ত্রিপুরা

নতুন কোন কর নেই, এডিসির জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে: মুখ্যমন্ত্রী

নতুন কোন কর নেই, এডিসির জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন রাজ্যের বাজেট গত বছরের তুলনায় প্রায় ৫.৫২% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বর্তমান সরকার মোট ৪১% ডিএ এবং ডিআর প্রদান করেছে এবং ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এর জন্য তহবিল বরাদ্দও বৃদ্ধি করেছে। আজ রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব পেশ করার পর বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিধানসভা প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ ত্রিপুরা বিধানসভায় ২০২৬ এর বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এত সুন্দর বাজেট পেশ করায় আমি তাঁকে ধন্যবাদ জানাই। এবারের বাজেটে দেখা গেছে ২০২৫ - ২৬ অর্থ বছরে…
Read More
ত্রিপুরার ২.১৬ লাখ কৃষকের হাতে পিএম কিসান-এর ৪৬.৩৬ কোটি টাকা: রতন লাল নাথ

ত্রিপুরার ২.১৬ লাখ কৃষকের হাতে পিএম কিসান-এর ৪৬.৩৬ কোটি টাকা: রতন লাল নাথ

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী  রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের ২,১৬,০০০ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রধাণ মন্ত্রী কৃষক সম্মান নিধি  প্রকল্পের আওতায় সরাসরি ৪৬ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে। মন্ত্রী এই তথ্য জানান ২২তম কিস্তি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ  করার পর, যেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও উপস্থিত ছিলেন। আজ আগরতলায় স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশন, এডি নগরে অনুষ্ঠিত রাজ্য স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃষি মন্ত্রী  বলেন, পিএম কিসান হলো একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যা  ফেব্রুয়ারি ২০১৯ সালে চালু হয়েছিল। প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ও তাদের আয় বৃদ্ধি করা। তিনি জানান, যদিও…
Read More
যোগাযোগ, ডিজিটাল শাসনে নয়া আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

যোগাযোগ, ডিজিটাল শাসনে নয়া আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা সংযোগ, ডিজিটাল শাসন, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন এবং বিনিয়োগে নতুন আস্থা নিয়ে এগিয়ে চলেছে৷ আজ দেশের উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের উপস্থিতিতে মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস, যা একটি শুভ দিন। এ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। আর একটি সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার যথেষ্ট তাৎপর্য রয়েছে। এটি অধ্যবসায়, উৎসর্গ এবং শ্রেষ্ঠত্বের একটি উদযাপন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের একটি ইনটেলেক্টচুয়াল লাইটহাউজ হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে উপস্থিত উজ্জ্বল ও দৃঢ়প্রতিজ্ঞ চেহারা দেখে আমার আত্মবিশ্বাসে…
Read More
আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধানের উল্লেখিত ন্যায় অধিকার প্রতিটি নাগরিককে প্রদান করাঃ রাজ্যপাল

আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধানের উল্লেখিত ন্যায় অধিকার প্রতিটি নাগরিককে প্রদান করাঃ রাজ্যপাল

আমাদের দেশের সংবিধান কেবল একটি আইনি পাঠ্য নয়, এটি একটি পথপ্রদর্শক, যা দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য সমতা এবং স্বাধীনতা নিশ্চিত করে। আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি কর্তব্য পালন করা। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে সমস্ত অংশের মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা- শীর্ষক সেমিনার ও কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন। রাজ্যপাল বলেন, আজকের কর্মশালার বিষয় সকল শ্রেণির জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা কেবল আলোচনার বিষয় নয়, এটি কার্যকর গণতন্ত্রের একটি ভিত্তি। আমাদের লক্ষ্য হচ্ছে সংবিধানের উল্লেখিত ন্যায় অধিকার প্রতিটি নাগরিককে প্রদান করা। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ববোধ বলতে বোঝায় যে আপনি একটি নির্দিষ্ট…
Read More
মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়ঃ মন্ত্রী সুশান্ত চৌধুরী

মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়ঃ মন্ত্রী সুশান্ত চৌধুরী

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঐতিহাসিক আগরতলা–ঢাকা–কলকাতা আন্তঃদেশীয় বাস পরিষেবা। মঙ্গলবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক পুনরারম্ভ করা হয়। কলকাতা থেকে ভায়া ঢাকা হয়ে আগত বাসটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “মৈত্রী ছাড়া উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয়।” তিনি দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক আস্থার গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথায়, শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে ওঠে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার উপর। আগরতলা–ঢাকা–কলকাতা এবং কলকাতা–ঢাকা–আগরতলা রুটে বাস পরিষেবা পুনরায় চালু হওয়াকে তিনি দুই দেশের মৈত্রীর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে…
Read More
মাতৃভাষা না জানলে তারা নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য থেকে বঞ্চিত হবেঃ অমিত শাহ  

