Blog

ইন্সটামার্টের প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে আম, দই ও আইসক্রিমের চাহিদা বাড়াতে কলকাতার ভূমিকা রয়েছে

ইন্সটামার্টের প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে আম, দই ও আইসক্রিমের চাহিদা বাড়াতে কলকাতার ভূমিকা রয়েছে

কলকাতার গ্রীষ্মকালীন কেনাকাটা এখন তৃষ্ণা নিবারণ ও উপভোগ্য খাদ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখছে। ইনস্টামার্টের সামার ট্রেন্ডস ২০২৬ রিপোর্টে দেখা যাচ্ছে,  এ শহর ক্রমশ ডাবের জল, দই-ইয়োগার্ট এবং আমের মতো শীতল খাবারের দিকে ঝুঁকছে। তবে আইসক্রিমের চাহিদা কিন্তু বজায় রয়েছে ঠিক আগের মতোই। কলকাতার গ্রীষ্মকালীন বাজার এখন এমনই শক্তিশালী হয়ে উঠেছে, যেখানে উপরের সারির বাস্কেটের মূল্য ছাড়িয়ে গিয়েছে ১০,৬০০ টাকার গণ্ডি! সেখানে থাকছে মূলত তাজা ফলমূল, দুগ্ধজাত পণ্য এবং ডেজার্ট-ভিত্তিক পণ্যের সমাহার।  জাতীয় স্তরে, ইনস্টামার্টের সামার ট্রেন্ডস ২০২৬  রিপোর্ট এই গরমের মরশুমে ভারতবাসীর অর্ডার করার ধাঁচ ও প্রকৃতিকে তুলে ধরে দেখিয়েছে, কোন ধরণের অর্ডার এখন ট্রেন্ডিং এবং কোনগুলি রীতিমতো অভ্যাসে পরিণত…
Read More
শঙ্খধ্বনি-আবিরে রাঙা জলপাইগুড়ি, মহিলা মোর্চার উচ্ছ্বাস

শঙ্খধ্বনি-আবিরে রাঙা জলপাইগুড়ি, মহিলা মোর্চার উচ্ছ্বাস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার রুঝানে বিজেপি-র বিপুল সাফল্যের ইঙ্গিত মিলতেই খুশির জোয়ার জলপাইগুড়িতে। সকাল থেকেই গেরুয়া আবির আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ডুয়ার্সের এই জেলা। বিশেষ করে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস আজ নজর কেড়েছে সাধারণ মানুষের। বয়স হার মানল উৎসাহের কাছে: ৮০ বছরের বৃদ্ধাদের নাচ, আজকের উদযাপনের সবচেয়ে সুন্দর দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ির রাস্তায়, যেখানে বয়সের সীমা ছাড়িয়ে উৎসবে মেতে উঠতে দেখা গেল বিজেপি কর্মীদের। নাচ ও গান: ঢোল, নগাডড়ার তালে তালে কোমর দোলাতে দেখা গেল আশি বছর বয়সী প্রবীণ মহিলাদেরও। তাঁদের এই স্বতঃস্ফূর্ত নাচ দেখে উপস্থিত জনতা রীতিমতো অবাক হয়ে যান। আবির খেলা: একে অপরকে গেরুয়া আবিরে…
Read More
ভোটের রেজাল্ট ঘিরে উত্তেজনা, সচিবালয় চত্বরে ১৪৪ ধারা জারি

ভোটের রেজাল্ট ঘিরে উত্তেজনা, সচিবালয় চত্বরে ১৪৪ ধারা জারি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যত গড়াচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন-এর নিরাপত্তা ব্যবস্থা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সচিবালয় চত্বরকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ ও প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গণনা চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্ন চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার প্রধান দিকগুলি হলো: অতিরিক্ত বাহিনী: কলকাতা ও হাওড়া পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয়েছে শয়ে শয়ে পুলিশ কর্মী। ব্যারিকেড ও ড্রোন নজরদারি: নবান্নে প্রবেশের প্রধান রাস্তাগুলিতে নতুন করে ব্যারিকেড দেওয়া হয়েছে। এমনকি আকাশপথে ড্রোনের মাধ্যমেও পুরো এলাকার ওপর নজরদারি চালানো…
Read More
হাজিরায় উন্নত প্রযুক্তি লঞ্চ এএম/এনএস ইন্ডিয়ার

