Blog

শূন্য সহনশীলতা: SCO সম্মেলনে সন্ত্রাসবাদের প্রশ্নে ‘দ্বিমুখী নীতি’ প্রত্যাখ্যান করলেন রাজনাথ সিং

শূন্য সহনশীলতা: SCO সম্মেলনে সন্ত্রাসবাদের প্রশ্নে ‘দ্বিমুখী নীতি’ প্রত্যাখ্যান করলেন রাজনাথ সিং

২০২৬ সালের ২৮ এপ্রিল কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উগ্রবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ বৈশ্বিক জোট গড়ে তোলার লক্ষ্যে এক জোরালো আহ্বান জানিয়েছেন। সিং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে "দ্বিমুখী আচরণের কোনো স্থান নেই"; তিনি জোর দিয়ে বলেন যে, এই অভিশাপের কোনো জাতীয়তা বা ধর্ম নেই। তাঁর এই মন্তব্যের ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ছিল; তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা রাজনৈতিক ছাড় দেওয়ার মানসিকতা পরিহার করে এবং যেসব গোষ্ঠী বা ব্যক্তি সন্ত্রাসী দলগুলোকে নিরাপদ আশ্রয়, আর্থিক সহায়তা কিংবা মতাদর্শগত মদদ জোগায়, তাদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক…
Read More
খড়্গপুর আইআইটিতে আবারও ছাত্রমৃত্যু, ১০ দিনের ব্যবধানে দ্বিতীয় ঘটনা

খড়্গপুর আইআইটিতে আবারও ছাত্রমৃত্যু, ১০ দিনের ব্যবধানে দ্বিতীয় ঘটনা

খড়্গপুর আইআইটি চত্বরে আবারও শোকের ছায়া। গত ১০ দিনের ব্যবধানে ফের এক ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আইআইটি ক্যাম্পাসে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ‘মদনমোহন মালব্য হল’ থেকে ২২ বছর বয়সী এক এমটেক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম সোহম হালদার। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ওই ছাত্রের হলের ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পাওয়ায় নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে ঘরের ভেতরে সোহমের ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। পুলিশ দেহটি উদ্ধার করে দ্রুত বিসি রায়…
Read More
নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা

নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা

রাত পোহালে নির্বাচন। বারাকপুর প্রশাসনিক ভবনে চলছে তার চরম প্রস্তুতি। ভোট কর্মীরা যারা ভোট করাবেন তারা নিজ নিজ ইভিএম ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরঞ্জাম বুঝে নিচ্ছেন। গত বছর এভাবে তাদের ইভিএম মেশিন নিতে ঝামেলা সম্মুখীন হতে হয়েছিল তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এবার ভোট কর্মীরা মনের সাহস পেয়েছেন কারণ নির্বাচন কমিশনার যে ধরনের ব্যবস্থা করেছেন তারা অনেকটাই নিরাপত্তা বোধ করছেন।
Read More
দুর্গাপুরে বাসের অভাবে ভোটকর্মীদের ভোগান্তি, সিটি সেন্টারে বিক্ষোভ

দুর্গাপুরে বাসের অভাবে ভোটকর্মীদের ভোগান্তি, সিটি সেন্টারে বিক্ষোভ

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে তাঁদের মধ্যে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীদের একাংশ। তাঁরা সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটকর্মীদের অভিযোগ, হাজার হাজার কর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা উচিত ছিল। সেই ঘাটতির জেরেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে…
Read More
২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহায়তায় ‘এক প্রজন্মের মধ্যে একবারের মতো’ চুক্তি সম্পন্ন করল ভারত ও নিউজিল্যান্ড

২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সহায়তায় ‘এক প্রজন্মের মধ্যে একবারের মতো’ চুক্তি সম্পন্ন করল ভারত ও নিউজিল্যান্ড

ভারতের অর্থনৈতিক কূটনীতির ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্তে, নতুন দিল্লি এবং ওয়েলিংটন সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে একটি "এক প্রজন্মের মধ্যে একবার ঘটা" মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেছে। ভারত মণ্ডপমে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং তাঁর নিউজিল্যান্ডের সমকক্ষ টড ম্যাকক্লে-এর উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তিটি ভারতের ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ে সম্পাদিত চুক্তি হিসেবে চিহ্নিত হলো; এর আলোচনা পুনরায় শুরু হওয়া থেকে শুরু করে স্বাক্ষর পর্যন্ত সময় লেগেছে মাত্র নয় মাস। এই চুক্তির ফলে ভারত তার রপ্তানি পণ্যের তালিকায় থাকা ৮,২৮৪টি পণ্যের—যার মধ্যে বস্ত্র, চামড়া এবং প্রকৌশল সামগ্রী অন্তর্ভুক্ত—সবকটির ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে ১০০% শুল্কমুক্ত প্রবেশাধিকার লাভ করবে। অন্যদিকে, নতুন দিল্লি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয়…
Read More
চালু হলো নতুন ট্রেন

