ভোট প্রচারের শেষ দিনে হাবড়ায় বোমা উদ্ধার, এলাকাজুড়ে উত্তেজনা

প্রচারের শেষ দিনে সাতসকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে উদ্ধার আটটি তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কটকে।

জনবহুল এলাকায় বোমা উদ্ধার ঘীরে চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ শান্ত হাবড়াকে অশান্ত করবার জন্য বিজেপি বোমা রেখে এই ধরনের আতংঙ্ক ছড়াচ্ছে।

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল বোমা রেখে ভোটারদের বাড়ি থেকে যাতে না বের হয়ে ভোটকেন্দ্র যেতে পারে তার জন্য এই আতঙ্ক ছড়াচ্ছে।