আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, ২০২৬ অর্থবছরে তাদের গড় ব্যক্তিগত মৃত্যু-দাবির পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা। সংস্থার দাবি, টানা দ্বিতীয় বছরও এই অবস্থান ধরে রেখেছে তারা। এই পরিসংখ্যান সংস্থার দাবি নিষ্পত্তির কার্যকারিতা এবং পরিবর্তিত পারিবারিক আর্থিক প্রয়োজনের মধ্যে পর্যাপ্ত জীবনবিমা কভারেজের গুরুত্বকে তুলে ধরে।
প্রকাশ্যে উপলব্ধ শিল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২১ অর্থবছরে সংস্থার গড় ব্যক্তিগত মৃত্যু-দাবির পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ টাকা, যা ২০২৬ অর্থবছরে বেড়ে ১৫ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। গত চার অর্থবছর ধরে গড় দাবি ১৪-১৫ লক্ষ টাকার মধ্যে ছিল।
২০২৬ অর্থবছরে বিমা সংস্থাটি মোট ৫,১৪৯ কোটি টাকার মৃত্যু-দাবি নিষ্পত্তি করেছে এবং ৯৯.৩ শতাংশ দাবি নিষ্পত্তির হার জানিয়েছে। সংস্থার সামগ্রিক হিসাবে, তদন্তের প্রয়োজন হয়নি এমন ব্যক্তিগত দাবির ক্ষেত্রে শেষ নথি পাওয়ার তারিখ থেকে গড় নিষ্পত্তির সময় ছিল ১.১ দিন।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফের আন্ডাররাইটিং ও রিটেল ক্লেমস বিভাগের প্রধান সারং গোখলে বলেন, “২০২৬ অর্থবছরে আমাদের ৯৯.৩ শতাংশ দাবি নিষ্পত্তির হার এবং সংস্থার সামগ্রিক হিসাবে শেষ নথি পাওয়ার তারিখ থেকে তদন্তের প্রয়োজন হয়নি এমন ব্যক্তিগত দাবির ক্ষেত্রে মাত্র ১.১ দিনের গড় নিষ্পত্তির সময়, গ্রাহক ও তাঁদের পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।”
গোখলে জানান, সংস্থা দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ করছে এবং পরিবারগুলিকে সহায়তা করতে প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু করছে। আয়, দায়বদ্ধতা এবং পারিবারিক দায়িত্বের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত জীবনবিমার কভারেজ পর্যালোচনা করারও পরামর্শ দেন তিনি।
