Blog

ভারতীয় ফুটবলের গৌরবগাথা স্মরণে শিলিগুড়িতে মোহনবাগান দিবস, ইতিহাসের বার্তা নতুন প্রজন্মের কাছে

ভারতীয় ফুটবলের গৌরবগাথা স্মরণে শিলিগুড়িতে মোহনবাগান দিবস, ইতিহাসের বার্তা নতুন প্রজন্মের কাছে

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পালিত হল মোহনবাগান দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট সমাজের প্রতিনিধিরা। মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য নিয়ে আলোচনা এবং সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস। বাঘাযতীন পার্কে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন, যেখানে ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলেই। 'মোহনবাগান দিবস' শুধু একটি উদযাপন নয়, বরং ভারতীয় ফুটবলের ঐতিহ্য, আত্মমর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
Read More
চুরি করা গয়নার একাংশ ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’!

চুরি করা গয়নার একাংশ ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’!

প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গয়না এবং নগদ টাকা ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে গত সোমবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চোরেরা প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় একটি কালো প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেট খুলে তাঁরা…
Read More
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভরসা হতে পারে এই ৩ যোগাসন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভরসা হতে পারে এই ৩ যোগাসন

ডায়াবেটিস কখনও বেড়ে যাচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মোটেই ভালো নয়। তবে শুধু ওষুধ খেলেই হবে না। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি চাই নিয়মিত শরীরচর্চাও। প্রতিদিন নির্দিষ্ট কিছু যোগাসনে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উপকার পেতে তালিকায় রাখতে পারেন এই আসনগুলি। মণ্ডূকাসন বজ্রাসনে বসে ধীরে ধীরে হাঁটু দু’টি ছড়িয়ে শরীরকে ব্যাঙের ভঙ্গিতে আনতে হবে। বুক, পেট ও থুতনি মাটির কাছাকাছি রেখে ১০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থায় থাকার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলনে শরীরের নমনীয়তা বাড়ে। পশ্চিমোত্তাসন চিৎ হয়ে শুয়ে ধীরে ধীরে উঠে বসুন। এরপর সামনের দিকে ঝুঁকে দুই হাত দিয়ে পায়ের আঙুল ধরার চেষ্টা করুন। হাঁটু সোজা রেখে কপাল পায়ের দিকে…
Read More
হাতির গতিবিধি নজরে এআই, বড় দু*র্ঘটনা রুখলেন বনকর্মীরা

হাতির গতিবিধি নজরে এআই, বড় দু*র্ঘটনা রুখলেন বনকর্মীরা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বড়সড় হাতি-মানুষ সংঘাত এড়াতে সক্ষম হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনদপ্তর। গভীর রাতে এআই-সক্ষম নজরদারি ক্যামেরায় বনাঞ্চলের সীমানার কাছে একটি হাতির পালকে গ্রামের দিকে এগোতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যায় জলদাপাড়া কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থেকে দ্রুত বনকর্মীদের সতর্ক করা হলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ‘দ্রুত প্রতিক্রিয়া দল’ (র‌্যাপিড রেসপন্স টিম) ঘটনাস্থলে পৌঁছে হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে আনে। ফলে সম্ভাব্য হাতি-মানুষ সংঘাত এড়ানো সম্ভব হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এআই-ভিত্তিক সতর্কবার্তার ভিত্তিতে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে বন্যপ্রাণী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। বর্তমানে জলদাপাড়া জাতীয়…
Read More
নিয়ামতপুর ফাঁড়ির অভিযানে বাজেয়াপ্ত কাটাই সরঞ্জাম

নিয়ামতপুর ফাঁড়ির অভিযানে বাজেয়াপ্ত কাটাই সরঞ্জাম

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ রাধানগর এলাকায় একটি কথিত অবৈধ লোহা কাটাই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি ঢালাইয়ের রড, একটি গ্যাস কাটার মেশিন, একটি ওয়েট মেশিন-সহ কাটাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটি বাবলু সাও নামে এক ব্যক্তির বলে দাবি করা হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই কারখানায় কর্মরত জয় কুমার রবি দাসকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ লোহার…
Read More
চা শিল্পের সংকট কাটাতে শীঘ্রই স্টেকহোল্ডার বৈঠক, জানালেন অর্থমন্ত্রী স্বপন দেবনাথ

চা শিল্পের সংকট কাটাতে শীঘ্রই স্টেকহোল্ডার বৈঠক, জানালেন অর্থমন্ত্রী স্বপন দেবনাথ

উত্তরবঙ্গে নতুন শিল্প, নতুন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের লক্ষ্য নিয়েই বেঙ্গল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। উত্তরবঙ্গের শিল্পপতি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দেবনাথ বলেন, একসময় উত্তরবঙ্গকে শুধুমাত্র 'চিকেনস নেক' হিসেবে দেখা হলেও বর্তমানে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন—দুই ক্ষেত্রেই উত্তরবঙ্গের গুরুত্ব বেড়েছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য এখানে এখন শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি চা শিল্পের বর্তমান সংকটের কথাও তুলে ধরেন। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, পরিস্থিতি আরও জটিল হওয়ার…
Read More
‘ইন্ডিয়ান আইডল ১৬’ বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশাকন্যা জ্যোর্তিময়ী

