Blog

৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! পরিবহণ না পেয়ে কোচবিহারে জেলা শাসকের দপ্তরে বি*ক্ষোভ ভোটকর্মীদের

৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! পরিবহণ না পেয়ে কোচবিহারে জেলা শাসকের দপ্তরে বি*ক্ষোভ ভোটকর্মীদের

হঠাৎ নোটিশে ৭০০ কিলোমিটার দূরে ভোটের ডিউটিতে যাওয়ার নির্দেশ, অথচ নেই কোনও যাতায়াতের সুব্যবস্থা - এই অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের দপ্তরের দ্বারস্থ হলেন একাধিক ভোটকর্মী। অভিযোগ, গতকাল রাতে ও এদিন সকালে নির্বাচন কমিশনের তরফে ভোটকর্মীদের কাছে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে জানানো হয়, দ্বিতীয় দফার নির্বাচনের ডিউটিতে তাদের আগামীকাল সকাল ৭টার মধ্যে প্রায় ৭০০ কিলোমিটার দূরের কর্মস্থলে পৌঁছাতে হবে। ভোটকর্মীদের দাবি, এত কম সময়ে এত দূরের যাত্রার জন্য কোনও পরিবহণের ব্যবস্থা করা হয়নি। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। এক ভোটকর্মীর কথায়, সদ্য প্রথম দফার ভোটের ডিউটি করে ফিরেছি। তার মধ্যেই আবার নতুন করে নোটিশ দিয়ে এত দূরে পাঠানো হচ্ছে।…
Read More
ভোট প্রচারের শেষ দিনে হাবড়ায় বোমা উদ্ধার, এলাকাজুড়ে উত্তেজনা

ভোট প্রচারের শেষ দিনে হাবড়ায় বোমা উদ্ধার, এলাকাজুড়ে উত্তেজনা

প্রচারের শেষ দিনে সাতসকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে উদ্ধার আটটি তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কটকে। জনবহুল এলাকায় বোমা উদ্ধার ঘীরে চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ শান্ত হাবড়াকে অশান্ত করবার জন্য বিজেপি বোমা রেখে এই ধরনের আতংঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল বোমা রেখে ভোটারদের বাড়ি থেকে যাতে না বের হয়ে ভোটকেন্দ্র যেতে পারে তার জন্য এই আতঙ্ক ছড়াচ্ছে।
Read More
নির্বাচনকালীন নিষেধাজ্ঞা ভেঙে লক্ষাধিক টাকার মদ মজুত, গ্রেফতার যুবক

নির্বাচনকালীন নিষেধাজ্ঞা ভেঙে লক্ষাধিক টাকার মদ মজুত, গ্রেফতার যুবক

লক্ষাধিক টাকার মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ। ধৃতের নাম আয়ুষ কাহার। নির্বাচন কমিশনের তরফে আজ থেকে ২৯ তারিখ পর্যন্ত  সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়েও আয়ুষ ওই বিপুল পরিমাণ মদ কিনে কালোবাজারির জন্য মজুত করেছিল বলে মনে করেছে পুলিশ। এদিন রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ ধরম নগরে আয়ুষের বাড়িতে অভিযান চালায়। এরপর সেখানে অভিযান চালাতেই প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়। ঘটনায় আয়ুষকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
চড়ক পুজোর শোভাযাত্রায় জনসমাগমে ব্যস্ত লোলাবাগ!

চড়ক পুজোর শোভাযাত্রায় জনসমাগমে ব্যস্ত লোলাবাগ!

চড়ক পুজোকে কেন্দ্র করে পুরাতন মালদার লোলাবাগ শ্মশান এলাকায় ব্যাপক জনসমাগমের ফলে ব্যস্ত হয়ে ওঠে গোটা এলাকা। সোমবার ভোর থেকেই হাজরা নাচের শোভাযাত্রাকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়, যার প্রভাব পড়ে স্থানীয় যান চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে। পুরাতন মালদা পৌরসভার নবাবগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক রাস্তার দু’ধারে ভিড় করেন। ফলে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিরাপত্তা বজায় রাখা ও ভিড় নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। যদিও সামগ্রিকভাবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে…
Read More
ব্রিটানিয়া নিয়ে এলো নতুন 5050 লেয়ার্ড স্যান্ডউইচ

ব্রিটানিয়া নিয়ে এলো নতুন 5050 লেয়ার্ড স্যান্ডউইচ

ব্রিটানিয়া, ‘ব্রিটানিয়া 5050 চিজ ডিপড’ এবং ‘ক্যারামেল ডিপড ক্রাঞ্চি লেয়ারড স্যান্ডউইচ’ নামে এক নতুন পণ্য সিরিজ চালু করছে, যা ব্র্যান্ডটির ‘দ্বৈততার মূল ধারণাকে নতুনভাবে উপস্থাপন করে।  ‘চিজ অ্যান্ড ক্যারামেল ডিপ ক্রাঞ্চি লেয়ার্ড স্যান্ডউইচ’ হলো ব্র্যান্ডটির ‘দ্বৈততা’ নামক সিগনেচার ধারণার একটি নতুন রূপ। বেক করা খামিরের 22টি স্তর একটি দৃঢ় ‘মচমচে’ টেক্সচার তৈরি করে, অন্যদিকে চিজ ও ক্যারামেলের ফিলিং মুখে দিলেই গলে যাওয়ার মতো এক অনুভূতি দেয়।  এই নতুন পণ্যটির উন্মোচন 5050 ব্র্যান্ডের দীর্ঘদিনের প্রচেষ্টারই একটি ধারাবাহিকতা, যা তার অনন্য "দ্বৈত" পরিচয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার পাশাপাশি ভোক্তাদের পরিবর্তনশীল পছন্দ মেটাতে ক্রমাগত বিকশিত হচ্ছে। ব্র্যান্ডটি ফ্লেভারের উদ্ভাবন থেকে শুরু করে পণ্যের ধরনের…
Read More
ভারতের নির্বাচনী ব্যবস্থায় মুগ্ধ বিদেশি পর্যবেক্ষকরা

