Blog

শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করল Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ দত্ত। শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে এবং সেই জায়গা থেকে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা প্রয়োজন। সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতেই…
Read More
সংকীর্ণ হচ্ছে জনভিত্তি: আসাম ও বঙ্গে কেবল মুসলিম ভোটেই টিকে আছে কংগ্রেস

সংকীর্ণ হচ্ছে জনভিত্তি: আসাম ও বঙ্গে কেবল মুসলিম ভোটেই টিকে আছে কংগ্রেস

সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের জনভিত্তি ক্রমশ সংকুচিত হয়ে এখন কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় মেরুকরণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একসময়ের সর্বভারতীয় এই শক্তিশালী দলটি এখন আসাম ও বাংলার সমতলে কেবল মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি এবং আঞ্চলিক দলগুলোর উত্থানের ফলে হিন্দু ও অন্যান্য জাতিসত্তার ভোট কংগ্রেসের হাতছাড়া হয়েছে, যার ফলে দলটি এখন অত্যন্ত সংকীর্ণ একটি ভোটব্যাংকের ওপর দাঁড়িয়ে আছে। আসামে এআইইউডিএফ-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী অবস্থানের কারণে এই মুসলিম ভোটব্যাংকেও ফাটল ধরেছে, যা কংগ্রেসের জন্য এক অস্তিত্ব সংকটের…
Read More
ভোট পরবর্তী হিং*সা রুখতে ক*ড়া বার্তা শিলিগুড়ি পুলিশের

ভোট পরবর্তী হিং*সা রুখতে ক*ড়া বার্তা শিলিগুড়ি পুলিশের

ভোট পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে কঠোর অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ। যেকোনো ধরনের হিংসা বা অশান্তির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি স্পষ্ট করে দেন, বিজয় উল্লাসের নামে কোনোরকম হিংসা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ও পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্যদিকে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন।…
Read More
এবার থেকে বদলে যাচ্ছে নিয়ম

এবার থেকে বদলে যাচ্ছে নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। দেশে অনলাইন গেমিংয়ের জনপ্রিয়তা গত কয়েক বছরে বিস্ফোরক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই এখন স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন গেমে মগ্ন। বিশেষত কোভিড-পরবর্তী সময়ে ঘরে বসে বিনোদনের মাধ্যম হিসেবে অনলাইন গেমিংয়ের চাহিদা দ্রুত বেড়েছে। তবে এই প্রবণতার সঙ্গে সঙ্গে বেড়েছে আসক্তি এবং আর্থিক ঝুঁকির মতো সমস্যাও। অনেক ক্ষেত্রেই এই গেমগুলি বিনোদনের সীমা ছাড়িয়ে জুয়ার রূপ নিয়েছে। বহু ব্যবহারকারী টাকা বাজি রেখে গেম খেলতে শুরু করেন, যার ফলে লক্ষ লক্ষ টাকা খোয়া যাওয়ার অভিযোগ সামনে এসেছে। উদ্বেগের বিষয়, নাবালক-নাবালিকাদের মধ্যেও এই প্রবণতা…
Read More
নতুন মাস পড়তেই সব কিছুর দাম চরমে

নতুন মাস পড়তেই সব কিছুর দাম চরমে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগামছাড়া হলেও। এখনো দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে পরিবর্তন আনেনি কেন্দ্রীয় সরকার। তবে মে মাসে প্রথম দিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও এখনো সেই ভাবে পেট্রোল বার ডিজেলের দাম নিয়ে কোন পরিবর্তনের কথা বলা হয়নি। শুধু তাই নয় একই সঙ্গে স্বস্তি পেয়েছে বিমান পরিবহন শিল্প। তাছাড়াও দেশীয় বিমান সংস্থার জন্য ATF দামে আপাতত পরিবর্তন রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ কিছুটা হলেও সত্যি পেয়েছে। তবে বড় চাপের মুখে পড়েছে দেশে তেল বিপণন সংস্থা গুলি। কারণ বিভিন্ন রিপোর্ট…
Read More
বৃদ্ধি পেল গ্যাসের দাম

বৃদ্ধি পেল গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন মাস পড়তে না পড়তেই লক্ষ্য করা যাচ্ছে একাধিক বদল। এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩২০২ টাকা। জানুয়ারি মাসে প্রায় ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। পাশাপাশি এই বিষয়ে বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে…
Read More
জনস্বার্থ মামলা দায়ের হলো

