Blog

আগামী সপ্তাহেই হাজিরা দেবার নির্দেশ

আগামী সপ্তাহেই হাজিরা দেবার নির্দেশ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। ভোটপর্ব শেষ হতেই এই ডাকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ইডি জানিয়েছে, আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাদের দফতরে হাজির হতে হবে রথীন ঘোষকে। এর আগেও নির্বাচনের আগে একাধিকবার তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু মধ্যমগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।…
Read More
মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

দীর্ঘ দাবদাহের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির এই মনোরম পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগামী ৪ঠা মে ভোটের ফলাফল ঘোষণার দিনও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বৃষ্টির সঙ্গে প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে, ফলে আপাতত তীব্র গরমের…
Read More
ঘোষিত হলো ছুটির তালিকা

ঘোষিত হলো ছুটির তালিকা

নতুন মাস শুরু হতেই ঘোষিত হলো ছুটির তালিকা। এবার মে মাস। আর নতুন মাসেও একাধিক ছুটি রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। মে মাসেই রয়েছে মে দিবস থেকে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে পড়েছে শুক্রবার। তারপর শনিবার ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলত টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে এই সময়ে। আবার মাসের শেষের দিকে রয়েছে আরও ছুটি। ঈদ-উদ-জোহা পড়েছে ২৭ মে। সেই দিনও সরকারি ছুটি পাবেন সকলে। এছাড়া শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি তো রয়েইছে। সবমিলিয়ে বেশ কয়েকটি ছুটি উপভোগ করার সুযোগ থাকবে আগামী মাসে। হলিডে লিস্ট: মে দিবস- ১ মে…
Read More
গোকুলা এডুকেশন ফাউন্ডেশন (মেডিকেল) চালু করল RISM

গোকুলা এডুকেশন ফাউন্ডেশন (মেডিকেল) চালু করল RISM

প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব জগতের প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎমুখী দক্ষতার সংযোগ স্থাপনে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গোকুলা এডুকেশন ফাউন্ডেশন (মেডিকেল) নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটির একটি শীর্ষস্থানীয় সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অ্যাট আলবানির সঙ্গে হাত মিলিয়ে বেঙ্গালুরুতে রামাইয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (RISM) নামে একটি  ডিমড্-টু-বি বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। গোকুলা এডুকেশন ফাউন্ডেশনের অধীনে রামাইয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, রামাইয়া মেডিকেল কলেজ এবং রামাইয়া মেমোরিয়াল হাসপাতাল পরিচালিত হয়। নতুন RISM বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এখন গোকুলা পরবর্তী প্রজন্মের STEM ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে পরিকল্পনা, গবেষণা এবং বাস্তব জগতের প্রয়োগের উপর জোর দিয়ে আন্তর্জাতিক মানদণ্ডযুক্ত ও শিল্প-সংযুক্ত শিক্ষা প্রদান করবে- যা শিক্ষার্থীদের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটের…
Read More
ভুয়ো পাসে ওয়ার্ডে ঢোকার চেষ্টা, বাধা দিতেই হা*মলার অভিযোগ!

ভুয়ো পাসে ওয়ার্ডে ঢোকার চেষ্টা, বাধা দিতেই হা*মলার অভিযোগ!

ভুয়ো টিকিট দেখিয়ে ওয়ার্ডে প্রবেশের চেষ্টা করতে গিয়ে বাধার মুখে পড়তেই নিরাপত্তারক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, গেট পাস দেখিয়ে একে একে তিনজন মহিলা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে। সেই সময় অতিরিক্ত একজনকে সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তারক্ষী দেবাশিষ মণ্ডল। তাঁর টিকিট যাচাই করতে গেলে হঠাৎই বচসা বাধে। এরপর অভিযুক্তদের আরও কয়েকজন এসে দেবাশিষ মণ্ডলের ওপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে আসে অন্যান্য নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাঁদেরও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট চারজন নিরাপত্তা…
Read More
গণনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে বিজেপির বিশেষ কর্মশালা

গণনা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, শিলিগুড়িতে বিজেপির বিশেষ কর্মশালা

ভোট গণনাকে সামনে রেখে সংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শিবিরে গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও মঙ্গল পাণ্ডে। এদিনের বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা…
Read More
শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, রাত জেগে পাহারায় কর্মীরা

শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, রাত জেগে পাহারায় কর্মীরা

গণনা পর্বের আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও সংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কলেজ মাঠে কাউন্টিং হল ও স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা দ্রুত ঠিক করানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই কারণেই কর্মীরা রাত জেগে স্ট্রং রুম পাহারার কাজে যুক্ত রয়েছে। গৌতম দেব আরও জানান, শুধু পাহারা নয়, সংগঠনিকভাবে কর্মীদের প্রশিক্ষণও বাড়ানো হচ্ছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের…
Read More
নতুন রেল চালু হতে চলেছে

নতুন রেল চালু হতে চলেছে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘার জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল রেল। ২ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই ট্রেন। রেল সূত্রে খবর, মালদা টাউন থেকে ১ টা ১০ এ ছেড়ে দিঘা পৌঁছাবে রাত ১১ টা ৪০ এ। রামপুরহাট থেকে ৩ টে ২০ তে ছেড়ে ডানকুনি পৌঁছাবে রাত ৩ টে ৪২ এ। ডানকুনি থেকে সন্ধ্যা ৬ টা ৩২ এ ছেড়ে রামপুরহাট পৌঁছাবে ভোর ৬ টা ২৭ এ। দিঘা থেকে রাত ১১ টায় ছেড়ে মালদা টাউন পৌঁছাবে সকাল ৯ টা…
Read More
খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেতুর কাজ

খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেতুর কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ এবার পুরনো হওয়ার পথে। চালু হতে চলেছে গঙ্গাসাগর সেতু। মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। সম্প্রতি একটি বৈঠকে নির্মাণকারী সংস্থার তিন প্রতিনিধি প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর নকশা দেখান। ওই বৈঠকেই ব্রিজটির দৈর্ঘ্য, স্থায়িত্ব থেকে স্তম্ভের বিন্যাস নিয়ে হয় বিস্তারিত আলোচনা এবং ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তারা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন সেতুর জন্য। মুড়িগঙ্গা নদীর নাব্যতার কথা মাথায় রেখেই সেতুর অত্যাধুনিক নকশা তৈরি করা হয়েছে। সেতু নির্মাণের কাজে ব্যবহৃত বড় আকারের যন্ত্রপাতি এবং…
Read More
স্কুলের মিড-ডে মিল নিয়ে চলছে সংশয়

স্কুলের মিড-ডে মিল নিয়ে চলছে সংশয়

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে ব্যবস্থা রয়েছে মিড ডে মিলের। কিন্তু পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার মতো অর্থ নেই। এদিকে কেন্দ্রের তরফে বরাদ্দ দাবি করতে গেলে আগে খরচের হিসাব দাখিল করতে হবে। কিন্তু কেন্দ্রের পোর্টাল খারাপ থাকায় সেকাজ বন্ধ রয়েছে। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, যে পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে মিড ডে মিলের খরচের হিসাব দাখিল করতে হয় সেই পোর্টাল কাজ করছে না। অনেক বার জানিয়েও কোনও লাভ হয়নি। তাই পুরনো পদ্ধতিতেই বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এতে অনেক সময় লেগে যাচ্ছে। যেমনটা জানা গিয়েছে,…
Read More