মাতৃভাষা না জানলে তারা নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য থেকে বঞ্চিত হবেঃ অমিত শাহ  

সন্তানরা যে ভাষাতেই পড়াশোনা করুক বাড়ি ঘরে তাদের সঙ্গে মাতৃ ভাষাতেই কথা বলতে হবে। তাদের মাতৃভাষা লিখতে, পড়তে শেখাতে হবে। মাতৃভাষা না জানলে তারা নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য থেকে বঞ্চিত হবে। হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে আয়োজিত পূর্ব, উত্তরপূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিভাবকদের প্রতি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বানডি সঞ্জয় কুমার। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতিদেবী সিং দেববর্মণ, সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী ছত্রপতি শিবাজী…
Read More
রাজ্যে শিল্প উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে ত্রিপুরা। রাজ্যের আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতির বাতাবরণের জন্য তা সম্ভব হয়েছে। রাজ্য সরকার কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য। রাজ্যে শিল্প উন্নয়নে রাজ্য সরকার বিশেষ নীতি গ্রহণ করেছে। আজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন ওয়ার রুমে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোজ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের রোডম্যাপ পুস্তকের প্রকাশ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে শিল্প উন্নয়নে এই রোডম্যাপ গ্রহণের ফলে রাজ্যে দীর্ঘমেয়াদী শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে। এই রোডম্যাপ রাজ্যকে আঞ্চলিক বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। রাজ্যে…
Read More
কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন, তবে আমাদের কিছু করার নেই: মুখ্যমন্ত্রী

কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন, তবে আমাদের কিছু করার নেই: মুখ্যমন্ত্রী

জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। গায়ের জোর দিয়ে মানুষের মন পাওয়া যায় না। কাজের মাধ্যমে মানুষের মন পেতে চাই আমাদের সরকার। মহারাজাদের সম্মান প্রদর্শনের ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আর কেউ যদি প্রদত্ত সম্মান রাখতে না জানেন, তবে আমাদের কিছু করার নেই। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ দক্ষিণ জেলার জোলাইবাড়িতে আয়োজিত এক যোগদান সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আগামীদিন এই রাজ্য কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, কারা আপনাদের সেই দিশা দেখাবে - সেকথা শুনতে আজ এখানে আপনারা সমবেত হয়েছেন। এখন সমস্ত…
Read More
শিক্ষার্থীদের বাড়িতে বসে পড়াশোনা করার আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী

শিক্ষার্থীদের বাড়িতে বসে পড়াশোনা করার আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানিয়েছেন রাজ্যের শীতের প্রকোপ বৃদ্ধি হওয়ায় আগামীকাল থেকে ১০ জানুয়ারী পর্যন্ত রাজ্যের সবকটি সরকারী বিদ্যালয়, বেসরকারী বিদ্যালয়, সরকারী অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে এই ছুটি আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য টি টি এ ডি সি পরিচালিত সরকার গত ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এডিসি সরকারের আওতাধীন সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো বন্ধ রেখেছে। তবে রাজ্য সরকারি স্কুল গুলি ছুটি থাকলেও ছাত্র-ছাত্রীদের প্রতি বাড়িতে বসে পড়াশোনা করার জন্য আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
Read More
বই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে সাহায্য করে: মুখ্যমন্ত্রী

বই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে সাহায্য করে: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে জীবনে কোন শর্টকাট নেই এবং প্রত্যেককে প্রতিদিন পড়তে হবে। আর এটাই সবকিছু অর্জন করার একমাত্র উপায়। তিনি আরও বলেন, বই হচ্ছে এমন একটি সেতু যা শারীরিক ও মানসিক গঠনের ব্যবধান দূর করে, অজানাকে জানতে সাহায্য করে এবং জ্ঞানের দিকে নিয়ে যায়। আজ বিকেলে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, এবারের বইমেলার থিম বন্দেমাতরম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কলম তরোয়ালের চাইতেও শক্তিশালী। প্রতিদিন আমরা একটি পৃষ্ঠা তৈরি করছি। আমাদের অবশ্যই স্কুলের…
Read More