কাঁথির শান্তিকুঞ্জ বাড়ি থেকে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কলকাতার রাজ্য পার্টি অফিসের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার প্রসঙ্গে তিনি মুখ খুলতে চাননি। রাজ্য পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করবেন বলেই জানিয়েছেন।
বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের প্রণাম জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে, শান্তিকুঞ্জ এলাকায় রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
