Blog

রোহিণী টোল প্লাজা বন্ধের ঘোষণা জিএনএলএফ-এর

রোহিণী টোল প্লাজা বন্ধের ঘোষণা জিএনএলএফ-এর

ফুলবাড়ির পর এবার রোহিণী টোল প্লাজাকেও ‘ফ্রি’ করার পথে জিএনএলএফ। বৃহস্পতিবার রোহিণী এলাকায় বিক্ষোভ দেখিয়ে টোল প্লাজা বন্ধের ঘোষণা করে দলের কর্মী ও সদস্যরা। পাশাপাশি জানানো হয়, আজ থেকেই কোনও গাড়ি থেকে ট্যাক্স আদায় করতে দেওয়া হবে না। জিএনএলএফ-এর দাবি, প্রয়াত সুবাস ঘিসিং-এর উদ্যোগে সাধারণ মানুষের স্বার্থে রোহিণী রাস্তা তৈরি হয়েছিল। তাই সেই রাস্তা ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো অন্যায়। দলের অভিযোগ, বর্তমান জিটিএ প্রশাসন বেআইনিভাবে রোহিণী রাস্তায় টোল আদায় করছে ও সেই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর কোনও চালক বা সাধারণ মানুষ যেন ওই টোল প্লাজায় টাকা প্রদান…
Read More
যুবকের মৃ*তদেহ উদ্ধার! চাঞ্চল্য মালদার হালদারপাড়ায়

যুবকের মৃ*তদেহ উদ্ধার! চাঞ্চল্য মালদার হালদারপাড়ায়

মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত হালদারপাড়া এলাকায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কিসান হালদার (২৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কিসান বাড়ি থেকে বের হন। এরপর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খবর পান, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Read More
কেন্দ্রের তরফে নয়া নির্দেশ

কেন্দ্রের তরফে নয়া নির্দেশ

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যের সন্দেহজনক প্রায় ৬ কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলো সম্পর্কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। কারণ কার্ডগুলো বেআইনি গ্রাহকদের কাছে থাকলে তা বাতিল করে জানাতে হবে রাজ্যগুলিকে। পাশাপাশি এই ঘটনায় তালিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে এই ধরনের রেশন কার্ড বেশি পরিমাণে রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার…
Read More
স্থগিত করা হলো বেশ কিছু মামলা

স্থগিত করা হলো বেশ কিছু মামলা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ বড় পালাবদলের পর এবার তার প্রভাব পড়তে শুরু করেছে আদালতের কাজেও। নতুন সরকার গঠনের আগে, কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলিতে এখনই কোনও রায় না দেওয়ার আর্জি জানালেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। তাঁদের যুক্তি, প্রশাসনিক বদলের এই সময়ে পুরনো সরকারের আইনজীবীরা আর কার্যত সক্রিয় নন, আর নতুন প্যানেল তৈরি হতেও সময় লাগবে। অন্যদিকে, নতুন সরকার এখনও নিজেদের আইনজীবী প্যানেল গঠন করেনি। ফলে এই মধ্যবর্তী সময়ে যদি কোনও রায় দেওয়া হয়, তাহলে তা ভবিষ্যতে…
Read More
লিঙ্কডইনের সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় পেশাজীবীদের মধ্যে চাকরি সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ছে

লিঙ্কডইনের সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় পেশাজীবীদের মধ্যে চাকরি সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ছে

লিঙ্কডইন-এর নতুন গবেষণা থেকে জানা গিয়েছে যে, প্রতি পাঁচজনের মধ্যে চারজনেরও বেশি বা প্রায় ৮২% মানুষ কোনও চাকরিতে আবেদন করার আগে সেটি আসল কি না, তা যাচাই করে দেখছেন। প্রায় ৫৩% মানুষ জানিয়েছেন যে, এক বছর আগের তুলনায় এখন তারা অনেক বেশি সচেতন। লিঙ্কডইনের ‘জব সার্চ সেফটি পালস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৫৪% তরুণ চাকরিপ্রার্থী স্বীকার করেছেন যে, কোনও বড় সুযোগ হাতছাড়া না করার তাগিদে তারা মাঝেমধ্যে ভুয়ো চাকরির সতর্কবার্তা এড়িয়ে গিয়েছেন। ৪৯% জেন-জি পেশাদার জানিয়েছেন যে তারা প্রায় জালিয়াতির শিকার হতে যাচ্ছিলেন, যেখানে জেন-এক্স-এর ক্ষেত্রে এই হার ৩৬%। রিক্রুটারের কাছ থেকে প্রথম মেসেজ পাওয়ার সময় ১৮% প্রার্থী…
Read More
মধ্যমগ্রামে গু*লিবিদ্ধ চন্দ্রনাথ রথ!

মধ্যমগ্রামে গু*লিবিদ্ধ চন্দ্রনাথ রথ!