হাজিরায় উন্নত প্রযুক্তি লঞ্চ এএম/এনএস ইন্ডিয়ার

আর্সেলরমিত্তল নিপ্পল স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) ঘোষণা করল যে গুজরাতের হাজিরায় তাদের কোম্পানির ফ্ল্যাগশিপ প্ল্যান্টে একটি উন্নত মানের পিকলিং লাইন অ্যান্ড ট্যান্ডেম কোল্ড মিল (পিএলটিসিএম) উদ্বোধন করলেন ভারতে জাপানের রাষ্ট্রদূত মহামান্য শ্রী কেইচি ওনো। অত্যাধুনিক এই পিএলটিসিএম-এর বছরে 20 লক্ষ টন উত্পাদনের সামর্থ্য রয়েছে। এটির উদ্বোধন হওয়ার ফলে এএম/এনএস ইন্ডিয়ার অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং আরও শক্তিশালী হয়ে উঠল। শীঘ্রই এটি এমন উত্পাদন কেন্দ্র হয়ে উঠবে যে এখানে উচ্চ মানের ও কোল্ড-রোল্ড বেস স্টিল উত্পাদন করা যাবে। সেই স্টিল ব্যবহার করা হবে বিশ্বমানের নানা পণ্য উত্পাদনের কাজে। এই স্টিল হবে একেবারে নতুন ধরনের, সেই সঙ্গে এগুলি হবে মূল কোম্পানি আর্সেলরমিত্তল ও নিপ্পন স্টিল-এর…
Read More
ডায়াবেটিস নিয়ন্ত্রণেও দরকার প্রোটিন, বলছেন পুষ্টিবিদরা

ডায়াবেটিস নিয়ন্ত্রণেও দরকার প্রোটিন, বলছেন পুষ্টিবিদরা

শরীর সুস্থ রাখতে প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশি গঠন থেকে শুরু করে হরমোনের ভারসাম্য, রক্তে শর্করা নিয়ন্ত্রণ থেকে বিপাক ক্রিয়া সবেতেই এর গুরুত্ব অপরিসীম। তবে বছর ৪০ পেরোতে না পেরোতেই অনেকেই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন না।পুষ্টিবিদদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ‘অ্যানাবলিক রেজিস্ট্যান্স’ তৈরি হয়। অর্থাৎ, কম বয়সে যে পরিমাণ প্রোটিন শরীর সহজে শোষণ করে পেশি গঠন করতে পারত, চল্লিশের পর সেই একই ফল পেতে বেশি প্রোটিন প্রয়োজন হয়। ফলে দৈনিক খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ বাড়ানো জরুরি হয়ে দাঁড়ায়।সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের জন্য ০.৮ গ্রাম প্রোটিন প্রয়োজন বলে ধরা হয়। তবে ৪০ বছরের পর এই মাত্রা…
Read More
দিনহাটায় ভোটগণনায় তৃণমূল-বিজেপি সং*ঘর্ষ, উ*ত্তেজনা চ*রমে

দিনহাটায় ভোটগণনায় তৃণমূল-বিজেপি সং*ঘর্ষ, উ*ত্তেজনা চ*রমে

দিনহাটায় ভোটগণনার আবহে উত্তেজনা চরমে পৌঁছায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে। সোমবার বেলা বাড়তেই দু’পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। উত্তেজনা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে খবর। ভোটগণনার দিন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।
Read More
মালদায় আগাম উচ্ছ্বাসে বিজেপি শিবির

মালদায় আগাম উচ্ছ্বাসে বিজেপি শিবির

এখনও ভোট গণনার সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হলেও মালদায় ইতিমধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকার ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। মালদহের বিভিন্ন এলাকায় দেখা যায়, দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে, আবির খেলায় মেতে ওঠেন তারা। অনেক জায়গায় মিষ্টি বিলিও করতে দেখা যায় বিজেপি শিবিরকে। দলীয় কর্মীদের বক্তব্য, বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলে ‘অভয়া’-র বিচার মিলবে, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা কমবে ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তাদের দাবি, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে ও সেই ফলাফলেই এই উচ্ছ্বাস। যদিও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা…
Read More
কোচবিহারে উদযাপন: অর্কজিৎ পালের অভাবনীয় সাফল্যের জন্য সম্বর্ধনা প্রদান

