চালু হলো বেশ কিছু নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার পূর্ব রেল যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। যেখানে ০৪০৬১ ভাগলপুর – দিল্লি স্পেশাল, ০৬৫৬৬ মালদা টাউন – স্যার এম. বিশ্বেশ্বরায় টার্মিনাল স্পেশাল এবং ০১৭০২ হাওড়া – জবলপুর স্পেশাল বিভিন্ন এসি ক্লাস অফার করছে।

অপরদিকে, ০৯২০৬ আসানসোল – পোরবন্দর স্পেশাল এবং ০৯১৭৬ দুর্গাপুর – উধনা স্পেশালে স্লিপার এবং সেকেন্ড সিটিংয়ের সুবিধা রয়েছে। যারা ২৩ এপ্রিল সপ্তাহের মাঝামাঝি সময়ে ভ্রমণ করছেন, তাদের জন্য ০৫৭৫৩ মালদা টাউন – নিউ জলপাইগুড়ি স্পেশাল এবং ০৯৬২৪ আসানসোল – উদয়পুর সিটি স্পেশাল উপলব্ধ রয়েছে। এছাড়া ০৭৫৮১ মধুপুর – চোপন স্পেশাল এবং ০৯৪৮২ হাওড়া – বটবা স্পেশাল ট্রেন রয়েছে। যা বিভিন্ন ডিভিশনের যাত্রীদের ভ্রমণের জন্য প্রচুর বিকল্প নিশ্চিত করছে। যাত্রীরা ০২০২৩ হাওড়া – পাটনা স্পেশাল, ০৯৪৩৬ আসানসোল – সবরমতী স্পেশাল এবং ০৯৬০৬ কলকাতা – মাদার স্পেশালে আসন বুক করতে পারেন। গোরক্ষপুর বা ছাপড়ার দিকে যাত্রীদের জন্য কলকাতা থেকে ০৫০৩১ এবং ০৫১৫৫ নম্বর ট্রেনগুলি ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি পাচ্ছেন।