মালদা

মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন, তদন্তে পুলিশ

মালদায় বি*স্ফোরণে আ*হত একই পরিবারের ৭ জন, তদন্তে পুলিশ

মালদার কালিয়াচকে বিস্ফোরণে একই পরিবারের চার নাবালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Read More
ফের রাজ্যে টাকা উদ্ধার! মালদহে মিলল ২.৪০ কোটি

ফের রাজ্যে টাকা উদ্ধার! মালদহে মিলল ২.৪০ কোটি

ফের রাজ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ ২ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে। টাকা গোনার জন্য তিনটি মেশিন ব্যবহার করা হয় এবং সোমবার ভোর পর্যন্ত গণনার কাজ চলে। একইসঙ্গে খইহট্টা এলাকার একটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তাঁদের সকলের বাড়ি মালদহ থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত মাসে দক্ষিণ দিনাজপুরে প্রায় ১,৫০০…
Read More
কুরিয়ার পথে মোবাইল পাচার, পুলিশের জালে চক্রের মূল অভিযুক্ত

কুরিয়ার পথে মোবাইল পাচার, পুলিশের জালে চক্রের মূল অভিযুক্ত

অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে। প্রায় একশোটি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হল পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর একশোটি মোবাইল উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি…
Read More
রাতভর বৃষ্টিতে জলমগ্ন নিত্যানন্দপুর, দু*র্ভোগে বাসিন্দারা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন নিত্যানন্দপুর, দু*র্ভোগে বাসিন্দারা

সোমবার রাতভর টানা বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ধরে জল নামতে চায় না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান জলনিকাশির ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি রোধে…
Read More
সেকেন্দরপুর স্কুলের মিড ডে মিলে যুক্ত হল বিখ্যাত আম

সেকেন্দরপুর স্কুলের মিড ডে মিলে যুক্ত হল বিখ্যাত আম

রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়ে মাথাপিছু ১০ টাকা ১৭ পয়সা হওয়ার পর যেখানে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন-সহ পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে মালদহের এক প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মিড ডে মিলের মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম। এই অভিনব উদ্যোগ দেখা গিয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুমজুড়ে প্রতিদিন মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া-সহ বিভিন্ন প্রজাতির আম। নিয়মিত ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা করে আম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাতে।বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল জানান, আগে বিশেষ…
Read More
দমকল কেন্দ্রের পাশাপাশি মানিকচকে গড়ে উঠবে বিদ্যুতের পাওয়ার স্টেশন, জানালেন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল

দমকল কেন্দ্রের পাশাপাশি মানিকচকে গড়ে উঠবে বিদ্যুতের পাওয়ার স্টেশন, জানালেন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল

কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করণ করলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ মন্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস. বর্মণ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু…
Read More
হেলমেট ও সিগন্যাল মানার বার্তা দিয়ে পথ নিরাপত্তা জোরদার মালদায়

হেলমেট ও সিগন্যাল মানার বার্তা দিয়ে পথ নিরাপত্তা জোরদার মালদায়

টোটো চালক হোক কিংবা বাইক চালক—অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, রাস্তার সংকেত, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালেই মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক পুলিশ গাড়িচালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝান। পাশাপাশি সিগন্যাল অমান্য না করা, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ…
Read More
কলকাতামুখী গাঁজা পাচার ভেস্তে দিল জিআরপি

কলকাতামুখী গাঁজা পাচার ভেস্তে দিল জিআরপি

পাচারের আগে ডাউন দার্জিলিং মেইল থেকে উদ্ধার ১২ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার কারবারীকে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ডাউন দার্জিলিং মেইল ট্রেনে হানা দেয়। তথ্য অনুযায়ী চার ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা। ধৃতদের নাম মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরিফ মাফুজ, মোমিন মণ্ডল। ধৃতরা নতুন ব্যারাকপুর ও মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কলকাতায় নিয়ে যাচ্ছিল।
Read More
বাংলাদেশে পাচারের আগে মালদায় উদ্ধার ২১৬টি মোবাইল, গ্রেপ্তার ৪

বাংলাদেশে পাচারের আগে মালদায় উদ্ধার ২১৬টি মোবাইল, গ্রেপ্তার ৪

ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার হবিবপুর থানার পুলিশ। বি.এসএফ-এ সহযোগিতায় উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার-চারজন পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে- বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন এবং মুন্সী সরেন। তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়। তারা চারজনে মিলে ওই এলাকার এক বাড়িতে মোবাইলগুলি মজুত করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচারকারী। যা বিশেষ সূত্রে জানতে পারে হবিবপুর থানার পুলিশ এবং জানার পরপরই পুলিশ বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের হরিশ্চন্দ্রপুর বিওপির জওয়ানদের সহযোগিতা নিয়ে রবিবার বিকালের দিকে ওই এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ…
Read More
বায়োমেট্রিক অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে মালদায় বিক্ষোভ

বায়োমেট্রিক অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে মালদায় বিক্ষোভ

মালদা জেলার কাজিগ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রাহক বুধবার বিক্ষোভে সামিল হয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী, ভারতীয় ব্যাংকের একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি)-এর ম্যানেজার ও তাঁর স্ত্রী গ্রাহকদের সঞ্চয়ের টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছেন। প্রথমে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা নিত্যানন্দপুরে অবস্থিত সিএসপি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁরা মালদা শহরের ভারতীয় ব্যাংকের প্রধান শাখায় গিয়ে অভিযুক্তদের গ্রেফতার ও অর্থ ফেরতের দাবি জানান। অভিযোগকারীদের মধ্যে ২০০-র বেশি নারী ও পুরুষ ছিলেন। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বায়োমেট্রিক যাচাইকরণের সুযোগ নিয়ে তাঁদের অজান্তেই অতিরিক্ত টাকা উত্তোলন করা হয়েছে। কেউ ১০ হাজার টাকা তুলতে গেলে ৩০ হাজার বা তার বেশি টাকা তুলে নেওয়া…
Read More