কোচবিহারে উদযাপন: অর্কজিৎ পালের অভাবনীয় সাফল্যের জন্য সম্বর্ধনা প্রদান

০১ মে, ২০২৬, সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্যের জন্য সম্বর্ধনা প্রদান করা হল কৃতিমানকে। কোচবিহারের অর্কজিৎ পাল সম্প্রতি ২০২৫-২০২৬ বর্ষের কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায়, সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্য তথা কোচবিহারকে গৌরবান্বিত করেছে। অর্কজিৎ-এর এই কৃতিত্বকে অভিবাদন জানানো হল কোচবিহার আর্কাইভ-এর পক্ষ থেকে। এদিন একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অর্কজিৎকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল অর্কজিৎ-এর মহিষবাথান, কোচবিহারের বাড়িতে। উক্ত অনুষ্ঠানে অর্কজিৎ, তাঁর পিতা, মাতা এবং আর্কাইভের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ দেবারুণ চক্রবর্ত্তী, কার্যনির্বাহী সমিতির সদস্য মনসিজ সেন, দেবব্রত সরকার-সহ সংস্থার সদস্য অনুভব দত্ত ও অঙ্কিতা বর্মণ। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মানপত্র পাঠ ও অর্কজিৎ-এর…
Read More
ফল প্রকাশের পর সাফল্যের জোয়ারে সেন্ট এন্থনি স্কুল, কৃতি ছাত্রদের সংবর্ধনা ও শুভেচ্ছা শিক্ষক-শিক্ষিকাদের

ফল প্রকাশের পর সাফল্যের জোয়ারে সেন্ট এন্থনি স্কুল, কৃতি ছাত্রদের সংবর্ধনা ও শুভেচ্ছা শিক্ষক-শিক্ষিকাদের

২০২৫ - ২৬ শিক্ষাবর্ষের ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার। এই শিক্ষাবর্ষে জলপাইগুড়ি ৭৩ মোরে অবস্থিত সেন্ট এন্থনি স্কুলের পরীক্ষার্থীদের সাফল্য সকলকে গর্বিত করেছে। ICSE তে ম্যাক চৌধুরী ৯৫ শতাংশ নম্বর এবং অঙ্কে 100 নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে, এছাড়াও  দ্বিতীয় স্থানে রয়েছে নমন কুমার শা এবং তৃতীয় থানে রয়েছে নবজিৎ রায় প্রধান। এছাড়া ISC পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে প্রিয়াংশু গোস্বামী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কঙ্কনা রায় ও দুতিস ঘোষ । বাকি সকল ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যের গর্বিত বিদ্যালয়ের প্রিন্সিপাল রেজিনা…
Read More
“পণ্ডিতদের জন্য ভোট, কংগ্রেসের জন্য জনগণ”: আসামের আশাবাদের মাঝে এক্সিট পোল খারিজ করলেন গৌরব গগৈ

“পণ্ডিতদের জন্য ভোট, কংগ্রেসের জন্য জনগণ”: আসামের আশাবাদের মাঝে এক্সিট পোল খারিজ করলেন গৌরব গগৈ

সাম্প্রতিক নির্বাচনী পূর্বাভাসের বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান নিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা গৌরব গগৈ সর্বশেষ এক্সিট পোলগুলোকে নিছক "টেলিভিশন বিতর্কের খোরাক" বলে উড়িয়ে দিয়েছেন এবং আসাম জুড়ে কংগ্রেসের বিজয়ের ব্যাপারে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ২ মে, ২০২৬ তারিখে গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লোকসভার বিরোধী দলের উপনেতা যুক্তি দেন যে, পেশাদার জরিপকারীরা প্রায়শই গ্রামীণ ভোটারদের নীরব অন্তঃস্রোত এবং চা বাগান সম্প্রদায়ের নির্দিষ্ট উদ্বেগগুলো ধরতে ব্যর্থ হন। গগৈয়ের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন বেশ কয়েকটি প্রধান সংবাদমাধ্যম শাসক দল বিজেপি-এজিপি জোটের জন্য একটি স্বস্তিদায়ক ব্যবধানের পূর্বাভাস দিয়েছে, যা থেকে বোঝা যায় যে গেরুয়া দলের "ডাবল ইঞ্জিন" আখ্যানটি মূলত অক্ষুণ্ণ রয়েছে।…
Read More