‘ইন্ডিয়ান আইডল ১৬’ বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশাকন্যা জ্যোর্তিময়ী

কঠিন প্রতিযোগিতার শেষে সকলকে পিছনে ফেলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশার কন্যা জ্যোতির্ময়ী নায়ক। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরা। বিজয়ী ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিচারক শ্রেয়া ঘোষালের হাত থেকে ট্রফি গ্রহণ করেন জ্যোতির্ময়ী। পাশাপাশি বিজয়ী হিসেবে পান ২০ লক্ষ টাকার চেক। অনুষ্ঠানের অন্যান্য ফাইনালিস্টদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়। বিজয়ী হওয়ার পর আবেগঘন হয়ে জ্যোতির্ময়ী বলেন, “বিচারক, দর্শক এবং শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। ট্রফি হাতে নেওয়ার মুহূর্তেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিতে গিয়েছি। আমি সত্যিই অভিভূত।” তিনি জানান, ছোটবেলা থেকেই এই…
Read More
বাইক-লরির সংঘ*র্ষে জ*খম ২; বিক্ষো*ভে উ*ত্তাল এলাকা

বাইক-লরির সংঘ*র্ষে জ*খম ২; বিক্ষো*ভে উ*ত্তাল এলাকা

উত্তরকন্যার সামনে সোমবার এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। একটি মালবাহী লরির ধাক্কায় বাইকে থাকা এক ব্যক্তি ও এক মহিলা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত দু’জন একটি মোটরবাইকে করে শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। উত্তরকন্যা ট্রাফিক পয়েন্টে সিগন্যাল লাল থাকায় বাইকটি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর…
Read More
শ্রাবণের সোমবার জল্পেশে মুখ্যমন্ত্রী, পুজো দেবেন বাবা জল্পেশের মন্দিরে! ভক্তদের ভিড়ের মাঝেই চলছে প্রস্তুতি

শ্রাবণের সোমবার জল্পেশে মুখ্যমন্ত্রী, পুজো দেবেন বাবা জল্পেশের মন্দিরে! ভক্তদের ভিড়ের মাঝেই চলছে প্রস্তুতি

জলপাইগুড়ির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মন্দিরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে এসে বাবা জল্পেশের পুজো দেবেন তিনি। এদিকে শ্রাবণ মাসের সোমবার হওয়ায় রাত থেকেই দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে ভিড় জমিয়েছেন। শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে আসা ভক্তদের ভিড় ইতিমধ্যেই চোখে পড়ার মতো। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্দির চত্বরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মন্দিরের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। জানা যাচ্ছে, জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁর অন্যান্য কর্মসূচি সারবেন এবং এরপর সেখান থেকে হেলিকপ্টারে রওনা হবেন। শ্রাবণের সোমবারে পুণ্যার্থীদের ভিড় এবং তার মাঝেই মুখ্যমন্ত্রীর আগমন সব মিলিয়ে…
Read More
কোটাক মাহিন্দ্রা ব্যাংকে Q1FY27-এ ৪,১২৩ কোটি টাকার একক নিট মুনাফা অর্জন করেছে

কোটাক মাহিন্দ্রা ব্যাংকে Q1FY27-এ ৪,১২৩ কোটি টাকার একক নিট মুনাফা অর্জন করেছে

কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড-এর পরিচালনা এবছর ৩০ জুনে সমাপ্ত হওয়া প্রথম কোয়ার্টারের (Q1FY27) অডিট না করা কনসোলিডেটেড আর্থিক ফলাফল অনুমোদন করেছে।এই প্রথম কোয়ার্টারে ব্যাংকের স্ট্যান্ডঅ্যালোন পিএটি ২৬% বৃদ্ধি পেয়ে ₹৪,১২৩ কোটি টাকায় পৌঁছেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ে (Q1FY26) ছিল ₹৩,২৮২ কোটি টাকা। অন্যদিকে, ব্যাংকের কনসোলিডেটেড পিএটি ২৩% বৃদ্ধি পেয়ে ₹৫,৪৮০ কোটি টাকা হয়েছে। আলোচ্য কোয়ার্টারে ব্যাংকের নিট সুদের আয় ৯% বৃদ্ধি পেয়ে ₹৭,৯২৮ কোটি টাকা হয়েছে এবং নিট সুদের মার্জিন দাঁড়িয়েছে ৪.৫৩%-এ।ব্যাংকিং ব্যবসার ক্ষেত্র প্রসারিত হয়ে ব্যাংকের নিট অগ্রিম বা ঋণ ১৫% বৃদ্ধি পেয়ে ₹৫,১২,২৪৯ কোটি টাকা হয়েছে এবং মোট আমানত ১২% বেড়ে দাঁড়িয়েছে ₹৫,৭২,৮২০ কোটি টাকায়। একই সাথে…
Read More