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বুধবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর শ্যুটআউটের ঘটনা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোলতলা এলাকার বাসিন্দা চন্দ্রনাথ রথ নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ছোট চারচাকা গাড়ি তাঁদের পথ আটকে দাঁড়ায়। এরপর পিছন দিক থেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মোট প্রায় ছয় রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় আহত হয়েছেন গাড়ির…
Read More
টাটা মোটরস লঞ্চ করল অল নিউ এসিই গোল্ড+ এক্সএল; ‘ইক্কিস সাল বেমিসাল’ ক্যাম্পেইনের মাধ্যমে ২১ বছরের অগ্রগতি পুনর্ব্যক্ত করল

টাটা মোটরস লঞ্চ করল অল নিউ এসিই গোল্ড+ এক্সএল; ‘ইক্কিস সাল বেমিসাল’ ক্যাম্পেইনের মাধ্যমে ২১ বছরের অগ্রগতি পুনর্ব্যক্ত করল

টাটা মোটরস তাদের জনপ্রিয় ‘টাটা এসিই’-এর ২১ বছর পূর্তি উদযাপন করতে বাজারে নিয়ে এসেছে নতুন টাটা এসিই গোল্ড+ এক্সএল। বেশি জিনিস বহন করার ক্ষমতা নিয়ে তৈরি এই নতুন মডেলটি পণ্য পরিবহনের বাড়তে থাকা চাহিদা পূরণ করবে। গত ২১ বছর ধরে ভারতে ছোট পণ্যবাহী গাড়ির দুনিয়ায় টাটা এসিই যে বিপ্লব ঘটিয়েছে, এই নতুন গাড়িটি সেই লিগ্যাসিকে এগিয়ে নিয়ে যাবে। টাটা মোটরস ‘ইক্কিস সাল বেমিসাল’ নামে একটি দেশব্যাপী প্রচার অভিযান শুরু করেছে। এর মাধ্যমে সেইসব উদ্যোক্তাদের সম্মান জানানো হচ্ছে যারা এই ‘ছোটা হাতি’-র মাধ্যমে নিজেদের জীবিকা গড়েছেন। এছাড়া, নারী উদ্যোক্তাদের জন্য ২১,০০০ টাকা পর্যন্ত বিশেষ সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। টাটা মোটরসের…
Read More
৯ মে ব্রিগেডে মেগা শপথ অনুষ্ঠান; একগুচ্ছ ভিভিআইপির নিরাপত্তায় আকাশ ও পাতাল থেকে নজরদারি পুলিশের

৯ মে ব্রিগেডে মেগা শপথ অনুষ্ঠান; একগুচ্ছ ভিভিআইপির নিরাপত্তায় আকাশ ও পাতাল থেকে নজরদারি পুলিশের

আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই হাই-প্রোফাইল অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতার নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে লালবাজার। ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে তৈরি করা হচ্ছে ৪০০০ পুলিশকর্মীর এক বিশাল নিরাপত্তা বলয়। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের। এত সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপস্থিতির কথা মাথায় রেখে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। আকাশপথ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি ব্রিগেডের আশপাশের ময়দান এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সরাসরি তত্ত্বাবধানে এই পুরো…
Read More
২৬টি অভিযোগ, ৩৬ গ্রেফতার—কড়া নজরদারিতে জলপাইগুড়ি পুলিশ

২৬টি অভিযোগ, ৩৬ গ্রেফতার—কড়া নজরদারিতে জলপাইগুড়ি পুলিশ

ভোট পরবর্তীকালে জেলার‌ শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে এদিন জেলাশাসকের‌ দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন‌ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।‌ উপস্থিত ছিলেন সিআরপিএফ‌ কমান্ডার।‌ জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ ঘোষ, জেলা পুলিশ সুপার অমরনাথ কে ছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক সন্তোষ কুমার।‌ যৌথ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ভোট পরবর্তীকালে জেলার বিভিন্ন ঘটনা নিয়ে মোট ২৬টি অভিযোগ দায়ের করা হয়েছে।‌ এখন‌ পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পলাতক‌ তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসকে‌ খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।‌ ভোট গণনার পর গত দুই দিনে দুটো বড়…
Read More
শহর ও গ্রামে ঝড়-বৃষ্টির দাপট, তাপমাত্রা কমল উত্তরবঙ্গে

শহর ও গ্রামে ঝড়-বৃষ্টির দাপট, তাপমাত্রা কমল উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ সাতসকালে হঠাৎই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা, ঠিক সেই সময় আকাশ কালো ঘন মেঘে ঢেকে যায় এবং গোটা এলাকায় কার্যত অন্ধকার নেমে আসে। এর কিছু পরেই জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। বিপর্যস্ত জনজীবন সকালবেলা আচমকা অন্ধকার নেমে আসায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলিকে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা যায়। প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হওয়া এই বৃষ্টি একদিকে যেমন গত কয়েকদিনের হাঁসফাঁস করা গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনই অন্যদিকে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়াদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। জেলাজুড়ে বৃষ্টির…
Read More