Blog

ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু, চক্রবেড়িয়ায় উ*ত্তেজনা চ*রমে

ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু, চক্রবেড়িয়ায় উ*ত্তেজনা চ*রমে

ভোটের দিন ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে, যখন মুখোমুখি হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। চক্রবেড়িয়া বুথ এলাকায় তাঁদের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণত ভোটের দিনে সকাল থেকে খুব একটা বাইরে দেখা যায় না তৃণমূল নেত্রীকে। তবে এদিন সকাল থেকেই একের পর এক বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেতলা ও চক্রবেড়িয়া বুথে পৌঁছান ও অভিযোগ পান যে তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সেই খবর পেয়ে চক্রবেড়িয়ায় কিছুক্ষণ অবস্থানও করেন তিনি। অন্যদিকে, সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরের চক্রবেড়িয়ায় পৌঁছান শুভেন্দু অধিকারী। সেই সময়ই কার্যত মুখোমুখি হয়ে পড়েন দুই নেতা। তাঁদের একসঙ্গে দেখতে…
Read More
প্রেমের জেরে খু*ন দম্পতি!

প্রেমের জেরে খু*ন দম্পতি!

ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল কোচবিহারের মাথাভাঙ্গা। শোবার ঘর থেকে এক দম্পতির রক্তাক্ত, গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬২) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি (৫৫)। ভোর রাতে তাঁদের শোবার ঘর থেকেই রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙা থানার পুলিশ। পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পরিবারের এক নাতির প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। অভিযোগ, ওই প্রেমের সম্পর্ক ঘিরে স্থানীয় এক তরুণীর পরিবারের পক্ষ থেকে…
Read More
ভবানীপুরে বুথে বুথে ক*ড়া নজর তৃণমূল সুপ্রিমোর

ভবানীপুরে বুথে বুথে ক*ড়া নজর তৃণমূল সুপ্রিমোর

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে সকাল থেকেই সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের দিন সকালে বাড়িতে থাকার প্রচলিত রীতি ভেঙে এদিন ভোর থেকেই একের পর এক বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তিনি। চেতলা থেকে শুরু করে চক্রবেড়িয়া একাধিক এলাকায় গিয়ে বুথের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল নেত্রী। বুথের বাইরে বসে দলের কর্মীদের সঙ্গে কথা বলে সরাসরি ভোটের অগ্রগতির খোঁজ নেন তিনি। এই পরিদর্শনের মাঝেই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাইরে থেকে আনা পর্যবেক্ষকরা তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন ও থানায় গিয়ে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করছেন। তিনি…
Read More
পুলিশি অভিযানে উদ্ধার ৩০০ গ্রাম ব্রা*উন সুগার, গ্রেফতার দম্পতি

পুলিশি অভিযানে উদ্ধার ৩০০ গ্রাম ব্রা*উন সুগার, গ্রেফতার দম্পতি

মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালীন কাওয়াখালি বিশ্ববাংলা গেটের সামনে একটি স্কুটি আটক করা হয়।   স্কুটিতে স্বামী-স্ত্রী দু’জন আরোহী ছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় স্কুটির ডিকির ভিতর থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম এমডি জাহাঙ্গির ও সাবো বেগম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বিহারের কিশানগঞ্জ থেকে এই মাদক শিলিগুড়িতে এনে বিক্রির উদ্দেশ্যে এসেছিল। এছাড়াও…
Read More
ভোট পরবর্তী হিং*সা রুখতে তৎপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ভোট পরবর্তী হিং*সা রুখতে তৎপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ভোট পরবর্তী হিংসা প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে তৎপর হল জেলা প্রশাসন। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুট মার্চ করল কোচবিহার জেলা পুলিশ। মঙ্গলবার দিনহাটার পেটলা ও মাতাল হাট এলাকায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী সময়ে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। রুট মার্চ শেষে পুলিশ সুপার জানান, “ভোট পরবর্তী হিংসা…
Read More
৩০০ টাকার বিনিময়ে গোরু পা*চার! আটক ১

৩০০ টাকার বিনিময়ে গোরু পা*চার! আটক ১

গোরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। একটিয়াসাল বাজারের ঘটনা পুরোপুরি শান্ত হওয়ার আগেই এবার জলপাইমোড় এলাকায় গোরু পাচারের সন্দেহে এক ব্যক্তিকে আটক করল স্থানীয়রা।   জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে গোরু পরিবহনের কাগজপত্র দেখতে চাওয়া হলে তা নিয়ে সন্দেহ দানা বাঁধে। এরপরই স্থানীয়রা দ্রুত প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র পরীক্ষা করে। প্রাথমিক তদন্তে অনিয়মের আশঙ্কায় চারটি গোরু জব্দ করা হয় ও ওই ব্যক্তিকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।   স্থানীয় সূত্রে অভিযোগ, প্রতি মঙ্গলবার মাটিগাড়া থেকে ফুলবাড়ি পর্যন্ত নিয়মিত এই ধরনের গোরু পাচারের ঘটনা ঘটে। আটক ব্যক্তি…
Read More
ভুঁড়ি হতে পারে লিভারের শত্রু!

