দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগামছাড়া হলেও। এখনো দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে পরিবর্তন আনেনি কেন্দ্রীয় সরকার।
তবে মে মাসে প্রথম দিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও এখনো সেই ভাবে পেট্রোল বার ডিজেলের দাম নিয়ে কোন পরিবর্তনের কথা বলা হয়নি। শুধু তাই নয় একই সঙ্গে স্বস্তি পেয়েছে বিমান পরিবহন শিল্প। তাছাড়াও দেশীয় বিমান সংস্থার জন্য ATF দামে আপাতত পরিবর্তন রাখা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ কিছুটা হলেও সত্যি পেয়েছে। তবে বড় চাপের মুখে পড়েছে দেশে তেল বিপণন সংস্থা গুলি। কারণ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১২০ ডলারের বেশি হওয়ায় বিপুল লোকসানের মুখে পড়েছে এই সংস্থা গুলো। সূত্রের খবর, বর্তমানে প্রায় ১৬ হাজার কোটি টাকার ক্ষতি বহন করতে হচ্ছে OMC-গুলিকে।
