২৬টি অভিযোগ, ৩৬ গ্রেফতার—কড়া নজরদারিতে জলপাইগুড়ি পুলিশ

ভোট পরবর্তীকালে জেলার‌ শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে এদিন জেলাশাসকের‌ দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন‌ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।‌ উপস্থিত ছিলেন সিআরপিএফ‌ কমান্ডার।‌ জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ ঘোষ, জেলা পুলিশ সুপার অমরনাথ কে ছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক সন্তোষ কুমার।‌ যৌথ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ভোট পরবর্তীকালে জেলার বিভিন্ন ঘটনা নিয়ে মোট ২৬টি অভিযোগ দায়ের করা হয়েছে।‌ এখন‌ পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পলাতক‌ তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসকে‌ খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।‌ ভোট গণনার পর গত দুই দিনে দুটো বড় ঘটনা জেলায় ঘটেছে ছোটখাটো ঘটনা মিলে ২৬ টি অভিযোগ জমা পড়েছে। এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় বিভিন্ন জায়গায় মোতায়ন।

ভোট পরবর্তী পর্যায়ে  আইনশৃঙ্খলা মেনে চলা এবং শান্তি বজায় রাখার বার্তা জেলার প্রত্যেকটি মানুষ এবং তার সাথে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন কর্মীদের উদ্দেশ্যে বার্তা। কোন অপ্রীতিকর ঘটনা বা আইন-কানুন বিরোধী কর্মকাণ্ডে যেন আপনারা যুক্ত না হন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ সুপার যৌথভাবে সাংবাদিক সম্মেলনে।