আইআরসিটিসি-এর সঙ্গে ক্লিয়ারট্রিপের অংশীদারিত্বে ট্রেন বুকিং পরিষেবা শুরু

ভারতের অন্যতম অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম এবং ফ্লিপকার্টের অন্তর্ভুক্ত সংস্থা ক্লিয়ারট্রিপ আজ ভারতীয় রেলের অফিশিয়াল টিকেটিং সংস্থা আইআরসিটিসি-র সঙ্গে যৌথভাবে ট্রেন টিকিট বুকিং পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে। আইআরসিটিসি-র শক্তিশালী পরিকাঠামোকে কাজে লাগিয়ে এই নতুন সংযোজন গ্রাহকদের একটি নির্ভরযোগ্য এবং সহজ অভিজ্ঞতা দেবে। এখন থেকে ক্লিয়ারট্রিপ অ্যাপের মাধ্যমেই যাত্রীরা খুব সহজে ট্রেনের খোঁজ করা এবং টিকিট বুকিং ও ম্যানেজ করতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা ভারতের যেকোনও রুটের ট্রেনের টিকিট সাধারণ বা তৎকাল কোটায় বুক করতে পারবেন। এছাড়া রিয়েল-টাইম সিট অ্যাভেইলিবিলিটি, ভাড়ার বিবরণ, পিএনআর স্টেটাস দেখা এবং পছন্দের বার্থ বেছে নেওয়ার মতো প্রয়োজনীয় সুবিধাও এখানে পাওয়া যাবে।

মঞ্জরি সিংঘল, ক্লিয়ারট্রিপের চিফ গ্রোথ অ্যান্ড বিজনেস অফিসার, বলেন, “ভারতে যাতায়াতের ক্ষেত্রে ট্রেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হলো একটি সমন্বিত ট্রাভেল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে এই অংশীদারিত্ব আমাদের এক ধাপ এগিয়ে দিল।”

গৌরব পাটোয়ারী ক্লিয়ারট্রিপের চিফ বিজনেস অফিসার। তাঁর বক্তব্য, “প্রতি বছর প্রায় ৮০ কোটি যাত্রী সংরক্ষিত কোটায় ট্রেনে ভ্রমণ করেন। আমাদের লক্ষ্য কেবল সংখ্যা বাড়ানো নয়, বরং গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা দেওয়া।“