দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত বিপ্লব দাশগুপ্ত

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। প্রস্টেটের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় কিছুটা বিভ্রাটও হয়েছিল। দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি।

এদিন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গেলেন।

দীর্ঘদিন ধরে নানা অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও ধারাবাহিক ও চলচ্চিত্রেও তাঁর নজরকাড়া অভিনয় দর্শকদের মন জয় করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।