ভুঁড়ি হতে পারে লিভারের শত্রু!

নাদুসনুদুস ভুঁড়ি মানেই সুখী পুরুষের লক্ষণ। বাঙালি পরিবারে এই কথা বেশ প্রচলিত। তবে চিকিৎসকদের মতে, এই ভুঁড়িতেই লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেদ জমা স্বাভাবিক ব্যাপার। কখনও তা নরম আবার কখনও শক্তপোক্ত। পেটের মেদ, বিশেষত শক্তপোক্ত ভুঁড়ি ভিসেরাল ফ্যাটের ইঙ্গিত হতে পারে।বিশেষজ্ঞদের মতে, এই ভিসেরাল ফ্যাট লিভার, পাকস্থলী, অন্ত্র এবং অগ্ন্যাশয়ের চারপাশে জমে। এর ফলে শরীরে প্রদাহজনিত রাসায়নিক নির্গত হয়, যা রক্তের সঙ্গে মিশে ধীরে ধীরে লিভারের ক্ষতি করে।চিকিৎসকদের মতে, কিছু দৈনন্দিন অভ্যাস এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয় :১) অনিয়মিত মদ্যপানঅনেকেই মনে করেন সপ্তাহান্তে সীমিত মদ্যপান ক্ষতিকর নয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত বা সপ্তাহে দু’দিন…
Read More
শূন্য সহনশীলতা: SCO সম্মেলনে সন্ত্রাসবাদের প্রশ্নে ‘দ্বিমুখী নীতি’ প্রত্যাখ্যান করলেন রাজনাথ সিং

শূন্য সহনশীলতা: SCO সম্মেলনে সন্ত্রাসবাদের প্রশ্নে ‘দ্বিমুখী নীতি’ প্রত্যাখ্যান করলেন রাজনাথ সিং

২০২৬ সালের ২৮ এপ্রিল কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উগ্রবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক জোট গড়ে তোলার লক্ষ্যে এক জোরালো আহ্বান জানিয়েছেন। সিং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে "দ্বিমুখী আচরণের কোনো স্থান নেই"; তিনি জোর দিয়ে বলেন যে, এই অভিশাপের কোনো জাতীয়তা বা ধর্ম নেই। তাঁর এই মন্তব্যের ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ছিল; তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা রাজনৈতিক ছাড় দেওয়ার মানসিকতা পরিহার করে এবং যেসব গোষ্ঠী বা ব্যক্তি সন্ত্রাসী দলগুলোকে নিরাপদ আশ্রয়, আর্থিক সহায়তা কিংবা মতাদর্শগত মদদ জোগায়, তাদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক…
Read More
খড়্গপুর আইআইটিতে আবারও ছাত্রমৃত্যু, ১০ দিনের ব্যবধানে দ্বিতীয় ঘটনা

খড়্গপুর আইআইটিতে আবারও ছাত্রমৃত্যু, ১০ দিনের ব্যবধানে দ্বিতীয় ঘটনা

খড়্গপুর আইআইটি চত্বরে আবারও শোকের ছায়া। গত ১০ দিনের ব্যবধানে ফের এক ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আইআইটি ক্যাম্পাসে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ‘মদনমোহন মালব্য হল’ থেকে ২২ বছর বয়সী এক এমটেক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম সোহম হালদার। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ওই ছাত্রের হলের ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পাওয়ায় নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে ঘরের ভেতরে সোহমের ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। পুলিশ দেহটি উদ্ধার করে দ্রুত বিসি রায়…
Read More
নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা

নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা

রাত পোহালে নির্বাচন। বারাকপুর প্রশাসনিক ভবনে চলছে তার চরম প্রস্তুতি। ভোট কর্মীরা যারা ভোট করাবেন তারা নিজ নিজ ইভিএম ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরঞ্জাম বুঝে নিচ্ছেন। গত বছর এভাবে তাদের ইভিএম মেশিন নিতে ঝামেলা সম্মুখীন হতে হয়েছিল তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এবার ভোট কর্মীরা মনের সাহস পেয়েছেন কারণ নির্বাচন কমিশনার যে ধরনের ব্যবস্থা করেছেন তারা অনেকটাই নিরাপত্তা বোধ করছেন।
Read More