এই অক্ষয় তৃতীয়ায় ইনস্টামার্টের গোল্ড অর্ডারের ৪৯ গুণ বৃদ্ধি

রুপোর গয়না থেকে সোনার কয়েন, এই অক্ষয় তৃতীয়ায় ভারতবাসী কেনাকাটার জন্য ‘কুইক কমার্স’ অ্যাপের ওপর ব্যাপক ভরসা রেখেছে। গত ১৯ এপ্রিল ইন্সটামার্টের সামগ্রিক চাহিদা ৪৫ গুণ বৃদ্ধি পায়। এর মধ্যে সোনার চাহিদা বেড়েছে ৪৯ গুণ এবং রুপোর চাহিদা বেড়েছে ২৪ গুণ। প্ল্যাটফর্মে ১ গ্রাম, ২ গ্রাম এবং ০.৫ গ্রামের সোনার কয়েন সবথেকে বেশি বিক্রি হয়েছে, যা প্রমাণ করে যে অক্ষয় তৃতীয়া এখন সাধারণ মানুষের সাধ্যের মধ্যেও চলে এসেছে।

রুপোর ক্ষেত্রে মানুষ একবারে বেশি পরিমাণ কেনার দিকেই ঝুঁকেছে। বেঙ্গালুরুর এক গ্রাহক একবারে ১.৬৪ লক্ষ টাকার রুপোর বার অর্ডার করেছেন। উপহার দেওয়া বা বিনিয়োগের জন্য ১০ গ্রাম, ৫ গ্রাম এবং ২০ গ্রামের রুপোর বার সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। এই অক্ষয় তৃতীয়ায় ইন্সটামার্ট একটি বিশেষ ‘প্রাইস লক’ ফিচার নিয়ে এসেছিল। এর মাধ্যমে গ্রাহকরা ১০ থেকে ১৬ এপ্রিলের মধ্যে কম দামে সোনা বুক করে রাখতে পেরেছিলেন এবং ১৯ এপ্রিল সেই কম দামেই তা ডেলিভারি নিয়েছেন। মোট অর্ডারের প্রায় ৪০ শতাংশই এসেছে এই প্রি-বুকিং থেকে।

এই সপ্তাহের সবথেকে বড় অর্ডারটি ছিল বেশ চমকপ্রদ। বেঙ্গালুরুর এক গ্রাহক মোট ১,৯৯,৯১৭ টাকার অর্ডার করেন। তার মধ্যে ১.৬৫ লক্ষ টাকার রুপোর বার এবং ৩১,৮০০ টাকার সোনার কয়েন তো ছিলই, তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, বরফ, আলফনসো আম, এমনকি একটি ওয়াটার ডিসপেনসার ও স্মার্টওয়াচ। অক্ষয় তৃতীয়া এখন শুধু সোনা কেনার মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষ উৎসবের সবটুকু আনন্দ একবারে বাড়িতে আনিয়ে নিচ্ছেন। কেনাকাটায় শীর্ষে ছিল বেঙ্গালুরু, মুম্বই, হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, পুনে, গুরগাঁও, কলকাতা এবং নয়ডা।