Blog

বিশেষ সূত্রের ভিত্তিতে অভিযান, অবৈধ মদ চক্রে পুলিশি কড়া পদক্ষেপ

বিশেষ সূত্রের ভিত্তিতে অভিযান, অবৈধ মদ চক্রে পুলিশি কড়া পদক্ষেপ

অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি হবিবপুর থানার আইহো খোশবাসপাড়া এলাকায়। সে হবিবপুরের কাতলাপুকুর হাট সংলগ্ন এম.এল.এ মোড়ে অবৈধভাবে মদ বিক্রি করছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে হবিবপুর থানার পুলিশ শুক্রবার রাতে ওই অভিযান চালায় এবং রবি সাহার হেপাজত থেকে প্রচুর পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।
Read More
খু*নের ঘটনায় ৬ দিন পরও অধরা অভিযুক্ত, টায়ার জ্বালিয়ে বি*ক্ষোভ  গ্রামবাসীদের

খু*নের ঘটনায় ৬ দিন পরও অধরা অভিযুক্ত, টায়ার জ্বালিয়ে বি*ক্ষোভ গ্রামবাসীদের

বাইক রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। শনিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন নিহত রেজাউল হকের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সঙ্গে রেজাউল হকের পরিবারের তীব্র বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রেজাউল হককে উদ্ধার করে ইসলামপুর…
Read More
ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উ*ত্তেজনা, পুলিশ-চালক সং*ঘর্ষ

ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উ*ত্তেজনা, পুলিশ-চালক সং*ঘর্ষ

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। শনিবার মথুরাপুর হাটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশের এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, দীর্ঘক্ষণ বোঝানোর পরও এক বাইকচালক গাড়ি না সরানোয় ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন ওই আধিকারিক। এতে বাইকচালক শিশু সহ রাস্তায় পড়ে যান। ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। বাইকচালক ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইক চালককে আটক করার চেষ্টা…
Read More
ইয়েজদি ও বিএসএ আকর্ষণীয় দুটি নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল লঞ্চ করল

ইয়েজদি ও বিএসএ আকর্ষণীয় দুটি নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল লঞ্চ করল

ক্লাসিক লেজেন্ডস তাদের দুই আইকনিক ব্র্যান্ড ইয়েজদি এবং বিএসএ-কে সঙ্গে নিয়ে ভারতের বাজারে দুটি নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল লঞ্চ করেছে। শহরের রাস্তা, হাইওয়ে এবং অফ-রোড—সব জায়গাতেই সমান পারদর্শী ইয়েজদি স্ক্র্যাম্বলার ৩৫০ এবং বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০। তরুণ প্রজন্মের রাইডারদের কথা মাথায় রেখে তৈরি ইয়েজদি স্ক্র্যাম্বলার ৩৫০ বাইকটি নিয়ে আসা হয়েছে। এটি ভারতের সবচেয়ে হালকা ৩৫০ সিসি স্ক্র্যাম্বলার। এতে রয়েছে লিকুইড-কুলড 'কাতার' ইঞ্জিন, যা দ্রুত গতি এবং দুর্দান্ত টর্ক প্রদান করে। এর ইন্ট্রোডাক্টরি এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,৯৯,৯৫০ টাকা থেকে। বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০ হলো ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি। ঐতিহ্যবাহী এই বাইকটিতে রয়েছে ভারতের একমাত্র ৬৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি গোল্ড স্টার কাতালিনা ও ফায়ারবার্ডের…
Read More
এই অক্ষয় তৃতীয়ায় ইনস্টামার্টের গোল্ড অর্ডারের ৪৯ গুণ বৃদ্ধি

এই অক্ষয় তৃতীয়ায় ইনস্টামার্টের গোল্ড অর্ডারের ৪৯ গুণ বৃদ্ধি

রুপোর গয়না থেকে সোনার কয়েন, এই অক্ষয় তৃতীয়ায় ভারতবাসী কেনাকাটার জন্য ‘কুইক কমার্স’ অ্যাপের ওপর ব্যাপক ভরসা রেখেছে। গত ১৯ এপ্রিল ইন্সটামার্টের সামগ্রিক চাহিদা ৪৫ গুণ বৃদ্ধি পায়। এর মধ্যে সোনার চাহিদা বেড়েছে ৪৯ গুণ এবং রুপোর চাহিদা বেড়েছে ২৪ গুণ। প্ল্যাটফর্মে ১ গ্রাম, ২ গ্রাম এবং ০.৫ গ্রামের সোনার কয়েন সবথেকে বেশি বিক্রি হয়েছে, যা প্রমাণ করে যে অক্ষয় তৃতীয়া এখন সাধারণ মানুষের সাধ্যের মধ্যেও চলে এসেছে। রুপোর ক্ষেত্রে মানুষ একবারে বেশি পরিমাণ কেনার দিকেই ঝুঁকেছে। বেঙ্গালুরুর এক গ্রাহক একবারে ১.৬৪ লক্ষ টাকার রুপোর বার অর্ডার করেছেন। উপহার দেওয়া বা বিনিয়োগের জন্য ১০ গ্রাম, ৫ গ্রাম এবং ২০ গ্রামের…
Read More
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বিপ্লব দাশগুপ্ত

