জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবি, এসডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ

দুই দফা দাবিতে আন্দোলনে নামলেন সিপিআইএম। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসা তথ্যের পরও অবৈধ ভোটারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
পাশাপাশি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মহানন্দা ব্রিজ থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল করে তারা এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়।সিপিআইএম এর দাবি, এটি সর্বভারতীয় আন্দোলনেরই একটি অংশ।