চালু হলো নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার মালদাবাসীদের জন্য রয়েছে সুখবর। যাত্রীদের যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে, মালদহ বিহার রুটে শুরু হল স্পেশাল মেমু ট্রেন। এই ট্রেন চালু হবার ফলে মালদহ ও বিহারগামী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি এই ট্রেনটি দক্ষিণবঙ্গের হয়ে ঝাড়খন্ড ও বিহারকে আরও সহজে সংযুক্ত করছে। যার ফলে যাত্রীরা এবার সহজেই যাতায়াত করতে পারবেন। এবার দেখে নিন এই ট্রেনের সময়সূচী। চলাচল করবে ০৩২০৩ ও ০৩২০৪ নম্বর কিউল-মালদহ টাউন-কিউল স্পেশাল মেমু ট্রেন। পাশাপাশি এই পরিষেবা চলবে ১৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। মোট ১৮টি ট্রিপে…
Read More
নির্বাচন পূর্বে নতুন কর্মসূচি

নির্বাচন পূর্বে নতুন কর্মসূচি

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে নতুনত্ব আনতে আবারও নতুন পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। প্রচারে নতুনত্ব আনা তৃণমূল কংগ্রেসের পুরনো অভ্যাস। এবার সেই ধারাতেই নতুন সংযোজন ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। রাজ্যের মোট ২৯১টি বিধানসভা কেন্দ্রে এই স্তম্ভ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি স্তম্ভে ওই এলাকার জন্য ১০টি করে নির্দিষ্ট প্রতিশ্রুতি লেখা থাকবে। যেমন- রাস্তা, সেতু, পানীয় জল বা এলাকার জরুরি সমস্যা যেগুলো মানুষ প্রতিদিনের জীবনে অনুভব করেন, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক কারণও রয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More
দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় শক্তি প্রদর্শন: সুকান্ত সেতু থেকে ভবানীপুর পর্যন্ত মমতার রোড শো

দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় শক্তি প্রদর্শন: সুকান্ত সেতু থেকে ভবানীপুর পর্যন্ত মমতার রোড শো

আগামী বুধবার বঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সোমবার বিকেল ৫টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচারপর্ব। তার আগেই শেষবেলার প্রচারে কলকাতার রাজপথে নেমে এক ঐতিহাসিক শক্তি প্রদর্শন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হওয়া তাঁর এই মহামিছিল কার্যত ‘জনসুনামি’তে পরিণত হয়। হাজার হাজার কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। তৃণমূলনেত্রীর এই বিশাল মিছিল যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হয়ে ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট এবং বালিগঞ্জ ফাঁড়ি হয়ে তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় তিনি ছুঁয়ে গেলেন পাঁচটি বিধানসভা কেন্দ্র— যাদবপুর, টলিগঞ্জ, রাসবিহারী, বালিগঞ্জ এবং ভবানীপুর। মিছিলে মমতা…
Read More
৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! পরিবহণ না পেয়ে কোচবিহারে জেলা শাসকের দপ্তরে বি*ক্ষোভ ভোটকর্মীদের

৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! পরিবহণ না পেয়ে কোচবিহারে জেলা শাসকের দপ্তরে বি*ক্ষোভ ভোটকর্মীদের

হঠাৎ নোটিশে ৭০০ কিলোমিটার দূরে ভোটের ডিউটিতে যাওয়ার নির্দেশ, অথচ নেই কোনও যাতায়াতের সুব্যবস্থা - এই অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের দপ্তরের দ্বারস্থ হলেন একাধিক ভোটকর্মী। অভিযোগ, গতকাল রাতে ও এদিন সকালে নির্বাচন কমিশনের তরফে ভোটকর্মীদের কাছে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে জানানো হয়, দ্বিতীয় দফার নির্বাচনের ডিউটিতে তাদের আগামীকাল সকাল ৭টার মধ্যে প্রায় ৭০০ কিলোমিটার দূরের কর্মস্থলে পৌঁছাতে হবে। ভোটকর্মীদের দাবি, এত কম সময়ে এত দূরের যাত্রার জন্য কোনও পরিবহণের ব্যবস্থা করা হয়নি। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। এক ভোটকর্মীর কথায়, সদ্য প্রথম দফার ভোটের ডিউটি করে ফিরেছি। তার মধ্যেই আবার নতুন করে নোটিশ দিয়ে এত দূরে পাঠানো হচ্ছে।…
Read More
ভোট প্রচারের শেষ দিনে হাবড়ায় বোমা উদ্ধার, এলাকাজুড়ে উত্তেজনা

ভোট প্রচারের শেষ দিনে হাবড়ায় বোমা উদ্ধার, এলাকাজুড়ে উত্তেজনা

প্রচারের শেষ দিনে সাতসকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে উদ্ধার আটটি তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কটকে। জনবহুল এলাকায় বোমা উদ্ধার ঘীরে চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ শান্ত হাবড়াকে অশান্ত করবার জন্য বিজেপি বোমা রেখে এই ধরনের আতংঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল বোমা রেখে ভোটারদের বাড়ি থেকে যাতে না বের হয়ে ভোটকেন্দ্র যেতে পারে তার জন্য এই আতঙ্ক ছড়াচ্ছে।
Read More