Blog

নতুন দাম ও ফিচার নিয়ে বাজারে এলো ‘নিউ ব্রেজা টার্বো বুস্টারজেট’

নতুন দাম ও ফিচার নিয়ে বাজারে এলো ‘নিউ ব্রেজা টার্বো বুস্টারজেট’

তরুণ প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারে এল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের 'নিউ ব্রেজা টার্বো বুস্টারজেট'। স্পোর্টি ও বোল্ড লুকের এই গাড়িটির প্রাথমিক দাম শুরু হচ্ছে ৭,৩৯,৯০০ টাকা থেকে। নিউ ব্রেজা টার্বো বুস্টারজেটে রয়েছে ৯৯৭ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮১ কিলোওয়াট শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর জ্বালানি দক্ষতা প্রতি লিটারে ২০.৪৭ কিমি। পাশাপাশি, গাড়িটি উন্নত কে১৫সি ডুয়াল জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন এবং এস-সিএনজি অপশনেও উপলব্ধ, যা যথাক্রমে ২১.০৯ কিমি/লিটার এবং ২৬.৯ কিমি/কেজি মাইলেজ দেয়। গাড়িটিতে পেট্রোল এবং সিএনজি উভয় মডেলেই নতুন ৬-স্পিড ম্যানুয়াল এবং প্যাডেল শিফটার সহ ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা রয়েছে। গাড়ির ডিজাইনে আনা হয়েছে…
Read More
সহজেই বাড়িতে ফলাতে পারবেন পুদিনা, যেনে নিন পদ্ধতি

সহজেই বাড়িতে ফলাতে পারবেন পুদিনা, যেনে নিন পদ্ধতি

রোদঝলমলে দিনে এক গ্লাস ঠান্ডা শরবতে দু’-একটি পুদিনা পাতা দিলে আলাদা স্বাদ তৈরি হয়।আবার পুদিনা পাতার চাটনিও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। শুধু স্বাদ বৃদ্ধিতেই নয় বরং পুদিনার ভেষজ গুণও অপরিসীম। কিন্তু বাজার থেকে বারবার কিনে না এনে নিজের বারান্দা বা বাগানেই বসাতে পারেন পুদিনার চারা। পুদিনাপাতার গুণ অপরিসীম। বদহজম, পেট ফাঁপা মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা বেশ লাভজনক। পুদিনায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের নানা রোগ প্রতীরোদ করে। কিন্তু বেশ সর্তকতা বজায় রাখতে হবে নইলে নষ্ট হতে পারে। বাড়িতে পুদিনা চাষ করতে চাইলে কী কী করবেণ? চলুন জেনে নিই- চারা তিরীর উপায়টব না থাকলে কাচ বা প্লাস্টিকের পাত্রে ফেলুন এই…
Read More
ঝাল খেতে ভালোবাসলে আজই নিজের বাড়ির বাগানে লাগিয়ে নিন লঙ্কার চারা

ঝাল খেতে ভালোবাসলে আজই নিজের বাড়ির বাগানে লাগিয়ে নিন লঙ্কার চারা

বাঙালিদের খাওয়া-দাওয়া কাঁচা লঙ্কা ছাড়া অসম্পূর্ণ। সবজি বা তরকারিতে ব্যবহৃত কাঁচা লঙ্কা কোন দোকানে গিয়ে কিনে না এনে নিজের বাড়ির বাগান থেকে সরাসরি তুলে ব্যবহার করুন। অতি সহজেই নিজের বাড়ির বাগানে লাগিয়ে নিন লঙ্কার গাছ। কেমন করে তার যত্ন নেবেন? পদ্ধতি খুবই সহজ। চলুন জেনে নিই-  ধাপ ১: লঙ্কা গাছ বিশেষত হালকা মাটিতেই সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। আদর্শ মাটি তৈরি করতে টপের মাটির সঙ্গে কম্পোস্ট, গোবর সার এবং কিছুটা বালি মিশিয়ে নিন। এতে মাটি উর্বরতা বজায় থাকবে ও বাতাস চলাচল করতে পারবে। ধাপ ২: মাঝারি আকারের মাটির টব নিতে হবে। টবের নিচে যেন অবশ্যই জল বের হওয়ার ছিদ্র থাকে, যাতে…
Read More
ঢাকেশ্বরী মোড়ে ট্রাফিক সিগন্যাল চালু, উদ্বোধন নতুন ট্রাফিক বুথের

ঢাকেশ্বরী মোড়ে ট্রাফিক সিগন্যাল চালু, উদ্বোধন নতুন ট্রাফিক বুথের

শহরের যানজট নিয়ন্ত্রণ এবং যান চলাচলকে আরও সুশৃঙ্খল করতে ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মোড়ে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সিগন্যালের উদ্বোধন হয়েছে এবং এই উপলক্ষে সেখানে একটি নতুন ট্রাফিক বুথও চালু করা হল, যাতে সার্বক্ষণিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসিপি) ও আশিঘর সাব ট্রাফিকের ওসি তনয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং ট্রাফিক বিভাগের কর্মীরা। আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হওয়ার ফলে এই ব্যস্ত মোড়ে যানবাহন চলাচল আরও নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মোড় দীর্ঘদিন ধরেই…
Read More
ভেনাস মোড়ে প্রতিবাদ সভার ডাক, নেতাজির সম্মান রক্ষায় শিলিগুড়িবাসীকে আহ্বান নেতাজি বাহিনীর

