কোচবিহারে উদযাপন: অর্কজিৎ পালের অভাবনীয় সাফল্যের জন্য সম্বর্ধনা প্রদান

০১ মে, ২০২৬, সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্যের জন্য সম্বর্ধনা প্রদান করা হল কৃতিমানকে। কোচবিহারের অর্কজিৎ পাল সম্প্রতি ২০২৫-২০২৬ বর্ষের কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায়, সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্য তথা কোচবিহারকে গৌরবান্বিত করেছে। অর্কজিৎ-এর এই কৃতিত্বকে অভিবাদন জানানো হল কোচবিহার আর্কাইভ-এর পক্ষ থেকে।

এদিন একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অর্কজিৎকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল অর্কজিৎ-এর মহিষবাথান, কোচবিহারের বাড়িতে। উক্ত অনুষ্ঠানে অর্কজিৎ, তাঁর পিতা, মাতা এবং আর্কাইভের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ দেবারুণ চক্রবর্ত্তী, কার্যনির্বাহী সমিতির সদস্য মনসিজ সেন, দেবব্রত সরকার-সহ সংস্থার সদস্য অনুভব দত্ত ও অঙ্কিতা বর্মণ।

অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মানপত্র পাঠ ও অর্কজিৎ-এর হাতে উপহার সামগ্রী তুলে দেয়ার পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করা হয়।