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বিপ্লব দাশগুপ্ত

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। প্রস্টেটের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় কিছুটা বিভ্রাটও হয়েছিল। দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। এদিন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গেলেন। দীর্ঘদিন ধরে নানা অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও ধারাবাহিক ও চলচ্চিত্রেও তাঁর নজরকাড়া অভিনয় দর্শকদের মন জয় করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।
Read More
পশ্চিমবঙ্গ থেকে জাতীয় মঞ্চ: মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২৬ হওয়ার পথে রেশমি দেওকোটার যাত্রা

পশ্চিমবঙ্গ থেকে জাতীয় মঞ্চ: মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২৬ হওয়ার পথে রেশমি দেওকোটার যাত্রা

দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২৬’-এর জাতীয় মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করছেন রেশমি দেওকোটা। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিযোগীদের মাঝে তিনি বহন করছেন আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য এবং অদম্য নারীশক্তির পরিচয়।রেশমির সাফল্যের যাত্রাটা শুরু হয়েছিল মাত্র ১৫ বছর বয়সে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ধৈর্য, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল মডেল, উদ্যোক্তা এবং ‘বিউটি কোচ’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা আজ নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের আত্মবিশ্বাসের সাথে স্বপ্ন পূরণের অনুপ্রেরণা জোগাচ্ছে।মডেলিং ক্যারিয়ারে রেশমি ইতিমধ্যেই অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে ‘পশ্চিমবঙ্গের সেরা মডেল’ খেতাব সহ…
Read More
এবার ইন্সট্যান্ট ওয়ার্কিং ক্যাপিটাল নিমেষে হাতে, সৌজন্যে কোটাকা

এবার ইন্সট্যান্ট ওয়ার্কিং ক্যাপিটাল নিমেষে হাতে, সৌজন্যে কোটাকা

কর্পোরেট গ্রাহকদের ইন্সট্যান্ট ক্যাপিটালের চাহিদা মেটাতে এক যুগান্তকারী পদক্ষেপ করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। একটি সফল পাইলট প্রজেক্টে ৯,০০০ কোটি টাকারও বেশি বিতরণের পর, ব্যাংকটি এখন বড় পরিসরে 'ইন্সট্যান্ট ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড লোন'-এর সুবিধা চালু করেছে। এই সুবিধার ফলে যোগ্য কর্পোরেট সংস্থাগুলো তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম 'এফওয়াইএন' (ফর ইয়োর নিডস)-এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঋণের টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় লোন মঞ্জুর হওয়ার পরও টাকা হাতে পেতে যে দীর্ঘ সময় লাগত বা ম্যানুয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, এই ডিজিটাল ব্যবস্থা তা সম্পূর্ণ তুলে দিয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কর্পোরেট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং প্রধান অনু আগরওয়াল বলেন, "গ্রাহকরা এখন…
Read More
তীব্র গরমে আধ্যাত্মিক স্বস্তির বার্তা নিয়ে ইস্কনের চন্দন যাত্রা উদযাপন মায়াপুরে

তীব্র গরমে আধ্যাত্মিক স্বস্তির বার্তা নিয়ে ইস্কনের চন্দন যাত্রা উদযাপন মায়াপুরে

বিশ্বজুড়ে চলা গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝে মানুষের মনে শান্তি ও স্বস্তি এনে দিতে শ্রীধাম মায়াপুরে শুরু হলো ঐতিহ্যবাহী 'চন্দন যাত্রা মহা মহোৎসব'। ইস্কনের সদর দপ্তর মায়াপুর সহ বিশ্বব্যাপী ইস্কনের সমস্ত শাখা কেন্দ্রে মহাসমারোহে পালিত হচ্ছে ২১ দিন ব্যাপী পুণ্য এই উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ৫০০ বছরের পুরোনো ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে রাধা মদনমোহনকে নিয়ে চন্দন যাত্রায় অংশ নিয়েছিলেন। সেই প্রাচীন ঐতিহ্য মেনেই আজও ভক্তিভরে পালিত হয় এই মহোৎসব। মায়াপুরের মূল রাধা-মাধব মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারাণীকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে নিয়ে আসা হয়। সেখানে এক সুসজ্জিত নৌকায়…
Read More
গরমের জন্য পারফেক্ট ডিশ! বানিয়ে ফেলুন ঝাল ঝাল মুরগির ঝুরো

গরমের জন্য পারফেক্ট ডিশ! বানিয়ে ফেলুন ঝাল ঝাল মুরগির ঝুরো

গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে রোজ কী খাবেন, তা নিয়ে চিন্তা থাকেই। একটু মশলাদার খাবার খাওয়া মানেই দিনভর অস্বস্তি। আবার তরি-তরকারিও সবসময় ভালো লাগে না। তাই স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মুরগির মাংসের ঝুরো। রইল রেসিপি। কী কী লাগবে মুরগির মাংস (বড় টুকরো) ৫০০ গ্রামপেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিআদা ১ টেবিল চামচরসুন ১ টেবিল চামচহলুদ ১ চা চামচধনেগুঁড়ো ১ চা চামচজিরেগুঁড়ো ১ চা চামচগরম মশলা ১ টেবিল চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২ টেবিল চামচচেরা কাঁচালঙ্কা ৪-৫টিস্বাদমতো নুনসর্ষের তেল কীভাবে বানাবেন রান্নার জন্য মুরগির পায়ের মাংস নিন। চাইলে হাড়ছাড়া মাংসও নিতে পারেন, তবে সেগুলো একটু বেশি ছিবড়ে হয়। প্রথমে নুন দেওয়া জলে…
Read More