Blog

কাঁথি থেকে কলকাতার পথে শুভেন্দু অধিকারী, রাজ্য অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক

কাঁথি থেকে কলকাতার পথে শুভেন্দু অধিকারী, রাজ্য অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক

কাঁথির শান্তিকুঞ্জ বাড়ি থেকে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কলকাতার রাজ্য পার্টি অফিসের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার প্রসঙ্গে তিনি মুখ খুলতে চাননি। রাজ্য পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করবেন বলেই জানিয়েছেন। বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের প্রণাম জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে, শান্তিকুঞ্জ এলাকায় রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
Read More
বিপুল ভোটে জয়ের পর মালদায় বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতোয়ারা কর্মীরা

বিপুল ভোটে জয়ের পর মালদায় বিজেপির বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতোয়ারা কর্মীরা

এই জয় সনাতনীদের জয়-সোমবার বিপুল ভোটে জয়লাভ করে মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিজয় মিছিলে অংশ নিয়ে এমনটাই বললেন মালদা বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহা। সোমবার তিনি ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে পুনরায় মালদা কেন্দ্রে নিজের জয় হাসিল করেন। আর এই জয় হাসিলের পর মঙ্গলবার সাত সকালেই পুরাতন মালদার আটমাইলে বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহার বাড়িতে বিজেপি নেতাকর্মীরা হাজির হন। তারা প্রথমে গোপালবাবুর গলায় মালা পরিয়ে, হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বিশাল জয়ের জন্য শুভেচ্ছা, অভিনন্দন জানান। এরপর তাকে নিয়েই আটমাইল স্ট্যান্ড এলাকায় বিজয় মিছিল করেন। ডিজে বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, বাজি পটকা ফাটিয়ে জয়ের…
Read More
নিরাপত্তায় বড় পরিবর্তন! মমতার বাসভবনের অত্যাধুনিক গেট সরাল লালবাজার

নিরাপত্তায় বড় পরিবর্তন! মমতার বাসভবনের অত্যাধুনিক গেট সরাল লালবাজার

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হল। লালবাজার সূত্রে খবর, বাসভবনের সামনে থাকা রিমোট কন্ট্রোলযুক্ত অত্যাধুনিক গেট ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই গেট সরিয়ে নেওয়া হবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। জানা গিয়েছে, আগের মতো অনুমতি নেওয়ার প্রক্রিয়া আর থাকছে না, তবে নিরাপত্তার স্বার্থে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হবে। পুলিশ সূত্রে ইঙ্গিত, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা ও জনসাধারণের চলাচলের মধ্যে ভারসাম্য বজায় থাকে।
Read More
মালদহে বিজেপির জয়োল্লাস

মালদহে বিজেপির জয়োল্লাস

মালদহ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহা বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রায় ৫০ হাজার ১২৮ ভোটে জয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই ৮ মাইল এলাকায় তাঁর বাসভবনে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে গোটা এলাকায় বিজয় মিছিল বের করে সমর্থকরা জয়ের আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে, রাজ্যজুড়ে সম্ভাব্য অশান্তি এড়াতে বিজেপির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে - বিজয় মিছিলে কোনোরকম উস্কানি বা দখলদারি চলবে না। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, কোনো বিরোধী দলের কার্যালয় বা ইউনিয়ন…
Read More
১৫ বছরের শাসনের অবসান! বঙ্গে এবার পদ্মফুল

১৫ বছরের শাসনের অবসান! বঙ্গে এবার পদ্মফুল

দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এলো। বিপুল জনসমর্থনে ক্ষমতা হারাল তৃণমূল কংগ্রেস আর সরকার গঠনের পথে এগোল ভারতীয় জনতা পার্টি। এই ফলাফলকে শুধু সরকার পরিবর্তন নয়, বরং জনমানসের গভীর ক্ষোভ, প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার সম্মিলিত বহিঃপ্রকাশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে উচ্ছ্বাস, আবেগ ও রাজনৈতিক উত্তাপ একসঙ্গে ধরা পড়েছে। তবে এই ফলাফলের নেপথ্যে যে দীর্ঘ প্রক্রিয়া কাজ করেছে, তা বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়ে ওঠে শাসনব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও জনমানসের পরিবর্তিত মনোভাব। পরাজয়ের নেপথ্যে বহুমাত্রিক কারণগুলো হল প্রথমেই উঠে আসে দীর্ঘদিনের শাসনজনিত ক্লান্তি। একটানা ক্ষমতায় থাকার ফলে প্রশাসনিক কাঠামোয়…
Read More
চালু হলো বেশ কিছু নতুন ট্রেন

