মুর্শিদাবাদে ‘অ্যামাজন নাও’ পরিষেবা সম্প্রসারণ

অ্যামাজন নাউ-এর অতি দ্রুত ডেলিভারি পরিষেবা এখন ভারতের ১২০টিরও বেশি শহরে পৌঁছে গেল। মাত্র দুই সপ্তাহে পরিষেবার পরিধি দ্বিগুণ হয়েছে। অমৃতসর, আবোহার, জলন্ধর, আম্বালা, ম্যাঙ্গালোর, মণিপাল, বিশাখাপত্তনম, কোচি, চাঙ্গানাসেরি, ভুবনেশ্বর ও কারওয়ারের মতো শহরও এর আওতায় এসেছে।

মুদিখানা, ফল-সবজি, হিমায়িত খাবার, ব্যক্তিগত পরিচর্যা, পোশাক, সৌন্দর্যসামগ্রী, ছোট বৈদ্যুতিক সরঞ্জাম ও গৃহস্থালির পণ্যসহ হাজার হাজার সামগ্রী কয়েক মিনিটে পৌঁছে দেওয়া হবে। প্রায় ৮০০টি মাইক্রো ও শহরভিত্তিক ফুলফিলমেন্ট কেন্দ্রের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে।

অ্যামাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হর্ষ গোয়েল জানান, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আগে দেশের আরও বেশি গ্রাহকের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পৌঁছে দিতেই এই সম্প্রসারণ। প্রতি ত্রৈমাসিকে ‘অ্যামাজন নাও’-এর অর্ডার দ্বিগুণ হচ্ছে বলে দাবি সংস্থার।

অ্যামাজনের দাবি, অ্যামাজন নাউ-এর বার্ষিক হিসাবভিত্তিক বিক্রি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে এবং ৩০০টিরও বেশি শহরে পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে এগোচ্ছে সংস্থা।

৮ই অক্টোবর থেকে শুরু অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অ্যামাজন নাউ-সহ অ্যামাজন-এ বিভিন্ন পণ্যে বিশেষ অফার থাকবে। এসবিআই কার্ড ও ই এমআই লেনদেনে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় এবং প্রাইম সদস্যদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুবিধা মিলবে।