্রোসারি ও ভ্রমণের খরচে…
Read More
পলিসি থেকে ক্লেম, বিমায় এ আই-নির্ভর আইসিআইসিআই প্রুডেনশিয়াল

পলিসি থেকে ক্লেম, বিমায় এ আই-নির্ভর আইসিআইসিআই প্রুডেনশিয়াল

বিমা অ্যাডভাইজারদের পলিসি নির্বাচন, কোটেশন তৈরি, কাগজপত্র এবং গ্রাহক পরিষেবার কাজ সহজ করতে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স এনেছে আপগ্রেডেড ‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০’। প্ল্যাটফর্মটিতে এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিমা ডিস্ট্রিবিউশন আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর eQuote App গ্রাহকের প্রয়োজন ও জীবনপর্যায় অনুযায়ী পণ্য সুপারিশ করে এবং ব্যক্তিগতকৃত কোটেশন তৈরির সুবিধা দেয়। এ আই-চালিত চ্যাটবট এলআইভিএ (LIVA )পণ্যের তথ্য ও কোটেশন সংক্রান্ত সহায়তা করে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ-এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার আমীশ ব্যাঙ্কার বলেন, “‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০ -এর লক্ষ্য হল এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অ্যাডভাইজারদের কাজ সহজ করা এবং গ্রাহকদের জন্য…
Read More
স্টাইল-প্রযুক্তির মেলবন্ধনে নতুন বালেনো

স্টাইল-প্রযুক্তির মেলবন্ধনে নতুন বালেনো

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড বাজারে আনল নতুন স্টানিং বালেনো। ‘ডেয়ার টু গো গ্ল্যাম’ দর্শনে তৈরি এই প্রিমিয়াম হ্যাচব্যাকে রয়েছে নতুন নকশা, লেভেল ২ এডিএএস, রাডার-ক্যামেরা প্রযুক্তি ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। বুকিং শুরু ১১,০০০ টাকা-তে, দাম ৬,০৯,৯০০ টাকা  (এক্স-শোরুম) থেকে। মারুতি সুজুকির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি বলেন, “এক দশক ধরে বালেনো নেক্সা ও প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগের গুরুত্বপূর্ণ মডেল। নতুন বালেনো লেভেল ২ এডিএএস ও আধুনিক নেক্সওয়েভ গ্রিলের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।” গাড়িটিতে রয়েছে নেক্সওয়েভ গ্রিল, ৩ডি নকশা, ক্রোম স্ল্যাট, নতুন সামনের বাম্পার, ক্রোম ফেন্ডার গার্নিশ, নেক্সট্রি’ এলইডি ডিআরএল ও শার্ক-ফিন অ্যান্টেনা। এটি ৭টি রঙে, যার মধ্যে নতুন এনিগম্যাটিক…
Read More