চালু হলো বেশ কিছু নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার পূর্ব রেল যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। যেখানে ০৪০৬১ ভাগলপুর – দিল্লি স্পেশাল, ০৬৫৬৬ মালদা টাউন – স্যার এম. বিশ্বেশ্বরায় টার্মিনাল স্পেশাল এবং ০১৭০২ হাওড়া – জবলপুর স্পেশাল বিভিন্ন এসি ক্লাস অফার করছে। অপরদিকে, ০৯২০৬ আসানসোল – পোরবন্দর স্পেশাল এবং ০৯১৭৬ দুর্গাপুর – উধনা স্পেশালে স্লিপার এবং সেকেন্ড সিটিংয়ের সুবিধা রয়েছে। যারা ২৩ এপ্রিল সপ্তাহের মাঝামাঝি সময়ে ভ্রমণ করছেন, তাদের জন্য ০৫৭৫৩ মালদা টাউন – নিউ জলপাইগুড়ি স্পেশাল এবং ০৯৬২৪ আসানসোল – উদয়পুর সিটি স্পেশাল উপলব্ধ রয়েছে। এছাড়া…
Read More
“বাংলা তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে”: বিজেপির ঐতিহাসিক জয়ে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার উচ্ছ্বাস

“বাংলা তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে”: বিজেপির ঐতিহাসিক জয়ে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার উচ্ছ্বাস

শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জনরায়কে ভূয়সী প্রশংসা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, রাজ্যটি এখন এক অর্থনৈতিক নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এক বিবৃতিতে গোয়েঙ্কা মন্তব্য করেন, "বাংলা তার হারানো 'ব্র্যান্ড' বা সুনাম ফিরে পাবে।" এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, বিজেপির দিকে ভোটারদের এই নির্ণায়ক রাজনৈতিক বাঁক রাজ্যের বিনিয়োগ পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের সহজীকরণ এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ-প্রতীক্ষিত ইতিবাচক পরিবর্তনকে ত্বরান্বিত করতে প্রস্তুত। ভারতের আর্থ-সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে তীক্ষ্ণ পর্যবেক্ষণের জন্য সুপরিচিত গোয়েঙ্কা জোর দিয়ে বলেন যে, সুশাসন ও শিল্প প্রবৃদ্ধির ওপর নতুন সরকারের এই বিশেষ গুরুত্বারোপ বছরের পর বছর ধরে চলে আসা…
Read More
ভোটগণনার দিনেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ভোটগণনার দিনেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রাজ্যে একদিকে যখন হাইভোল্টেজ ভোটগণনার প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ভোটগণনার দিন অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকেই রাজ্যজুড়ে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশের উত্তরাংশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 'কমলা সতর্কতা' জারি করা হয়েছে।…
Read More
সরকারি নথি সুরক্ষায় রাজ্যজুড়ে কিউআরটি মোতায়েন

সরকারি নথি সুরক্ষায় রাজ্যজুড়ে কিউআরটি মোতায়েন

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপরতা। সম্ভাব্য পালাবদলের ইঙ্গিত মিলতেই সরকারি নথিপত্র সুরক্ষায় সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরের পর রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নবান্ন, মহাকরণ (রাইটার্স বিল্ডিং), বিকাশ ভবন, জলসম্পদ ভবন ও খাদ্যভবনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে এই টিম মোতায়েন করা হয়েছে। মূল লক্ষ্য যাবতীয় সরকারি নথি সুরক্ষিত রাখা ও কোনওরকম অনিয়ম বা নথি লোপাটের সম্ভাবনা রুখে দেওয়া। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি ফাইল খতিয়ে দেখা হবে। সেই ঘোষণার প্রেক্ষিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক…
Read More
রেজাল্টের আগেই উত্তেজনা তুঙ্গে, শিলিগুড়িতে গেরুয়া উচ্ছ্বাস

রেজাল্টের আগেই উত্তেজনা তুঙ্গে, শিলিগুড়িতে গেরুয়া উচ্ছ্বাস

ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই জোরালো আত্মবিশ্বাসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন গণনার মাঝেই বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি পৌরনিগম চত্বরে জমায়েত হন। সেখানে পৌরনিগমের গেটে দলীয় পতাকা লাগিয়ে কার্যত আগাম জয়ের বার্তা দিতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবিরে মেতে ওঠেন অনেকে, শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন, আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে চলেছে বিজেপি—আর সেই অভিযানের সূচনা হয়ে গেল আজ থেকেই। এদিন আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে কর্মীদের একাংশ বলেন, শহরের যেসব নীল-সাদা রঙের সরকারি বিল্ডিং রয়েছে, সেগুলির…
Read More