ভেনাস মোড়ে প্রতিবাদ সভার ডাক, নেতাজির সম্মান রক্ষায় শিলিগুড়িবাসীকে আহ্বান নেতাজি বাহিনীর

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান এবং তাঁর চিন্তাধারাকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে আগামী ১ আগস্ট শিলিগুড়ির ভেনাস মোড়ে প্রতিবাদ সভার ডাক দিল নেতাজি বাহিনী। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণস্বাক্ষর অভিযানেরও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্য অরিন্দম সান্যাল জানান, প্রতিবাদ সভার পাশাপাশি জনস্বাক্ষর অভিযান চালানো হবে। সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি তৈরি করা হবে। তিনি জানান, সংগৃহীত স্বাক্ষর-সহ ডেপুটেশন পাঠানো হবে শিলিগুড়ি পুলিশ কমিশনার, দার্জিলিংয়ের জেলাশাসক (ডিএম), পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের কাছে। সংগঠনের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবমূর্তি ও ইতিহাস…
Read More
দক্ষিণ ত্রিপুরায় মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ট্রাই-এর ড্রাইভ টেস্ট

দক্ষিণ ত্রিপুরায় মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ট্রাই-এর ড্রাইভ টেস্ট

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় মোবাইল পরিষেবার মান যাচাই করে স্বাধীন ড্রাইভ টেস্ট -এর রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৬ সালের ১৩ থেকে ১৬ই মে পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। এতে এয়ারটেল, বিএসএনএল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (Vi)-র ভয়েস ও ডেটা পরিষেবার মান পরীক্ষা করা হয়। ট্রাই-এর কলকাতা আঞ্চলিক দপ্তরের তত্ত্বাবধানে ২৪৪.২ কিলোমিটার শহরাঞ্চলের রাস্তা, ৯টি হটস্পট এবং ১.৬ কিলোমিটার ওয়াক-টেস্ট এলাকায় সমীক্ষা চালানো হয়। নেটওয়ার্ক কভারেজ, কল সংযোগের সাফল্য, কল ড্রপ, ডাউনলোড ও আপলোড গতি, লেটেন্সি এবং প্যাকেট লসের মতো বিভিন্ন সূচক মূল্যায়ন করা হয়। রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল সর্বোচ্চ ৮৮.৬৭ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড…
Read More
হাঁসখালিতে নি*য়ন্ত্রণ হারিয়ে উ*ল্টে গেল বাস!

হাঁসখালিতে নি*য়ন্ত্রণ হারিয়ে উ*ল্টে গেল বাস!

নদীয়ার হাঁসখালির কাটাখালি এলাকায় বুধবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। কৃষ্ণনগর-রানাঘাট রুটের একটি যাত্রীবাহী লোকাল বাস রাত প্রায় ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসটি রাস্তা থেকে ছিটকে নিচে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা বহু যাত্রী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাঁসখালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।   প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন,…
Read More
মাটির সং*কটে আমতার মৃৎশিল্পীরা, সমাধানের আশ্বাস বিধায়কের

মাটির সং*কটে আমতার মৃৎশিল্পীরা, সমাধানের আশ্বাস বিধায়কের

বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও প্রতিমা তৈরির উপর অনেকটাই নির্ভরশীল। তবে উপযুক্ত মাটির অভাবে সমস্যায় পড়েছেন আমতা বিধানসভা এলাকার মৃৎশিল্পীরা। বিশেষ করে এঁটেল ও বালি মাটির চাহিদা বেশি থাকলেও গত কয়েক বছরে মাটি বিক্রির একটি চক্র সক্রিয় হওয়ায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্লাস্টিকের ব্যবহার বাড়ায় কুমোরপাড়ায় আগের মতো ব্যস্ততা না থাকলেও মাটির প্রতিমার চাহিদা এখনও রয়েছে। কিন্তু মাটি সংগ্রহ করতে গিয়ে মৃৎশিল্পীরা সমস্যায় পড়ছেন। মাটি মাফিয়াদের সঙ্গে সংঘাতে যেতে না চাওয়ায় অনেকেই প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। এই সমস্যার সমাধানে আমতার মৃৎশিল্পীরা বিধায়ক অমিত সামন্তের দ্বারস্থ হন। তাঁদের সমস্যার কথা শুনে বিধায়ক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি…
Read More
সরকারি পরিষেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে ভি বি-গ্রাম-জি প্রকল্পের ওপর জোর

সরকারি পরিষেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে ভি বি-গ্রাম-জি প্রকল্পের ওপর জোর

ভি বি-গ্রাম-জি (VB-GRAM-G) প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন দিক গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে বুধবার একটি মিডিয়া ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক (DM) হরি শঙ্কর পানিকর। তিনি প্রকল্পটির গুরুত্ব, উদ্দেশ্য এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রকল্পের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ভি বি-গ্রাম-জি প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপনা করা হয়। প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ, সহজলভ্য ও জনমুখী করার পাশাপাশি উপভোক্তাদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যের কথাও তুলে ধরা হয়।
Read More
অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন রাম?

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন রাম?

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে তাঁর হাসিমুখের একটি ছবি প্রকাশ্যে আসতেই স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগীরা। আসন্ন ছবি ‘পেড্ডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান অভিনেতা। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের কাজ শেষ করেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি। কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে প্রায় আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর সম্পূর্ণ সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন রাম।
Read More