সিকিমের পড়ুয়াদের দিল্লি সফর

সিকিমের পাহাড়ি এলাকার পড়ুয়াদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিশক্তি কোর্পস। পূর্ব সিকিমের মামরিং সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর ২০২৬। এই সফরের মাধ্যমে পাহাড়ি এলাকার পড়ুয়ারা পৌঁছে যায় দেশের রাজধানী দিল্লি-এনসিআরে।

সফরকালে পড়ুয়াদের জন্য ছিল একাধিক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক কর্মসূচি। দেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান পড়ুয়ারা। পাশাপাশি দিল্লির বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন তাঁরা।শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যকে কাছ থেকে জানার সুযোগ পায় মামরিংয়ের পড়ুয়ারা। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাত্রা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কেও তাঁদের ধারণা আরও সমৃদ্ধ হয়।

ত্রিশক্তি কোর্পসের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পড়ুয়াদের মধ্যে জাতীয় সংহতি, দেশপ্রেম ও ঐক্যের ভাবনা আরও শক্তিশালী করা। পাহাড়ি সিকিম থেকে দেশের রাজধানী পর্যন্ত এই সফর পড়ুয়াদের কাছে হয়ে ওঠে শিক্ষা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণায় ভরা এক বিশেষ যাত্রা।এই জাতীয় একতা সফর শুধু একটি ভ্রমণ নয়, বরং দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।