ভারতের নির্বাচনী ব্যবস্থায় মুগ্ধ বিদেশি পর্যবেক্ষকরা

ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কর্মসূচি’ (IEVP) ২০২৬-এ অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভারতের ভোট ব্যবস্থাকে ‘গণতন্ত্রের প্রকৃত উৎসব’ বলে অভিহিত করেছেন। প্রথম দফার নির্বাচনের সময় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সফরে এসে ১৬টি দেশের ৩২ জন আন্তর্জাতিক প্রতিনিধি ভোটগ্রহণ প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তাঁদের মতে, ভারতের নির্বাচন ব্যবস্থার বিশালতা, সুসংগঠিত পরিকল্পনা ও ভোটারদের বিপুল অংশগ্রহণ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিলিগুড়িতে ভোটকেন্দ্র পরিদর্শন করে ফিলিপাইনের প্রতিনিধি মেলিসা অ্যান এম. তেলান জানান, ইভিএম ব্যবহারের স্বচ্ছতা ও গোটা প্রক্রিয়ার সুশৃঙ্খলতা তাঁকে অভিভূত করেছে। নেপালের প্রতিনিধি যজ্ঞ…
Read More
তেহরানের আকাশ পুনরায় উন্মুক্ত: কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রেক্ষাপটে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

তেহরানের আকাশ পুনরায় উন্মুক্ত: কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রেক্ষাপটে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে; এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই মাসব্যাপী সংঘাত প্রশমনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হলো। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোর তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে প্রথম বাণিজ্যিক ফ্লাইটগুলো ইস্তাম্বুল, মাস্কাট এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে। এই বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়টি চলতি মাসের শুরুর দিকে ইরানের আকাশপথ আংশিকভাবে খুলে দেওয়ারই ধারাবাহিকতা মাত্র; আর আকাশপথ খোলার বিষয়টি সম্ভব হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতির সুবাদে, যা ২০২৬ সালের ৮ এপ্রিল থেকে সক্রিয় লড়াই-সংঘাতকে সাময়িকভাবে থামিয়ে রেখেছে। সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকলেও, বিমান চলাচল পুনরায় শুরু হওয়াটা স্থিতিশীলতার…
Read More
ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে উৎসর্গ ‘মা সৌন্দর্য চিন্ময়ী মন্দির’

ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে উৎসর্গ ‘মা সৌন্দর্য চিন্ময়ী মন্দির’

বিশ্বজুড়ে চিন্ময় মিশন  ৭৫ বছরের গৌরবময় পথচলা উদ্যাপনের মাঝে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে আগরতলায় উৎসর্গ করতে চলেছে  “মা সৌন্দর্য চিন্ময়ী মন্দির”। সেবা, শিক্ষা এবং সমাজকল্যাণের ভিত্তিতে নির্মিত এই মন্দিরকে একটি সর্বাঙ্গীন আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। আদি শঙ্করাচার্যের সার্বজনীন দর্শন এবং স্বামী চিন্ময়ানন্দের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এই মন্দিরকে কেবল উপাসনার স্থান নয়, বরং আধ্যাত্মিক চিন্তন ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক প্রাণকেন্দ্র হিসেবে কল্পনা করা হয়েছে। পাশাপাশি, “সৌন্দর্যলহরী”-র গভীর জ্ঞানকে সমাজের বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়াও এর অন্যতম প্রধান উদ্দেশ্য। চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষ জুড়ে পালিত “চিন্ময় অমৃত মহোৎসব”-এর এই উৎসর্গ কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে। এই…
Read More
বাড়ির ছাদ থেকে পড়ে মৃ*ত্যু মহিলার

বাড়ির ছাদ থেকে পড়ে মৃ*ত্যু মহিলার

শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা (৫৫)। ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাকালে বাড়িতেই উপস্থিত ছিলেন মৃতার ছেলে, পুত্রবধূ ও একটি শিশু। হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
Read More
মানিকচকে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য

মানিকচকে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শনিবার মথুরাপুর হাটকে ঘিরে ব্যাপক যানজট সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। সিভিক ভোলেন্টিয়ার থাকলেও নিয়ন্ত্রণে ব্যার্থ হয় তারা, খবর পেয়ে মানিকচক থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে একটি বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে বলার পরও বাইক না সরানোর ফলে তাকে এক থাপ্পড় মারে বলেঅভিযোগ। যারফলে বাইক থেকে শিশু সহ পরে যায় বাইক চালক। তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিসের গায়ে হাত দেয় বাইক চালক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। পুলিশ অফিসারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বাইক চালক।বাইক চালককে আটক করতে গেলে জোরপূর্বক সেখান থেকে…
Read More