জনস্বার্থ মামলা দায়ের হলো

পূর্ব ঘোষণা মতোই নির্বাচন হয়েছে সারা রাজ্য জুড়ে, বেশ কিছু জায়গায় অশান্ত পরিবেশ হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। ভোট শেষ হতেই রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জল্পনা ক্রমেই জোরাল হচ্ছে। সেই আবহে কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা, যেখানে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে মামলার শুনানিতে বিচারপতিরা ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। আইনজীবী চিত্তরঞ্জন পাণ্ডা এই মামলা দায়ের করে দাবি করেন, ফল ঘোষণার পর রাজ্যে হিংসা ছড়াতে পারে। আবেদনকারীর যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। শুনানির সময়ই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও হিংসা হয়নি । আবেদন এক্ষণি খারিজ…
Read More
উন্নয়নই প্রধান লক্ষ্য, শিলিগুড়িতে জয়ের পর বার্তা শংকর ঘোষের

উন্নয়নই প্রধান লক্ষ্য, শিলিগুড়িতে জয়ের পর বার্তা শংকর ঘোষের

সোমবারের ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শংকর ঘোষ। এদিন তিনি বলেন, এই জয় তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিলিগুড়ির সাধারণ মানুষের আস্থা ও রায়ের প্রতিফলন। বিপুল সমর্থনের জন্য এলাকার প্রতিটি ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শংকর ঘোষ জানান, আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যে স্পষ্ট, শিলিগুড়ির সার্বিক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান তিনি। শহরের উন্নয়নকে আরও গতিশীল করতে তিনি শীঘ্রই একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও ইঙ্গিত…
Read More
হরমুজে উত্তেজনা বৃদ্ধি: যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ ভঙ্গুর আঞ্চলিক যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে

হরমুজে উত্তেজনা বৃদ্ধি: যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ ভঙ্গুর আঞ্চলিক যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে

হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের পর মধ্যপ্রাচ্যের চার সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতিটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ৪ মে, ২০২৬ তারিখে, মার্কিন সামরিক বাহিনী 'প্রজেক্ট ফ্রিডম' নামে একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ নৌ-অভিযান শুরু করে। এর লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আটকে পড়া বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোকে এসকর্ট করে নিয়ে যাওয়া, যা ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে মূলত অচল হয়ে আছে। এই অভিযান চলাকালে, তেহরানের সামরিক বাহিনী কনভয়টিকে আটকানোর চেষ্টা করলে মার্কিন বাহিনী ছয়টি ইরানি দ্রুত-আক্রমণকারী নৌযান, বেশ কয়েকটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে বলে জানা গেছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের প্রায় ২০% তেল এবং তরলীকৃত প্রাকৃতিক…
Read More
ক্যাফিনের স্বাদ আর ডাবের পুষ্টি: গরমে নতুন ট্রেন্ড ‘কোকোনাট কফি’

ক্যাফিনের স্বাদ আর ডাবের পুষ্টি: গরমে নতুন ট্রেন্ড ‘কোকোনাট কফি’

তপ্ত গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় না হলে যেন চলেই না। এতদিন রেস্তরাঁ কিংবা ঘরোয়া আড্ডায় কোল্ড-কফির আধিপত্য থাকলেও, এখন সেই জায়গা দখল করে নিচ্ছে নতুন এক ঘরানার পানীয়— ‘ডাব-কফি’। ভোজনরসিকদের মধ্যে ফিউশন খাবারের প্রতি ঝোঁক বাড়ায় স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নতুন পানীয়টি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ডাব-কফি মূলত ডাবের জলের প্রাকৃতিক মিষ্টতা এবং কফির ক্যাফিনের এক অসাধারণ মিশ্রণ। স্বাস্থ্য সচেতনদের মতে, কফির যতটুকু ক্ষতিকর প্রভাব রয়েছে, ডাবের জল তা শুষে নিতে সক্ষম। ডাবের জলে থাকা ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ইলেকট্রোলাইট শরীরের আর্দ্রতা বজায় রাখে এবং ডিহাইড্রেশন রোধ করে। যারা দুধ-চিনি দেওয়া কফির বদলে স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন, তাঁদের…
Read More