নাবালিকার অভিযোগ পেয়ে অভিযান, নিউ জলপাইগুড়িতে গ্রেফতার এক

নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী: প্রতিবেশী নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায় (৪০)। তিনি শান্তিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযোগ, ওই নাবালিকা অভিযুক্ত বিজয় রায়কে ‘দাদু’ বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি নাবালিকা পরিবারের সদস্যদের জানালে তাঁরা নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে বিজয় রায়কে গ্রেফতার করে। এরপর শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।