স্কুলের মিড-ডে মিল নিয়ে চলছে সংশয়

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে ব্যবস্থা রয়েছে মিড ডে মিলের। কিন্তু পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার মতো অর্থ নেই। এদিকে কেন্দ্রের তরফে বরাদ্দ দাবি করতে গেলে আগে খরচের হিসাব দাখিল করতে হবে।

কিন্তু কেন্দ্রের পোর্টাল খারাপ থাকায় সেকাজ বন্ধ রয়েছে। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, যে পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে মিড ডে মিলের খরচের হিসাব দাখিল করতে হয় সেই পোর্টাল কাজ করছে না। অনেক বার জানিয়েও কোনও লাভ হয়নি।

তাই পুরনো পদ্ধতিতেই বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এতে অনেক সময় লেগে যাচ্ছে। যেমনটা জানা গিয়েছে, প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যেই জমা খরচের হিসেব দেওয়া যায়। কিন্তু নতুন অর্থবর্ষের প্রথম মাসে সম্পূর্ণ হিসেব দিতে হয়। সূত্রের খবর, ২০২৩ সালে কেন্দ্র যে অর্থ বরাদ্দ করেছিল তা দিয়ে ২০২৬ এর মার্চ পর্যন্ত মিড ডে মিল চালানো হয়েছে। এই সম্পূর্ণ খরচের হিসাব অর্থাৎ ইউসি দাখিল করতে হয়। এই সম্পূর্ণ হিসেব না দেওয়া পর্যন্ত পরবর্তী বরাদ্দ পাওয়া যাবে না।